সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৩:১৭:৫৯ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

বাংলাদেশে জ্বালানি তেলের দাম বৃদ্ধির ঘোষণা এলেও দাম কমানোর ঘোষণা দিয়েছে আরব আমিরাত

বাংলাদেশে জ্বালানি তেলের দাম বৃদ্ধির ঘোষণা এলেও দাম কমানোর ঘোষণা দিয়েছে আরব আমিরাত

দেশে ডিজেল ও কেরোসিনে লিটারে ৭৫ পয়সা এবং পেট্রোল ও অকটেনে ২.৫০ টাকা বাড়িয়ে জ্বালানি তেলের মূল্য সমন্বয় করেছে সরকার। ভোক্তা পর্যায়ে ডিজেল ও কেরোসিনের বিদ্যমান মূল্য ১০৭ টাকা থেকে বাড়িয়ে ১০৭.৭৫ টাকা নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি লিটারপ্রতি পেট্রোলের বিদ্যমান মূল্য ১২৪.৫০ টাকা থেকে বাড়িয়ে ১২৭ টাকা এবং অকটেনের বিদ্যমান মূল্য ১২৮.৫০ টাকা থেকে বাড়িয়ে ১৩১ টাকা নির্ধারণ করা হয়েছে। নতুন এই দর কার্যকর হবে রাত পোহালেই।

 

সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, বিশ্ববাজারের সঙ্গে সমন্বয় রেখে জ্বালানি তেলের এই মূল্য সমন্বয়। বৃহস্পতিবার (৩০ মে) এ বিষয়ে এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সরকার গত মার্চ, ২০২৪ থেকে বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে স্বয়ংক্রিয় ফর্মুলার আলোকে প্রতি মাসে জ্বালানি তেলের মূল্য সমন্বয় করছে।

 

বাংলাদেশে দাম বৃদ্ধির ঘোষণা এলেও জুন মাসে দাম কমানোর ঘোষণা দিয়েছে সংযুক্ত আরব আমিরাত। কিছুদিন আগেও যেখানে বন্যার কারণে আমিরাত প্রবাসীরা ভুগেছিলেন দুর্ভোগে। সেখানে পেট্রোলের কম দামের ঘোষণায় কিছুটা হলেও স্বস্তি পেয়েছেন স্থানীয় বাসিন্দারা। এতে গত মে মাসের তুলনায় প্রতি লিটারে পেট্রোলের দাম কমবে ২০ পয়সা করে, যা বাংলাদেশি মুদ্রায় দাড়ায় প্রায় সাড়ে ছয় টাকার (এক দিরহাম =৩১ দশমিক ৯৫ টাকা হিসাবে )। বিষয়টি কার্যকর হবে আগামীকাল (শনিবার) থেকে।

 

চলতি বছরে মধ্যপ্রাচ্যের ভূ-রাজনৈতিক উত্তেজনার কারণে আমিরাতে মে মাসে পেট্রোলের দাম বাড়ানো হয়েছিল। মে মাসে সুপার ৯৮ লিটার প্রতি ছিল ৩ দশমিক ৩৪ দেরহাম। আর স্পেশাল ৯৫ প্রতি লিটার ৩ দশমিক ২২ দেরহাম এবং ই-প্লাস ৯১ প্রতি লিটারে ৩ দশমিক ১৫ দেরহামে বিক্রি হয়েছে। জুনে প্রতিটি ক্যাটাগরির তেলের দাম ২০ পয়সা করে কমানো হয়েছে। ফলে আগামীকাল (শনিবার) থেকে, সুপার ৯৮ পেট্রোলের দাম হবে প্রতি লিটারে ৩ দশমিক ১৪ দেরহাম, স্পেশাল ৯৫ হবে ৩ দশমিক ০২ এবং ই-প্লাস ৯১ হবে ২ দশমিক ৯৫ দেরহাম।

 

সেঞ্চুরি ফিন্যান্সিয়াল এর প্রধান বিনিয়োগ কর্মকর্তা বিজয় ভালেচা বলেছেন, মধ্যপ্রাচ্যের দেশগুলোতে উত্তেজনা এবং পেট্রোলিয়াম রপ্তানিকারক দেশগুলোর সংস্থা (ওপেক) এবং তার উৎপাদন হ্রাসের কারণে এ বছর তেলের দাম শুরু থেকেই বাড়তি ছিল। আমিরাতে স্থানীয় গণমাধ্যমগুলোর বলছে, আজমান ট্রান্সপোর্ট ১ জুন (শনিবার) থেকে প্রতি কিলোমিটারে ক্যাবের ভাড়া চার পয়সা কমিয়েছে।