সর্বশেষ সংবাদ — পাতা ৬৩৯
নাক দিয়ে টাইপই করেই নতুন রেকর্ড গড়েছেন ভারতীয় এক ব্যক্তি
শুধু নাক দিয়ে টাইপই করেই নতুন রেকর্ড গড়েছেন ভারতীয় এক ব্যক্তি। দ্রুততম সময়ে নাক দিয়ে বর্ণমালা টাইপ করার খেতাব জিতে নিজের রেকর্ড নিজেই ভেঙেছেন তিনি এবং জায়গা করে নিয়েছেন গিনেস ওয়ার্ল্ড রেকর্ড-এ। ৪৪ বছর বয়সী ওই ভারতীয়র নাম বিনোদ কুমার চৌধুরী। বিনোদ নাক দিয়ে কিবোর্ডে ইংরেজি বর্ণমালা ২৫ দশমিক ৬৬ সেকেন্ডে টাইপ করে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নাম উঠিয়েছেন।...
ভোক্তার প্রকৃত আয় বাড়ার চেয়ে মূল্যস্ফীতির হার বেশি
টানা ২ বছর ধরে মানুষের আয় বাড়ার চেয়ে মূল্যস্ফীতির হার বেশি বাড়ছে। এতে ভোক্তার প্রকৃত আয় কমে গেছে। মূল্যস্ফীতির সঙ্গে সমন্বয় রেখে ভোক্তার আয় না বাড়ার বিষয়টি ক্রমেই উদ্বেগজনক পর্যায়ে পৌঁছে যাচ্ছে। মূল্যস্ফীতির পেটে চলে যাচ্ছে ভোক্তার আয়ের একটি অংশ। ২০২২ সালের এপ্রিল থেকে মূল্যস্ফীতির ঊর্ধ্বগতির হার মানুষের আয় বাড়ার হারকে ছাড়িয়ে গেছে। মার্চ পর্যন্ত...
জলবায়ু পরিবর্তন মোকাবিলায় ৮৭৬ বিলিয়ন ডলার চায় বাংলাদেশ
ঢাকা প্রেসঃ বাংলাদেশের জলবায়ু কর্মপরিকল্পনা বাস্তবায়নে ৮৭৬ বিলিয়ন ডলার প্রয়োজন এবং এ ক্ষেত্রে আন্তর্জাতিক সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করেন পরিবেশমন্ত্রী সাবের হোসেন চৌধুরী। মন্ত্রী বলেন, জলবায়ু পরিবর্তন শুধু একটি পরিবেশগত বিষয় নয়, এটি একটি অর্থনৈতিক, সামাজিক এবং উন্নয়নমূলক বিষয় যা আমাদের সমাজের প্রতিটি ক্ষেত্রকে প্রভাবিত করে। জ...
ভারত-বাংলাদেশের প্রস্তুতি ম্যাচের স্টেডিয়াম তৈরি মাত্র ৫ মাসে!
বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। ম্যাচটি শুরু হবে শনিবার (১ জুন) বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায়। প্রস্তুতি ম্যাচ হলেও নিউইয়র্কে অন্যরকম উত্তেজনা এই ম্যাচ ঘিরে। কারণ, এই ম্যাচ দিয়েই উদ্বোধন হতে যাচ্ছে নিউইয়র্কের নাসাউ কাউন্টি স্টেডিয়ামের। এদিকে, বিশ্বকাপের প্রথম প্রস্তুতি ম্যাচ বৃষ্টিতে ভেস্তে যাওয়ায় এবার নিজেদের শক্তি...
পরীমণি কাকে ইঙ্গিত করে স্বপ্নে রান্না খাওয়ার কথা বললেন?
ঢাকাই সিনেমার নায়িকা বুবলী এবং শরীফুল রাজের বিয়ের গুঞ্জন নিয়ে সামাজিক মাধ্যমে কম জল ঘোলা হয়নি। তবে বিষয়টা নিয়ে এখনো কিছু বলছেন তারা। সম্প্রতি ফের সংবাদের শিরোনাম শরীফুল রাজ কারণ, বিচ্ছেদের দীর্ঘদিন পর পরীমণির বাসায় গিয়েছেন তিনি। ছেলের সঙ্গে সময় কাটিয়েছেন, আড্ডা দিয়েছেন, এমনকি পরীমণির রান্না করা খাবারও খেয়েছেন তিনি। তবে বাসায় যাওয়ার বিষয়টি নিশ্চিত ক...
