সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০২:২০:২২ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

বৃষ্টিতে ভিজে অসুস্থতা: স্বস্তি পেতে কি করবেন?

বৃষ্টিতে ভিজে অসুস্থতা: স্বস্তি পেতে কি করবেন?

বৃষ্টি হোক বা ঝড় অফিস আদালত তো আর থেমে থাকে না। তাই রাস্তাঘাটে বৃষ্টিতে ভিজে অসুখ-বিসুখ বাঁধানো খুব সাধারণ ঘটনা। অনেকের বৃষ্টির পানি মাথায় পরলেই শুরু হয় মাথার যন্ত্রণা। সেইসঙ্গে হাঁচি-কাশি, শারীরিক অস্বস্তি তো আছেই। এ সময় স্বস্তি পেতে যা করবেন: 

 

পুদিনা
পুদিনা পাতার নির্যাস মাথা ব্যথা কমাতে সাহায্য করে। তাই বৃষ্টিতে ভিজে গেলে চট করে লেবু-পুদিনার শরবত খেয়ে নিন। এতে শরীর ঝরঝরে লাগবে।

 

ল্যাভেন্ডার
ত্বকের যত্নে তো বটেই মাথাব্যথাতেও দারুণ কাজ করে ল্যাভেন্ডার। ল্যাভেন্ডার অয়েল কপালের দুপাশে মালিশ করে নিন। এতে আরাম মিলবে। আবার শুকনো ল্যাভেন্ডার ফুলের পাপড়ি দিয়ে তৈরি পানীয় খেলেও মাইগ্রেনের ব্যথা উপশম হয়।


তুলসি 
মাথাব্যথা কমাতে তুলসি পাতার তুলনা হয় না। চট করে ফলাফল পেতে তুলসি পাতা ছিঁড়ে এর ঘ্রাণ নিন এতে উপকার পাবেন। অথবা বাড়ি ফিরে তুলসি পাতা ফুটিয়ে সেই পানীয়ও খেতে পারেন। এতে মাথা যন্ত্রণা থেকে মুক্তি পাবেন।