মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ এ ০৫:৫৮:৩৭ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

নাক দিয়ে টাইপই করেই নতুন রেকর্ড গড়েছেন ভারতীয় এক ব্যক্তি

নাক দিয়ে টাইপই করেই নতুন রেকর্ড গড়েছেন ভারতীয় এক ব্যক্তি

শুধু নাক দিয়ে টাইপই করেই নতুন রেকর্ড গড়েছেন ভারতীয় এক ব্যক্তি। দ্রুততম সময়ে নাক দিয়ে বর্ণমালা টাইপ করার খেতাব জিতে নিজের রেকর্ড নিজেই ভেঙেছেন তিনি এবং জায়গা করে নিয়েছেন গিনেস ওয়ার্ল্ড রেকর্ড-এ। ৪৪ বছর বয়সী ওই ভারতীয়র নাম বিনোদ কুমার চৌধুরী। বিনোদ নাক দিয়ে কিবোর্ডে ইংরেজি বর্ণমালা ২৫ দশমিক ৬৬ সেকেন্ডে টাইপ করে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নাম উঠিয়েছেন।


একই বিভাগে মোট তিনবার অংশ নিয়েছিলেন তিনি এবং প্রতিবারই তিনি নিজের রেকর্ডটি ভাঙতে সক্ষম হয়েছেন। প্রথম ২০২৩ সালে নাক দিয়ে টাইপ করতে ২৭ দশমিক ৮০ সেকেন্ড সময় নিয়ে শিরোপার দাবিদার হয়েছিলেন। একই বছর তিনি তার দ্বিতীয় প্রচেষ্টায় ২৬ দশমিক ৭৩ সেকেন্ডে নেমে আসেন। এবার ২০২৪সালে তিনি তার আগের সব রেকর্ডও ভেঙে ২৫ দশমিক ৬৬ সেকেন্ডে টাইপ করে  গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নাম উঠিয়েছেন।

 

গিনেস ওয়ার্ল্ড রেকর্ড অনুসারে, বিনোদকে ইংরেজি বর্ণমালার ২৬টি বর্ণ একটি স্ট্যান্ডার্ড কোয়ার্টি কিবোর্ডে প্রতিটি বর্ণের মাঝখানে একটি স্পেস দিয়ে টাইপ করতে হয়েছিল। এক হাত দিয়ে এবং পেছনে হাত রেখে দ্রুততম সময়ে টাইপ করার রেকর্ডও বিনোদ চৌধুরীর দখলে রয়েছে। বিনোদ কুমার চৌধুরী এক্স-এ নিজের রেকর্ড ভাঙার একটি ভিডিও শেয়ার করেছে। ভিডিওতে তাকে নাক দিয়ে ইংরেজি বর্ণমালা টাইপ করতে দেখা যাচ্ছে।


পোস্টের সঙ্গে একটি ক্যাপশনও জুড়ে দিয়েছেন, ‘আপনি কত দ্রুত আপনার নাক দিয়ে বর্ণমালা টাইপ করতে পারেন (স্পেস সহ)?’ চৌধুরী বলেছেন, ‘তিনি ভারতের ‘টাইপিং ম্যান’ হিসেবে পরিচিত। আমার পেশা টাইপ করা, তাই আমি রেকর্ড গড়ার কথা ভেবেছিলাম। যাতে আমার আবেগ এবং আমার জীবিকা উভয়ই ধরে রাখতে পারি।’