বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬ এ ০২:৫৩:২৫ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

কাবাডি ফাইনালে নেপালের মুখোমুখি বাংলাদেশ, লক্ষ্য চতুর্থবারের শিরোপা জয়

কাবাডি ফাইনালে নেপালের মুখোমুখি বাংলাদেশ, লক্ষ্য চতুর্থবারের শিরোপা জয়

ঢাকা: বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্টের চতুর্থ আসরের ফাইনালে আজ সোমবার (৩ জুন) বিকেল ৪টায় মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে নেপালের মুখোমুখি হবে বাংলাদেশ।

রোববার (২ জুন) সেমিফাইনালে থাইল্যান্ডের বিপক্ষে ৪১-১৮ পয়েন্টে জয় তুলে ফাইনালে উঠেছে বাংলাদেশ। প্রথমার্ধে ২৩-৮ পয়েন্টে এগিয়ে থাকা লাল-সবুজ জার্সিধারীরা ৩টি লোনাসহ জয়ের ব্যবধান ধরে রেখেছে।

দিনের অপর সেমিফাইনালে কেনিয়াকে হারিয়ে ফাইনালে উঠে নেপাল।

কাবাডিতে বাংলাদেশের আধিপত্য: কাবাডি খেলার বিচারে নেপাল থেকে সবদিক এগিয়ে বাংলাদেশ। ২০২১ সাল থেকে চলমান এই টুর্নামেন্টের সব আসরেই ফাইনালে উঠেছে লাল-সবুজের প্রতিনিধিরা। এর আগে বিগত তিন আসরে চ্যাম্পিয়নও হয়েছে স্বাগতিকরা। এবারও নজর শিরোপাতেই।