সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৫:৩৯:২৩ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

পরীমণি কাকে ইঙ্গিত করে স্বপ্নে রান্না খাওয়ার কথা বললেন?

পরীমণি কাকে ইঙ্গিত করে স্বপ্নে রান্না খাওয়ার কথা বললেন?

ঢাকাই সিনেমার নায়িকা বুবলী এবং শরীফুল রাজের বিয়ের গুঞ্জন নিয়ে সামাজিক মাধ্যমে কম জল ঘোলা হয়নি। তবে বিষয়টা নিয়ে এখনো কিছু বলছেন তারা। সম্প্রতি ফের সংবাদের শিরোনাম শরীফুল রাজ কারণ, বিচ্ছেদের দীর্ঘদিন পর পরীমণির বাসায় গিয়েছেন তিনি। ছেলের সঙ্গে সময় কাটিয়েছেন, আড্ডা দিয়েছেন, এমনকি পরীমণির রান্না করা খাবারও খেয়েছেন তিনি। তবে বাসায় যাওয়ার বিষয়টি নিশ্চিত করলেও পরীমণি জানিয়েছেন, খাবার খাওয়ার মতো ঘটনা মোটেও ঘটেনি।

 

ব্যক্তি জীবন নিয়ে খোলামেলা পরীমণি। শনিবার (১ জুন) সকালে এক ফেসবুক পোস্ট করেছেন নায়িকা। পরীমণি লিখেছেন ‘যাকে আমার বাসার দারোয়ানই গেটে অ্যালাও করবে না, সে স্বপ্নে আমার রান্না খায়!’ এই পোস্টের পর থেকেই নতুন করে আলোচনায় আছেন পরীমণি। কাকে উদ্দেশ্য করে এই পোস্ট করেছেন অভিনেত্রী এ নিয়েই চলছে নেটিজেনদের আলোচনা। 

 

ফেসবুক পোস্টে কারও নাম উল্লেখ না করলেও পরীমণির বন্ধু–শুভাকাঙ্ক্ষীরা মনে করছেন, শরীফুল রাজকে উদ্দেশ করেই এই পোস্ট। কমেন্ট বক্সেও এমন ইঙ্গিত করেছেন অভিনেত্রী। পরীর পোস্টে কমেন্ট করে খলচরিত্রের অভিনেতা শিমুল খান লিখেছেন, ‘কে খাইলো তোমার রান্না? (স্বপ্নে)।’ প্রতি উত্তরে পরীমনি, ‘আছে এক টোকাই। তার বিয়ার নিউজের চাপ ঢাকল, আমাকে আর আমার ছেলেকে দিয়ে। কত বড় নিমকহারাম!’ এরপর থেকেই নেটজেনরা মনে করছেন রাজের দ্বিতীয় বিয়ের গুঞ্জন উদ্দেশ্য করেই এমনটা বলেছেন নায়িকা। 

 

পরীমণি ও শরীফুল রাজের বিয়ে এবং বিচ্ছেদ নিয়ে আলোচনার শেষ নেই। তাদের বিচ্ছদের পর থেকে পুণ্য বড় হচ্ছে পরীর কাছেই। বিচ্ছেদের পর থেকে তাদের দুজনের মুখ দেখা দেখিও বন্ধ ছিল। তবে হঠাৎ করে তাদের দুজনকে ঘিরে দৃশ্যপট যেন পাল্টাচ্ছে, এমন খবরই পাওয়া যাচ্ছে। চলচ্চিত্র পাড়ার গুঞ্জন উঠেছে মাসখানেক হলো রাজ নাকি পরীর বাসায় যাতায়াত করেছেন। এর মধ্যে কয়েকটি অনুষ্ঠানেও দুজনের দেখা হয়েছে। সন্তানকে দেখার জন্য এরই মধ্যে বেশ কয়েকবার পরীমণির বাসায় গিয়েছেন রাজ। 

অন্যদিকে বুধবার ( ২৯ মে ) সংবাদ মাধ্যমে নিজের বাসায় রাজের যাওয়ার বিষয়টি নিয়ে পরীমণি বলেন, অন্য একটি বিষয়ের জন্য রাজ বাসায় এসেছিল। বিচ্ছেদ হওয়ার পর আমার সঙ্গে দেখা হয়নি। আমি দেখা করতেও চাইনি। বাসায়ও আসা মানা ছিল তার। কিন্তু হঠাৎ করেই কিছুদিন আগে আমার বাসায় এসেছিল। সেই সময় বাসা থেকে যাওয়ার আগে তার কিছু গুরুত্বপূর্ণ কাগজপত্র আমার বাসায় রয়ে গিয়েছিল।

 

কয়েকজনকে সঙ্গে নিয়ে বাসায় এসেছিল। কাগজপত্রগুলো আমি যত্ন করেই রেখে দিয়েছিলাম। এসে নিয়ে গিয়েছে। অনেকক্ষণই ছিল। এলে তো আর বের করে দিতে পারি না। গিয়াসউদ্দিন সেলিম পরিচালিত ‘গুনিন’ ওয়েবফিল্মের সেটে প্রেমে পরেন পরীমনি ও শরীফুল রাজ। ২০২১ সালের ১৭ অক্টোবর বিয়ে করেন তারা। পরের বছর তাদের ঘর আলো করে আসে ছেলে পুণ্য। বিয়ের দুই বছর পর বিচ্ছেদ হয় রাজ ও পরীর।  বর্তমানে অভিনয় আর সন্তান নিয়েই ব্যস্ত পরীমণি।