ত্বকের রক্ষ ভাব দূর করে জেল্লা ফেরাতে মধুর উপকারীতা
শীতে ত্বকের পরিচর্যা থেকে শুরু করে উষ্ণতা পেতে এক চামচ মধুর জুড়ি মেলা ভার। তবে এই কাঠ ফাটা গরমেও কিন্তু মধুকে অবহেলা করবেন না। ত্বকের রক্ষ ভাব দূর করে জেল্লা ফেরাতে মধু ভীষণ উপকারী। ত্বকের যত্নে মধুর যত উপকার: মধু ত্বক জীবাণুমুক্ত রাখে। এতে থাকা অ্যান্টি-ব্যাকটেরিয়াল ও অ্যান্টি-ফাঙ্গাল উপাদান ত্বক পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে সাহায্য করে। এতে আছে অ্য...
ইংলিশ ক্রিকেটারের বাজি ধরার অপরাধে নিষিদ্ধ
ইংলিশ অলরাউন্ডার ব্রাইডন কার্সকে জাতীয় দলে সুযোগ পাওয়ার আগে ২০১৭ থেকে ২০১৯ সালের মধ্যে বেশ কয়েকটি ক্রিকেট খেলায় মোট ৩০৩টি বাজি ধরার অপরাধে ৩ মাসের জন্য সব ধরনের ক্রিকেট থেকে নিষেধাজ্ঞা দিয়েছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। এই নিষেধাজ্ঞার সাথে ১৩ মাসের স্থগিতাদেশ নিষেধাজ্ঞাও জারি করা হয়েছে। কার্স শুধুমাত্র নির্দিষ্ট শর্ত পূরণ...
পবিত্র হজ পালন করতে যুক্তরাজ্যের স্ককটল্যান্ড থেকে সাইকেলে চালিয়ে দুই ভাই মদিনায়
পবিত্র হজ পালন করতে যুক্তরাজ্যের স্ককটল্যান্ড থেকে সাইকেলে চালিয়ে দুই ভাই সৌদি আরব পৌঁছেছেন। গত ১ এপ্রিল আবদুর রহমান (৩৪) ও রেহান আলী (২৯) নামের দুই ভাই ওই অঙ্গরাজ্যের মিডলোথিয়ান বনিরিগ শহর থেকে যাত্রা শুরু করেন। সম্প্রতি তাঁরা সৌদি আরবের মদিনা নগরীতে পৌঁছলে তাঁদের ফুল, খেজুর ও কফি উপহার দিয়ে অভ্যর্থনা জানানো হয়। এক মাসের বেশি সময়ের এ যাত্রাপথে...
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা পৃথক চারটি বিভাগীয় শহরে অনুষ্ঠিত হবে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আগামী ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা পৃথক চারটি বিভাগীয় শহরে অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার (৩০ মে) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত একাডেমিক কাউন্সিলের সভায় পরীক্ষার কেন্দ্র বিকেন্দ্রীকরণের বিষয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়। এছাড়া যেকোনো পাবলিক বিশ্...
বাংলাদেশ জাতিসংঘের গুরুত্বপূর্ণ অংশীদার: জাতিসংঘ মহাসচিব
জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস বাংলাদেশকে জাতিসংঘের একজন গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে বর্ণনা করেছেন। ঢাকায় প্রাপ্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে, জাতিসংঘ সদর দপ্তরে যুক্তরাষ্ট্র সফররত পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদের সাথে বৃহস্পতিবার বিকেলে এক বৈঠকে তিনি এ কথা বলেছেন। গুতেরেস বলেছেন, "আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা, টেকসই উন্নয়ন এবং জ...
সিলেট জেলা প্রশাসন ও জেলা প্রাণিসম্পদ দপ্তরের উদ্যোগে আলোচনা সভাঃ প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী
ঢাকা প্রেসঃ বিশ্ব দুগ্ধ দিবস উপলক্ষে সিলেট জেলা প্রশাসন ও জেলা প্রাণিসম্পদ দপ্তরের উদ্যোগে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী এমপি।
জোলি-পিটের সন্তানের পিতার নাম অপসারণে আইনি পদক্ষেপ
হলিউড তারকা অ্যাঞ্জেলিনা জোলি ও ব্র্যাড পিটের বিবাদ বেশ কিছু সময় ধরেই আলোচনায়। ভালোবেসে বিয়ে, অতঃপর বিচ্ছেদ। সম্পত্তি নিয়ে আইনি ঝামেলা। সবকিছু মিলিয়ে একসময়ের জনপ্রিয় এই জুটি এখন একে অন্যের বিপরীত মেরুতেই অবস্থান করছেন। যার প্রভাব পড়েছে তাদের সন্তানদের জীবনেও। বিচ্ছেদের পর থেকে মায়ের সঙ্গেই থাকছেন এই দম্পতির ছয় সন্তান। তবে বাবার প্রতি তাদের ক্ষোভ...
