সর্বশেষ সংবাদ — পাতা ৬৩৪
বিশেষজ্ঞদের মতে ওয়েট লস জার্নিতে যে ভুলগুলোর জন্য ওজন কমে না
সুস্থ এবং ফিট থাকার জন্য ডায়েট মেনে চলেন অনেক স্বাস্থ্য সচেতন ব্যক্তিরা। আবার ওজন নিয়ন্ত্রণে রাখতেও ডায়েটের প্রচলন আছে। অধিকাংশ আবার ডায়েট করে শরীরের বাড়তি মেদ ঝড়াতে। তবে ডায়েটের ফাঁদে আমরা অনেকেই ভুল করে বসি। এর কারণ বিশেষজ্ঞের পরামর্শ ছাড়া ডায়েট। এমন সব ভুল ধারণার বশবর্তী হয়ে আমরা ওজন কমানোর যাত্রায় প্রায়ই অনেক পিছিয়ে যাই। সেই সঙ্গে ক্ষতি হয় স্বা...
সিলেট নগরীর বিভিন্ন এলাকায় বন্যার পরিস্থিতির অবনতি
রোববার রাতের প্রবল বৃষ্টিপাতে তলিয়ে যায় সিলেট মহানগরের বিভিন্ন এলাকা। রাতেই বাসাবাড়িতে বৃষ্টির পানি উঠে আসবাবপত্র, ঘরের চুলা ডুবিয়ে দেয়, পানি উঠেছে ওসমানী হাসপাতালেও। পানি উন্নয়ন বোর্ড বলছে, বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে নগরীর মধ্যে দিয়ে বয়ে যাওয়া সুরমা নদী। সোমবার (৩ জুন) বেলা ৯টায় জানা যায়, সুরমা নদীর সিলেট পয়েন্টে পানি বিপৎসীমার ১৩ সেন্টি...
বাংলাদেশে কাজ করতে চান ওপার বাংলার অভিনেত্রী ইধিকা
এপার বাংলার অভিনেতা-অভিনেত্রীরা নিয়মিতই ওপার বাংলার সিনেমা-ওয়েব সিরিজে কাজ করছেন। যুক্ত হচ্ছেন বলিউডেও। তাদের কাজগুলোও দারুণ প্রশংসা কুড়াচ্ছে। পিছিয়ে নেই ভারতীয় তারকারাও। তারাও মাঝে মাঝে ঢাকার সিনেমায় নাম লিখিয়ে আসছেন আলোচনায়। সেই তালিকায় এখন পুরোনো নাম ইধিকা পাল। ওপার বাংলার জনপ্রিয় সিরিয়াল রিমলির মাধ্যমে ছোটপর্দায় যাত্রা শুরু করেন তিনি। এরপর বে...
অস্ট্রেলিয়ান ক্রিকেটারদের সমর্থনে উগান্ডার উৎসাহ আরও বেড়েছে
ট্রিনিদাদের পোর্ট অব স্পেনে একই হোটেলে অবস্থানকালে অস্ট্রেলিয়ার মিচেল মার্শ ও ডেভিড ওয়ার্নার দেখা করেন উগান্ডার ক্রিকেটারদের সাথে। অন্য দলগুলোর চোখ যেখানে শিরোপার দিকে সেখানে বিশ্বকাপে জায়গা করে নেয়াই যেন উগান্ডার অনেক বড় প্রাপ্তি। কারণ- এর আগে কখনও খেলার সুযোগ হয়নি বৈশ্বিক আসরে। টুর্নামেন্টে আফ্রিকার দলটির আনন্দ যেন আরও কয়েকগুণ বাড়িয়ে দিলেন অস্...
