সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৭:৩৭:৪৭ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

হজের সময় সৌদি আরবের পাঁচ হাজারের বেশি স্বেচ্ছাসেবক কাজ করবে

হজের সময় সৌদি আরবের পাঁচ হাজারের বেশি স্বেচ্ছাসেবক কাজ করবে

পবিত্র হজের সময় হাজিদের সেবা দিতে সৌদি আরবের পাঁচ হাজারের বেশি স্বেচ্ছাসেবক কাজ করবেন। দেশটির ইসলাম ও দাওয়াহ বিষয়ক মন্ত্রণালয়ের মক্কা শাখার তত্ত্বাবধানে তাঁরা কাজ করবেন। মূলত সৌদি জনগণের মধ্যে স্বেচ্ছাসেবী সংস্কৃতির প্রচার-প্রসারে মন্ত্রণালয়ের প্রচেষ্টার অংশ হিসেবে উদ্যোগটি নেওয়া হয়। সৌদি প্রেস এজেন্সি এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।


জানা যায়, হজ মৌসুম উপলক্ষে সৌদি আরবে ইসলাম ও দাওয়াহ বিষয়ক মন্ত্রণালয়ের মক্কা শাখা স্বেচ্ছাসেবী প্ল্যাটফর্মের মাধ্যমে ২৪৭টি পরিষেবা চালু করে। এসব পরিষেবার মাধ্যমে তিন হাজার ৮৫০টি মসজিদে দুই লাখ ৩৫ হাজারের বেশি পানির বোতল বিতরণ করা হবে। তা ছাড়া সূর্য থেকে সুরক্ষার জন্য হাজিদের মধ্যে ছাতা, বুকলেট ও খাবার বিতরণ করা হবে। মক্কার পবিত্র গ্র্যান্ড মসজিদ ও মসজিদে নববির ধর্মবিষয়ক প্রেসিডেন্সি বিভাগ স্বেচ্ছাসেবী ও মানবিক কাজ প্রচারে হজ উপলক্ষে এ কার্যক্রম চালু করে। ধর্মীয় ও সৌদি মূল্যবোধের ওপর ভিত্তি করে এ ধরনের উদ্যোগ পবিত্র দুই মসজিদের উদারতা ও আতিথেয়তার গুরুত্ব তুলে ধরে।