বাংলাদেশে জ্বালানি তেলের দাম বৃদ্ধির ঘোষণা এলেও দাম কমানোর ঘোষণা দিয়েছে আরব আমিরাত
দেশে ডিজেল ও কেরোসিনে লিটারে ৭৫ পয়সা এবং পেট্রোল ও অকটেনে ২.৫০ টাকা বাড়িয়ে জ্বালানি তেলের মূল্য সমন্বয় করেছে সরকার। ভোক্তা পর্যায়ে ডিজেল ও কেরোসিনের বিদ্যমান মূল্য ১০৭ টাকা থেকে বাড়িয়ে ১০৭.৭৫ টাকা নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি লিটারপ্রতি পেট্রোলের বিদ্যমান মূল্য ১২৪.৫০ টাকা থেকে বাড়িয়ে ১২৭ টাকা এবং অকটেনের বিদ্যমান মূল্য ১২৮.৫০ টাকা থেকে বাড়িয়ে ১৩১...
বেনজীরের দায় নেবে না পুলিশ: স্বরাষ্ট্রমন্ত্রী
পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ ব্যক্তিগত অপরাধ করে থাকলে তার দায় পুলিশ নেবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। শনিবার (১ জুন) ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি অডিটোরিয়ামে মাদ্রাসা শিক্ষার্থীদের বক্তৃতা প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। আসাদুজ্জামান খান কামাল বলেন, সাবেক আইজিপি বেনজীর আহম...
হাজার হাজার বাংলাদেশী কর্মী টিকিট না পেয়ে মালয়েশিয়া যেতে পারেননি:
মালয়েশিয়া সরকার ৩১ মে'র মধ্যে ভিসা পাওয়া বিদেশী কর্মীদের দেশে প্রবেশের নির্দেশিকা জারি করে। পর্যাপ্ত ফ্লাইট না থাকায়, টিকিট সংকটে পড়ে হাজার হাজার বাংলাদেশী কর্মী নির্ধারিত সময়ে মালয়েশিয়া যেতে পারেননি। ৩১ মে শেষে মালয়েশিয়া সরকার শ্রমবাজার বন্ধ করে দেয়, টিকিট না পাওয়া কর্মীরা লাখ লাখ টাকা হারিয়ে পড়েন। সরকার ও রিক্রুটিং এজেন্সি কর্তৃপক্ষ...
বৃষ্টিতে ভিজে অসুস্থতা: স্বস্তি পেতে কি করবেন?
বৃষ্টি হোক বা ঝড় অফিস আদালত তো আর থেমে থাকে না। তাই রাস্তাঘাটে বৃষ্টিতে ভিজে অসুখ-বিসুখ বাঁধানো খুব সাধারণ ঘটনা। অনেকের বৃষ্টির পানি মাথায় পরলেই শুরু হয় মাথার যন্ত্রণা। সেইসঙ্গে হাঁচি-কাশি, শারীরিক অস্বস্তি তো আছেই। এ সময় স্বস্তি পেতে যা করবেন: পুদিনা পুদিনা পাতার নির্যাস মাথা ব্যথা কমাতে সাহায্য করে। তাই বৃষ্টিতে ভিজে গেলে চট করে লেবু-পুদিনার শ...
পবিত্র হজ পালন করতে সৌদি আরব পৌঁছেছেন ৫৩ হাজার ১৮০ জন হজযাত্রী
পবিত্র হজ পালন করতে সৌদি আরব পৌঁছেছেন ৫৩ হাজার ১৮০ জন হজযাত্রী। অন্যদিকে এখন পর্যন্ত ৮ জন বাংলাদেশি হজযাত্রী মারা গেছেন। মোট ১৩৬টি ফ্লাইটে তারা মধ্যপ্রাচ্যের দেশটিতে পৌঁছান। শনিবার (১ জুন) সকালে হজ পোর্টালে আইটি হেল্পডেস্কের প্রতিদিনের বুলেটিন থেকে এ তথ্য জানা গেছে। জানা গেছে, শুক্রবার (৩১ মে) রাত ২টা পর্যন্ত পর্যন্ত সর্বমোট ৫৩ হাজার ১৮০ জন হজযাত...
নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ব্র্যাক
বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক (এনজিও) নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির আলট্রা-পুওর গ্র্যাজুয়েশন প্রোগ্রাম বিভাগ ডাটা অ্যানালিস্ট পদে একাধিক জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। ৩০ মে থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ০৯ জুন পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প...






























