মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ এ ০৭:০৫:৫৩ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

সুদানে বিমান বিধ্বস্তে নিহত ৯ জন

সুদানে বিমান বিধ্বস্তে নিহত ৯ জন

সুদানে একটি বেসামরিক বিমান বিধ্বস্তের ঘটনায় ৯ জন নিহত হয়েছেন। এর মধ্যে চারজন সেনাসদস্য ছিল। রোববার (২৩ জুলাই) দেশটির সেনাবাহিনী এই তথ্য নিশ্চিত করেছে। 

খবর বার্তা সংস্থা রয়টার্সের। প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় রোববার রাতে পোর্ট সুদান বিমানবন্দরে বিমানটি বিধ্বস্ত হয়। সুদান সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, দেশটির পূর্বাঞ্চলে অবস্থিত পোর্ট সুদান বিমানবন্দরে আন্তনভ বিমানটি বিধ্বস্ত হয়েছে।

 

এতে ৯ জন মারা গেলেও তবে বিমানে থাকা এক শিশু বেঁচে গেছে। সেনাবাহিনীর বিবৃতিতে বিমান বিধ্বস্ততের কারণ হিসেবে ‘কারিগরি সমস্যা’র কথা উল্লেখ করা হয়। তবে এ বিষয়ে বিস্তারিত জানানো হয়নি।

 সুদানে চলমান গৃহযুদ্ধের মধ্যে দেশটিতে একমাত্র পোর্ট সুদান বিমানবন্দরটিই সচল রয়েছে। এই গৃহযুদ্ধে এখন পর্যন্ত প্রায় চার মানুষের প্রাণহানি হয়েছে।