সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৭:৩৮:০৬ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

পবিত্র হজ পালন করতে যুক্তরাজ্যের স্ককটল্যান্ড থেকে সাইকেলে চালিয়ে দুই ভাই মদিনায়

পবিত্র হজ পালন করতে যুক্তরাজ্যের স্ককটল্যান্ড থেকে সাইকেলে চালিয়ে দুই ভাই মদিনায়

পবিত্র হজ পালন করতে যুক্তরাজ্যের স্ককটল্যান্ড থেকে সাইকেলে চালিয়ে দুই ভাই সৌদি আরব পৌঁছেছেন। গত ১ এপ্রিল আবদুর রহমান (৩৪) ও রেহান আলী (২৯) নামের দুই ভাই ওই অঙ্গরাজ্যের মিডলোথিয়ান বনিরিগ শহর থেকে যাত্রা শুরু করেন। সম্প্রতি তাঁরা সৌদি আরবের মদিনা নগরীতে পৌঁছলে তাঁদের ফুল, খেজুর ও কফি উপহার দিয়ে অভ্যর্থনা জানানো হয়। 

 

এক মাসের বেশি সময়ের এ যাত্রাপথে তাঁরা ৩৬৩৫ কিলোমিটার পথ পাড়ি দিয়ে নেদারল্যান্ডস, জার্মানি, বুলগেরিয়া, তুর্কি ও লেবাননসহ ১৩টি দেশ অতিক্রম করেন। দীর্ঘ এ যাত্রাপথে তাঁরা গাজা উপত্যাকায় ইসরায়েলি হামলায় আক্রান্তদের জন্য অর্থ সংগ্রহ করেন। 


মূলত তাঁরা ২০১৯ সালে লন্ডন থেকে হজ করতে যাওয়া একটি সাইকেল অভিযাত্রী দল থেকে অনুপ্রাণিত হয়েছিলেন। এ প্রসঙ্গে আবদুর রহমান বলেন, ‘ওই ঘটনার পর আমি ভাবছিলাম, তারা কী সুন্দরভাবে হজ করতে যাচ্ছেন। তখন মনে হয়, আমারও এমন কাজ করার সামর্থ্য রয়েছে।


এরপর আমি হজযাত্রার পরিকল্পনা শুরু করি। পরিকল্পনা ও প্রস্তুতির সময় আমরা প্রতিদিন গাজায় ফিলিস্তিনিদের আক্রান্ত হওয়ার খবর পেতে থাকি। তখন আমরা ওয়ার্ল্ড কেয়ার ফাউন্ডেশনের পক্ষ থেকে গাজাবাসীর জন্য অর্থ সংগ্রহের সিদ্ধান্ত নেই।’ রেহান বলেন, ‘২০২২ সালের নভেম্বরে আমরা মক্কা ভ্রমণ করেছি।


তখন থেকে আমি ও আমার ভাই পুনরায় মক্কায় গিয়ে হজ করতে চাচ্ছিলাম। গত বছর আমরা সিদ্ধান্ত নিই, ২০২৪ সালে আমরা হজ ভ্রমণ সম্পন্ন করব। এমন দুর্দান্ত ভ্রমণকে আমরা ফিলিস্তিনের গাজাবাসীর জন্য অর্থ সংগ্রহের সুযোগ হিসেবে গ্রহণ করি।’