শাহেদ শরীফ খান: স্বপ্ন ছিল সিনেমার, কিন্তু ভাগ্য তাকে নিয়ে গেছে অন্যদিকে
ঢাকা প্রেসঃ বিনোদন প্রতিবেদক..... শাহেদ শরীফ খান, এক সময়ের জনপ্রিয় টেলিভিশন তারকা, যিনি স্বপ্ন নিয়ে পা রেখেছিলেন চলচ্চিত্র জগতে। কিন্তু দুর্ভাগ্যবশত, সেই স্বপ্ন পূরণ হয়নি তার। ২০০৪ সালে "জয়যাত্রা" চলচ্চিত্রের মাধ্যমে তার অভিষেক হলেও, নিয়মিত কাজ করতে পারেননি তিনি। এরপরের বছর "হৃদয় শুধু তোমার জন্য" এবং ২০০৭ সালে "প্রিয় সাথী" চলচ্চিত্রে অভিনয়...
সূচকের উত্থানে লেনদেন হলেও ঘুরেফিরে দরপতন আটকে থাকছে শেয়ার বাজার
ঘুরেফিরে পতনেই আটকে থাকছে শেয়ার বাজার। টানা দরপতনের পর গত সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার সূচকের উত্থানে লেনদেন হলেও গতকাল রবিবার আবারও দরপতন হয়েছে। এদিন লেনদেনের শেষের দিকে ঢাকা ও চট্টগ্রাম উভয় স্টক এক্সচেঞ্জেই অধিকাংশ কোম্পানির শেয়ারের দর কমেছে। বাজার পর্যালোচনায় দেখা যায়, গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনকৃত মোট ৩৯১টি কোম্পানির মধ্...
নেপালে পলাতক সিয়াম হোসেনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি:
ঢাকা প্রেসঃ কলকাতায় বাংলাদেশের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার হত্যাকাণ্ডে অন্যতম সন্দেহভাজন মো. সিয়াম হোসেনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন ঢাকার একটি আদালত। গোয়েন্দা পুলিশের (ডিবি) এক আবেদনের পরিপ্রেক্ষিতে আজ সোমবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. মাহবুবুল হক এ আদেশ দেন। ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য (এমপি) আ...
বিএনপি স্বাধীনতাবিরোধী অপশক্তিকে নিজেদের রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে: কাদের
বিএনপি স্বাধীনতাবিরোধী অপশক্তিকে নিজেদের রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করে আসছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সোমবার (৩ জুন) দুপুরে আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়ার স্বাক্ষরিত এক বিবৃতিতে এমন মন্তব্য করেন তিনি।বিবৃতিতে উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠী স্বাধীনতাবিরোধী জামায়াত সম্পর্কে বিএনপি মহাসচিব ম...
প্রথমবারের মতো মেক্সিকো নারী প্রেসিডেন্ট হচ্ছেন ক্লডিয়া শেনবাউম
প্রথমবারের মতো নারী প্রেসিডেন্ট পেতে যাচ্ছে উত্তর আমেরিকার দেশ মেক্সিকো। রোববার (২ জুন) ভোটগ্রহণ শেষে বুথফেরত জরিপগুলোতে এগিয়ে আছেন দেশটির ক্ষমতাসীন দল মরেনা পার্টির প্রেসিডেন্ট প্রার্থী ক্লডিয়া শেনবাউম। তিনি ৫৬ শতাংশ ভোটে এগিয়ে রয়েছেন বলে আভাস দিয়েছে জরিপগুলো। সোমবার (৩ জুন) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, শেনবাউমের নিকটতম প্রতিদ...
সিলেটে বন্যার তীব্রতা বৃদ্ধি
চায়ের দেশ খ্যাত সিলেট নগরী এখন যেন দ্বীপাঞ্চল। গত ১৫ ঘণ্টায় বৃষ্টিপাত হয়েছে ২৪৮ মিলিমিটার। রাতভর মুষল বৃষ্টিতে তলিয়ে গেছে নগরীর বেশির ভাগ এলাকা। বাসাবাড়ি-দোকানপাট ও রাস্তাঘাটে পানিতে ডুবে যাওয়ায় দুর্ভোগের শেষ নেই বাসিন্দাদের। অনেকের রান্না ঘর প্লাবিত হওয়ায় জ্বলছে না চুলা। স্থানীয়দের অভিযোগ, সময় মতো সুরমা নদী খনন, শহরের ড্রেনেজ ব্যবস্থার উন্নতি না...
