সর্বশেষ সংবাদ — পাতা ৬৩৫
৯৩ বছর বয়সে রুপার্ট মারডকের পঞ্চম বিবাহ:
ঢাক প্রেসঃ পঞ্চমবারের মতো বিয়ে করেছেন মিডিয়া মোগল ও ধনকুবের রুপার্ট মারডক। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় মারডকের আঙুরবাগানে এই বিয়ের অনুষ্ঠান হয়। ৯৩ বছর বয়সী মারডক গত শনিবার ৬৭ বছর বয়সী এলেনা জুকোভার সঙ্গে গাঁটছড়া বাঁধেন। এলেনা একজন অবসরপ্রাপ্ত রুশ জীববিজ্ঞানী। খবর বিবিসির ক্যালিফোর্নিয়ায় আঙুরবাগানে বিয়ের অনুষ্ঠানে হাস্যেজ্জল মারডক ও এলেনা । ৯৩...
ভোক্তা পর্যায়ে এলপিজির নতুন দাম ঘোষণা আজ
ভোক্তা পর্যায়ে তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলপিজি) নতুন দাম নির্ধারণের ঘোষণা হবে আজ সোমবার (৩ জুন)। এদিন এক মাসের জন্য এলপিজির নতুন দাম ঘোষণা করা হবে। রোববার বাংলাদেশ অ্যানার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) সচিব ড. দিদারুল আলমের স্বাক্ষর করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়। বিজ্ঞপ্তিতে বলা হয়, সৌদি আরামকো ঘোষিত জুন (২০২৪) মাসের সৌদি সিপি অনুযায়ী এ...
মালদ্বীপে ইসরায়েলিদের প্রবেশে নিষেধাজ্ঞা
গাজায় যুদ্ধের জেরে ইসরায়েলি পাসপোর্টধারীদের দেশে প্রবেশে নিষেধাজ্ঞার ঘোষণা দিয়েছে মালদ্বীপ। তবে নতুন আইন কবে থেকে কার্যকর হবে সে বিষয়ে এখনো বিস্তারিত জানানো হয়নি। বিলাসবহুল রিসোর্ট এবং অন্তহীন সাদা বালির সৈকতের জন্য পরিচিত ভারত মহাসাগরের দ্বীপ-রাষ্ট্রটির প্রেসিডেন্টের কার্যালয় রোববার (২ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেয়। মন্ত্রিসভার সুপার...
রাজধানীতে কমছে কোরবানির পশুর হাট
পবিত্র ঈদুল আজহার বাকি আছে ১৩ দিনের মতো। এরই মধ্যে কোরবানির পশুর হাটের ইজারা কার্যক্রম সম্পন্ন করেছে ঢাকার দুই সিটি করপোরেশন। চলতি বছর দুটি স্থায়ী হাট ছাড়াও ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) পাঁচটি ও দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) ৯টি অস্থায়ী হাট বসাবে। যদিও শুরুতে ডিএনসিসি ৯টি ও ডিএসসিসি ১০টি হাট বসাতে চেয়েছিল। এবার স্থায়ী, অস্থায়ীসহ মোট ২৩টি প...
সুপার ওভারে গড়ায় রোমাঞ্চকর ওমান-নামিবিয়ার ম্যাচ
টানটান উত্তেজনার জন্য যে সব সময় বড় স্কোরের দরকার পড়ে না, সেটার প্রমাণই যেন হয়ে থাকল নামিবিয়া বনাম ওমানের ম্যাচটি। টি-টোয়েন্টিতে দুশো ছাড়ানো ইনিংস দেখা যায় অহরহ, সেখানে নামিবিয়া-ওমান সাকুল্যে করেছিল ২১৮ রান। তাও উত্তেজনার কোনো কমতি থাকল না। শেষে জয়টা হলো নামিবিয়ার। নড়েচড়ে বসার শুরুটা হয় ১৯তম ওভার শেষে। তখন জেতার জন্য মাত্র ৫ রান দরকার ছিল নামিবিয়ার,...
দুদকে ৭৮টি অভিযোগের বিপরীতে সরকারি ৪১টি দফতর
ঢাকা প্রেসঃ কুড়িগ্রামে হাসপাতাল, সিভিল সার্জন, পানি উন্নয়ন বোর্ড, পাসপোর্ট, বিআরটিএ, সাব-রেজিস্ট্রি, ভূমি, শিক্ষা অফিস, জেলা প্রশাসন ও পুলিশ বিভাগসহ ৪১টি সরকারি দফতরের ৭৮টি অভিযোগে গণশুনানিতে মুখোমুখি হয়েছিলেন সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা। কুড়িগ্রামে শেখ রাসেল পৌর অডিটোরিয়ামে ‘রুখব দুর্নীতি গড়ব দেশ, হবে সোনার বাংলাদেশ’ স্লোগানে আয়োজিত গণশুনান...
