সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৪:৪৩:০৮ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

১২ আগস্ট লিখিত পরীক্ষা পানি উন্নয়ন বোর্ডের

১২ আগস্ট লিখিত পরীক্ষা পানি উন্নয়ন বোর্ডের

বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলী/শাখা কর্মকর্তা (যান্ত্রিক/বিদ্যুৎ) পদে সরাসরি জনবল নিয়োগের জন্য লিখিত পরীক্ষার তারিখ প্রকাশ করা হয়েছে। প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, উপসহকারী প্রকৌশলী/শাখা কর্মকর্তা (যান্ত্রিক/বিদ্যুৎ) পদের লিখিত পরীক্ষা আগামী ১২ আগস্ট অনুষ্ঠিত হবে।


রাজধানীর চারটি কেন্দ্রে এ পরীক্ষা নেওয়া হবে। কেন্দ্রগুলো হলো রাজধানী উচ্চবিদ্যালয়, লালমাটিয়া গার্লস হাইস্কুল অ্যান্ড কলেজ, ধানমন্ডি গভ. বয়েজ হাইস্কুল ও তেজগাঁও কলেজ।

আবেদনকারী যোগ্য প্রার্থীরা তাঁদের ইউজার আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে প্রবেশপত্র ডাউনলোড ও প্রিন্ট করতে পারবেন। পরীক্ষাসংক্রান্ত সব নির্দেশনা প্রবেশপত্রে দেওয়া হয়েছে।