বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬ এ ০২:৫৩:২৫ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

সুপার ওভারে গড়ায় রোমাঞ্চকর ওমান-নামিবিয়ার ম্যাচ

সুপার ওভারে গড়ায় রোমাঞ্চকর ওমান-নামিবিয়ার ম্যাচ

টানটান উত্তেজনার জন্য যে সব সময় বড় স্কোরের দরকার পড়ে না, সেটার প্রমাণই যেন হয়ে থাকল নামিবিয়া বনাম ওমানের ম্যাচটি। টি-টোয়েন্টিতে দুশো ছাড়ানো ইনিংস দেখা যায় অহরহ, সেখানে নামিবিয়া-ওমান সাকুল্যে করেছিল ২১৮ রান। তাও উত্তেজনার কোনো কমতি থাকল না। শেষে জয়টা হলো নামিবিয়ার।
নড়েচড়ে বসার শুরুটা হয় ১৯তম ওভার শেষে। তখন জেতার জন্য মাত্র ৫ রান দরকার ছিল নামিবিয়ার, হাতে ছিল ৬ উইকেট। ওমান পেসার প্রথম তিন বলে দুই উইকেট নিয়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন পুরো ১৮০ ডিগ্রি, জয়ের দ্বারপ্রান্তে থাকা নামিবিয়া পড়ে যায় বিপদে। চতুর্থ বলে সিঙ্গেল ও পঞ্চম বলে ডাবলস নেয় নামিবিয়া। ফলে শেষ বলে দরকার পড়ে ২ রান। শেষ বলে ব্যাট লাগাতে না পারলেও ওমানের উইকেটরক্ষকের ভুলের সুযোগ নিয়ে এক রান নিয়ে নেয় তারা। ফলে ম্যাচের ভাগ্য গড়ায় সুপার ওভারে।
বারবাডোজের কেনিংস্টন ওভালে অল্প রান তাড়া করতে নেমে শুরুতেই উইকেট হারায় নামিবিয়া। রান উঠার আগেই প্রথম ওভারে বিলাল খানের করা দ্বিতীয় বলে বোল্ড হন ওপেনার মাইকেল ফন লিনজেন। এরপর ধীরেসুস্থে ব্যাট চালাতে থাকেন দলটির ব্যাটাররা। নিকোলাস ডেভিন ও ইয়ান ফ্রাইলিঙ্কের মধ্যে দ্বিতীয় উইকেটে হয় ৪২ রানের জুটি। এ সময় ৩১ বলে ২৪ রান করে বিদায় নেন ডেভিন। অধিনায়ক জেরহার্ড এরাসমাস আউট হন ১৩ রান করে। কিন্তু ফ্রাইলিঙ্ক হাল ধরে রাখেন শক্তভাবে, পাশাপাশি ম্যাচ পরিস্থিতি বিবেচনায় রেখে রানও তুলে নিচ্ছিলেন তিনি। অন্যপ্রান্তে জেজে স্মিত আউট হন ৮ রান করে।
সুপার ওভারের প্রথম বলে নামিবিয়া ৪ মারেন দ্বিতীইয় বলে ৬ তৃতীয় বলে ২ রান চতুর্থ বলে ১ রান পঞ্চম বলে আবারো ৪ এবং শেষ বলে ৪ মেরেই ২১ রান তোলে। তখন ওমানের জন্য দরকার পড়ে ২২ রানে। কিন্তু তারা ১ উইকেট হারিয়ে শেষ বলে ৬ বলে মেরে ১০ রান তোলতে পারে।
নামিবিয়া ম্যাচটিতে জয় পেলেও ম্যাচটি ছিল উপভোগ্য।