মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ এ ০৪:১৬:১৯ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

বর্ষায় হেপাটাইটিস-এ রোগের শঙ্কা

বর্ষায় হেপাটাইটিস-এ রোগের শঙ্কা

হেপাটাইটিস বি নিয়ে সবার মনে যত আতঙ্ক হেপাটাইটিস এ নিয়ে অতটা নয়। তবে বর্ষার সময় হেপাটাইটিস-এ এর মতো রোগের শঙ্কা অনেক বেড়ে যায়। 

হেপাটাইটিস-এ আসলে কি?
হেপাটাইটিস-এ একটি ছোঁয়াচে রোগ। তবে এই রোগ হেপাটাইটিস-বি এর মতো দীর্ঘমেয়াদী কোনো সমস্যা তৈরি করে না। এক সপ্তাহ কিংবা মাস-খানেকের মধ্যে রোগ নিরাময়  হয় ও রোগীর সুস্থতা দ্রুতই হয়।

কাদের আক্রান্ত হওয়ার আশঙ্কা বেশি?
এই ভাইরাসের ভ্যাকসিন নেওয়া না থাকলে আর আগে যদি কখনো আক্রান্ত না হয়ে থাকেন তাহলে হেপাটাইটিস-এ আক্রান্ত হওয়ার আশঙ্কা আছে। আজকাল এমন ভ্যাকসিনও আছে যা একইসঙ্গে হেপাটাইটিস-এ ও হেপাটাইটিস-বি প্রতিরোধে সাহায্য করে। মূলত দূষিত পানির মাধ্যমে আমাদের ইমিউনিটি ক্ষতিগ্রস্ত করে এই ভাইরাস। বর্ষায় রাস্তায় বৃষ্টিতে ময়লা পানির সংস্পর্শে আসলে এই ভাইরাসে আক্রান্ত হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। 


হেপাটাইটিস-এ রোগের লক্ষণ
হেপাটাইটিস-এ রোগের লক্ষণগুলো সাধারণ। মৌসুমি জ্বরের সঙ্গে অনেকে তুলনা করে ফেলেন।হেপাটাইটিস-এ রোগের লক্ষণগুলো হলো:

*জ্বর আসার পাশাপাশি বমি হওয়া। 
*পেটে তীব্র ব্যথা। 
*চুলকানি বাড়া ও ক্লান্তি ভর করে।
*জন্ডিস হতে পারে তবে রোগের শেষ পর্যায়ে। আর জন্ডিস হলেই চিকিৎসকের পরামর্শ নিতে হবে। 
*চুলকানির সঙ্গে সঙ্গে প্রদাহজনিত সমস্যাও বাড়ে।
*অধিকাংশ রোগী নিজে নিজেই সুস্থ হয়ে যান। তবে জন্ডিস হলে লিভারের ক্ষতি হওয়ার আশঙ্কা থাকে। তাই গাফিলতি করা যায় না।
*গ্যাসের সমস্যা নিয়ন্ত্রণে ৩ আসনগ্যাসের সমস্যা নিয়ন্ত্রণে ৩ আসন

হেপাটাইটিস-এ সন্দেহে করণীয়
সন্দেহ হচ্ছে আপনার হেপাটাইটিস-এ? তাহলে এই পরামর্শগুলো মেনে চলুন:
*হেপাটাইটিস এ রোগের সুনির্দিষ্ট কোনো চিকিৎসা নেই তবে আপনি একটু আরামের জন্য চিকিৎসকের পরামর্শ নিতে যাবেন। 
*এই সময় স্বাস্থ্য সতর্কতা মেনে চলতে হবে ও পরিষ্কার-পরিচ্ছন্ন থাকতে হবে। এক সপ্তাহ বা মাসেই সুস্থ হবেন। 
*নিজে নিজে জ্বরের বা চুলকানির ওষুধ খাবেন না। 
*ধূমপান বা মদ্যপান এসময় ত্যাগ করতে হবে। 
*প্রচুর পানি পান করুন।  
*নিয়মিত হাত ধোবেন, বাইরে থেকে বাড়িতে ফিরে হাত-পা ধোবেন।