বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬ এ ০২:৫৩:২৫ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

বিরাট কোহলি ভাবতেই পারেননি আমেরিকায় ক্রিকেট খেলবেন

বিরাট কোহলি ভাবতেই পারেননি আমেরিকায় ক্রিকেট খেলবেন

বিরাট কোহলি বিশ্বাস করতে পারছেন না যে তিনি একদিন আমেরিকায় ক্রিকেট খেলবেন। টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর এবার ওয়েস্ট ইন্ডিজ এবং আমেরিকায় অনুষ্ঠিত হবে, যা রবিবার থেকে শুরু হচ্ছে।

ভারতীয় দল আগেই আমেরিকায় পৌঁছে গেলেও, বিরাট শুক্রবারই দলে যোগ দিয়েছেন। তিনি বলেছেন, "ভাবতেই পারিনি কখনও আমেরিকায় কোনও ধরনের ক্রিকেট খেলতে আসব। এটাই প্রমাণ করে ক্রিকেট কীভাবে সারা বিশ্বে ছড়িয়ে পড়ছে। আমেরিকা মনে হয় দ্রুত এই খেলাকে গ্রহণ করবে। এ বারের বিশ্বকাপেই সেটা প্রমাণ হবে।"

দক্ষিণ এশিয়ায় ক্রিকেট অত্যন্ত জনপ্রিয় এবং সেখানকার অনেক মানুষই আমেরিকায় থাকেন। বিরাট মনে করেন এই কারণেই ক্রিকেট সেখানে জনপ্রিয় হবে। তিনি আরও বলেন, "আমেরিকায় আমাদের দেশের বহু মানুষ থাকেন। তাঁরা ক্রিকেটের জনপ্রিয়তা বৃদ্ধি করতে যথেষ্ট। বাকি মানুষদের মধ্যে ক্রিকেট নিয়ে আগ্রহ তৈরি করবেন তাঁরা। এখানে ফ্র্যাঞ্চাইজ়ি ক্রিকেট খেলা হচ্ছে। মেজর লিগ ক্রিকেট খেলা হচ্ছে এখানে। আমার মনে হয় ঠিক পথেই এগোনো হচ্ছে।"

আশা করা যায় এই বিশ্বকাপ আমেরিকায় ক্রিকেট জনপ্রিয় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।