বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬ এ ০৯:৪০:৫৩ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• উখিয়ায় দুই দিনের ব্যবধানে চার সন্তানের জন্ম দিলেন রোহিঙ্গা নারী •       • পটিয়া এস আলম কলেজিয়েট স্কুল অ্যান্ড কলেজে নিরাপদ সুপেয় পানি প্রকল্পের উদ্বোধন করলেন এমপি এনামুল হক •       • ব্রাহ্মণপাড়ায় ১০ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার •       • পটিয়ার মুকুট নাইট উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা •       • বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশনের নতুন সভাপতি সাংবাদিক কায়েস আহমেদ সেলিম •       • চতুর্থবারের মতো কুমিল্লা জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত দাউদকান্দি মডেল থানার সাজেদুল ইসলাম পলাশ •       • ব্রাহ্মণপাড়ায় ৬ কেজি গাঁজাসহ গ্রেফতার ২, পরোয়ানাভুক্ত ও সামারি ট্রায়ালসহ আটক ৭ •       • মানবসেবার অনন্য দৃষ্টান্ত: হুলাইন ছালেহ নূর কলেজে ঢাকাস্থ পটিয়া সমিতির ফ্রি চিকিৎসা ক্যাম্প •       • নোয়াখালীতে পিকআপের বিশেষ বাক্সে লুকিয়ে পাচারের সময় ৬২ হাজার ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ১ •       • রংপুর রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার নির্বাচিত হলেন গাইবান্ধার এসপি জসিম উদ্দিন •

আল্লাহ যে তিন শ্রেণির মানুষকে অবশ্যই সাহায্য করেন

আল্লাহ যে তিন শ্রেণির মানুষকে অবশ্যই সাহায্য করেন

বিপদ-আপদ কিংবা কল্যাণ কামনা- সব ক্ষেত্রেই মহান রাব্বুল আলামিন মুমিনের একমাত্র ভরসা। পবিত্র কুরআনে ইরশাদ হয়েছে, ‘যদি আল্লাহ তোমাদের সাহায্য করেন, তবে তোমাদের ওপর কেউ বিজয়ী হতে পারবে না। আর যদি তিনি তোমাদের লাঞ্ছিত করেন, তবে কে এমন আছে যে তোমাদের এরপর সাহায্য করবে? আর আল্লাহর ওপরই যেন মুমিনগণ তাওয়াক্কুল করে’ (সুরা আল-ইমরান, আয়াত: ১৬০)।

 

অপর আয়াতে এসেছে, ‘হে মুমিনগণ, যদি তোমরা আল্লাহকে সাহায্য করো, তবে আল্লাহও তোমাদের সাহায্য করবেন এবং তোমাদের অবস্থান সুদৃঢ় করে দেবেন’ (সুরা মুহাম্মদ, আয়াত: ৭)। এ বিষয়ে একাধিক হাদিসও পাওয়া যায়। আবদুল্লাহ ইবনু উমর (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) বলেছেন- এক মুসলিম অপর মুসলিমের ভাই। সে তার ওপর জুলুম করবে না এবং তাকে জালিমের হাতে সোপর্দ করবে না।

 

যে কেউ তার ভাইয়ের অভাব পূরণ করবে, আল্লাহ তার অভাব পূরণ করবেন। যে ব্যক্তি (পৃথিবীতে) কোনো মুসলিমের বিপদ দূর করবে, আল্লাহ তা’য়ালা কেয়ামতের দিন তার বিপদসমূহ দূর করবেন। যে ব্যক্তি কোনো মুসলিমের দোষ গোপন করবে, আল্লাহ কেয়ামতের দিন তার দোষ গোপন করবেন। (সহিহ বুখারি, হাদিস: ২২৮০)

 

তবে তিন শ্রেণির ব্যক্তি আছেন, যাদের মহান রাব্বুল আলামিন অবশ্যই সাহায্য করেন। আবূ হুরায়রাহ্ (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন- রাসুলুল্লাহ (সা.) বলেছেন, তিন ব্যক্তিকে আল্লাহ তা’য়ালা অবশ্যই সাহায্য করেন। প্রথমত, ক্রীতদাস- যে তার মুক্তিপণ পরিশোধ করে স্বাধীন হতে চায়। দ্বিতীয়ত, বিবাহ উদ্যমী ব্যক্তি- যে নিজের চারিত্রিক পবিত্রতা রক্ষার উদ্দেশ্যে বিয়ে করে। তৃতীয়ত, মুজাহিদ- যে আল্লাহর পথে জিহাদ করে। (ইবনু মাজাহ, হাদিস: ২৫১৮; মেশকাত, হাদিস: ৩০৮৯)