ঢাকায় নজরুল পদক প্রদানের মাধ্যমে শেষ হলো নজরুল জন্মজয়ন্তী
ঢাকা প্রেসঃ রাজধানীর জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে ৪ গুণী ব্যক্তিকে নজরুল পদক-২০২৪ প্রদানের মাধ্যমে শেষ হলো নজরুল বিশ্ববিদ্যালয় আয়োজিত ১২৫তম নজরুল জন্মজয়ন্তী। রোববার (০২ জুন) বিকেল সাড়ে ৪টায় অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা ড. কামাল আবদুল নাসের চৌধুরী প্রধান অতিথি হিসেবে ও নজরুল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর...
এম পি হোক আর যেই হোক মালয়েশিয়ায় কর্মী পাঠানোর অনিয়ম রোধে কঠোর ব্যবস্থা: প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী
ঢাকা প্রেসঃ প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী ঘোষণা করেছেন যে, মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ক্ষেত্রে অনিয়মের সাথে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তিনি স্পষ্টভাবে বলেন, "আমরা এজেন্সি চিনি মালিক যেই হোক। তদন্ত কমিটির মাধ্যমে সবকিছু তদন্ত হবে। এমপি জানি না, চিনি না, রিক্রুটিং এজেন্সি চিনি। দায়ী হলে অবশ্...
ধর্ষণের শিকার আত্মহত্যা নারীর পরিবারের কাছ থেকে ফাঁকা স্ট্যাম্পে সই: ইউপি সদস্য
ঢাকা প্রেসঃ কুড়িগ্রামের চর রাজীবপুর উপজেলায় দলবদ্ধ ধর্ষণের জেরে বিষপানে আত্মহত্যার পর গৃহবধূর পরিবারের কাছ থেকে চিকিৎসার ব্যয় দেখিয়ে এক লাখ টাকা নিয়েছেন ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য আনোয়ার হোসেন। এ সময় ধর্ষণের ঘটনা আড়াল রাখার কথা বলে ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের জন্য পরিবারের সদস্যদের কাছ থেকে ফাঁকা স্টাম্পে স্বাক্ষর নেন ওই জনপ্রতিনিধি। গতকাল শনিবার...
গৃহবধূর আত্মহত্যা তদন্তে কমিটি গঠন করবেন: জেলা প্রশাসক
ঢাকা প্রেসঃ কুড়িগ্রামের চর রাজিবপুর উপজেলায় সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়ে বিচার না পেয়ে দম্পতির বিষপান এবং পরে গৃহবধূর মৃত্যুর ঘটনা তদন্তের নির্দেশ দিয়েছে জাতীয় মানবাধিকার কমিশন। রবিবার (২ জুন) কমিশনের চেয়ারম্যান ড. কামাল উদ্দিন আহমেদ স্বাক্ষরিত আদেশে কুড়িগ্রাম জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে ঘটনার তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। কুড়িগ্রাম জেলা প্রশাসক (ড...
ধর্ষণের শিকার নারীর আত্মহত্যা তদন্তের নির্দেশ: মানবাধিকার কমিশন
ঢাকা প্রেসঃ কুড়িগ্রামে ধারের টাকা পরিশোধ করতে না পারায় গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ এবং পরে তার আত্মহত্যার ঘটনায় তদন্ত কমিটি গঠনের নির্দেশ দিয়েছে জাতীয় মানবাধিকার কমিশন। আজ রবিবার (২ জুন) জাতীয় মানবাধিকার কমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে। এই ঘটনায় দায়ের করা মামলার তদন্ত নিবিড় পর্যবেক্ষণ করে জরুরি ভিত্তিতে আদালতে প্রতিবেদন দাখিল...
দূর্নীতি দমন কমিশনের আয়োজনে গণশুনানি অনুষ্ঠিত
আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:- ঢকা প্রেসঃ আজ ০২ জুন ২০২৪, রবিবার দূর্নীতি দমন কমিশনের মাননীয় সচিব জনাব খোরশেদা ইয়াসমীন মহোদয় কুড়িগ্রাম জেলা প্রশাসন ও জেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সহোযোগিতায় দূর্নীতি দমন কমিশনের আয়োজনে ১৬৬ তম গণশুনানিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এর আগে মাননীয় সচিব মহোদয় গত ০১ জুন ২০২৪ বিকালে কুড়িগ্রাম স...
কুড়িগ্রাম জেলা শিক্ষা অফিসার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ
ঢাকা প্রেসঃ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক সময়ের ছাত্রদলর ক্যাডার বাহিনীর তুষার নামে পরিচিত বর্তমান কুড়িগ্রাম জেলা শিক্ষা অফিসার শামছুল আলম। ছাত্রদলের তুখোর নেতা বর্তমান কেন্দ্রীয় বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভির ছিলেন ছায়া সঙ্গী। রং বদলীয়ে এখন হয়েছেন আওয়ামী লীগ। নেতাদের তোষামোদি করে কুড়িগ্রাম জেলা শিক্ষা অফিসে বহাল আছেন দীর্ঘ ৯ বছর। নিজ জেলার...
কুড়িগ্রামে চুরি যাওয়া লাশ উদ্ধার করলো পুলিশ
ঢাকা প্রেসঃ কুড়িগ্রামের রাজাহাট উপজেলার চাকিরপশার পাঠক গ্রামে কবর থেকে চুরি হওয়া লাশ উদ্ধার করেছে পুলিশ। রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, রাজারহাট উপজেলার চাকিরপশার পাঠক গ্রামের নুরজাহান বেগম (৭৮) চিকিৎসাধীন অবস্থায় শনিবার (১জুন) দুপুর পৌনে ১টার দিকে রাজারহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্...
সহজে পড়া মনে রাখার কৌশল
পড়া মনে থাকে না বা যা পড়ি সব ভুলে যাই এ সমস্যা ছাত্রছাত্রীদের কমবেশি সবার মধ্যেই আছে। অনেকে সঠিক নিয়মে না পড়ে বেশি পড়েও কয়েকদিন পর তা ভুলে যায়। সঠিক কৌশল প্রয়োগ করে না পড়লে পড়া ভুলে যাওয়ার সম্ভাবনাই বেশি থাকে। পড়াশোনা করতে হলে কম-বেশি সবাই এই সমস্যার সম্মুখীন হয়। এটি নিয়ে হতাশায় ভোগেনি এমন কাউকে খুঁজে পাওয়া বেশ মুশকিল। এর জন্য রয়েছে বিশেষ কিছু উপ...
বাংলাদেশ দলকে বিপজ্জনক দল বললেন যুবরাজ
টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসরের শুভেচ্ছাদূত হয়েছেন যুবরাজ সিং। এজন্য এই টুর্নামেন্টের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছেন ভারতের সাবেক অলরাউন্ডার। নিজের অভিজ্ঞতা আর পর্যালোচনা থেকে জানিয়েছেন, এবার বিশ্বকাপে কারা কেমন করতে পারে। যেখানে বাংলাদেশ দলকে নিয়ে করা মন্তব্যে, বিপজ্জনক আখ্যা দিয়েছেন তিনি। যুবরাজ বলেন, 'বাংলাদেশের সম্ভাবনা আছে। বাংলাদেশ খুবই বিপজ্জ...
হজের সময় সৌদি আরবের পাঁচ হাজারের বেশি স্বেচ্ছাসেবক কাজ করবে
পবিত্র হজের সময় হাজিদের সেবা দিতে সৌদি আরবের পাঁচ হাজারের বেশি স্বেচ্ছাসেবক কাজ করবেন। দেশটির ইসলাম ও দাওয়াহ বিষয়ক মন্ত্রণালয়ের মক্কা শাখার তত্ত্বাবধানে তাঁরা কাজ করবেন। মূলত সৌদি জনগণের মধ্যে স্বেচ্ছাসেবী সংস্কৃতির প্রচার-প্রসারে মন্ত্রণালয়ের প্রচেষ্টার অংশ হিসেবে উদ্যোগটি নেওয়া হয়। সৌদি প্রেস এজেন্সি এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। জানা যায়, হজ মৌ...
ট্রাস্ট ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি, বসয়সীমা ৫০ বছর
বেসরকারি ট্রাস্ট ব্যাংক লিমিটেড জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ব্যাংকটি আইটি বিভাগে হেড অব ইনফরমেশন টেকনোলজি (ভিপি-ইভিপি) পদে একজন কর্মকর্তা নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। পদের নাম: হেড অব ইনফরমেশন টেকনোলজি (ভিপি-ইভিপি) পদসংখ্যা: ১ যোগ্যতা স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সিএস/সিএসই/আইসিটি/ইইই বিষয়ে দ্বিতীয় বিভাগ বা সমমানের...






