একাদশ শ্রেণিতে ভর্তির জন্য সরাসরি মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে ফি পরিশোধের সুবিধা
একাদশ শ্রেণিতে ভর্তি আবেদন কার্যক্রম চলছে। কিন্তু অনলাইনে ভর্তির আবেদন করতে পারলেও বোর্ডের ফি পরিশোধ করতে পারছিল না শিক্ষার্থীরা। সেই জটিলতা নিরসনের জন্য এবার সরাসরি পেমেন্ট দেওয়ার ব্যবস্থা করেছে ভর্তি সংক্রান্ত কমিটি। ২০২৪-২৫ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণিতে ভর্তির জন্য সরাসরি মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে ফি পরিশোধের সুবিধা চালু করা হয়েছে। রোববার (২ জ...
ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্ত উপকূলীয় এলাকা পরিদর্শনে যাবে বিএনপি
ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্ত উপকূলীয় এলাকা পরিদর্শনে যাবে বিএনপি। আগামী বুধবার দলটির যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেলের নেতৃত্বে একটি প্রতিনিধিদল পটুয়াখালী যাবে। এই লক্ষ্যে রোববার বিকালে রাজধানীর নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সভা অনুষ্ঠিত হয়। সেখানে পটুয়াখালী জেলার ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনের সিদ্ধান্ত হয়। রাতে গণমাধ্যমে পাঠানো এ...
দুঃস্বপ্ন দেখলে যে আমল ও দোয়া করতে হবে
ঘুমে স্বপ্ন দেখা অস্বাভাবিক নয়। তবে অনেক সময় ভয়ংকর কিছু স্বপ্ন দেখে মানুষ। এতে আতঙ্কিত হওয়ার কিছু নেই। এসব অবস্থায় ভয় থেকে বাঁচতে রয়েছে সুন্নাতের অনুসরণ আমল ও দোয়া। এ সময় করণীয় সম্পর্কে আল্লাহর রাসুল (সা.) সুন্দর সমাধান দিয়েছেন। হজরত আবু কাতাদাহ (রা.) থেকে বর্ণিত- নবীজি (সা.) বলেছেন, ভালো ও সুন্দর স্বপ্ন আল্লাহ তায়ালার পক্ষ থেকে হয়ে থাকে আর খারাপ...
যন্ত্রণা নিয়ে দিবালাকে বাদ দিয়েছেন স্কালোনি
৩০ বছর বয়সী পাওলো দিবালা আর্জেন্টিনার কোপা আমেরিকা স্কোয়াডে জায়গা পেতে ব্যর্থ হয়েছেন। ইকুয়েডর ও গুয়েতামালার বিপক্ষে প্রীতি ম্যাচ এবং আসন্ন টুর্নামেন্ট উভয়ের জন্যই তাকে বাদ দেওয়া হয়েছে। এই সিদ্ধান্ত নিয়ে আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি ব্যাখ্যা করেছেন যে, দলের সামগ্রিক ভারসাম্য রক্ষা এবং কিছু নির্দিষ্ট খেলার অবস্থানের কারণেই এই সিদ্ধান্ত...
ডিটক্স ওয়াটার তৈরির সহজ কৌশল
বর্তমান সময়ে ডিটক্স ওয়াটারের জনপ্রিয়তা বাড়ছে। ওজন কমানো এবং দেহের টক্সিন উপাদান দূর করার জন্য পানীয় হিসেবে অনেকেই ডিটক্স ওয়াটার পান করেন। এটি শরীরে পানির ঘাটতি পূরণে সক্ষম। তবে অনেকেই জানেন না খুব সহজে ডিটক্স ওয়াটার তৈরি করা সম্ভব। মার্কিন স্বাস্থ্যবিষয়ক ওয়েব সাইট হেলথলাইনে ডিটক্স ওয়াটার তৈরির সহজ কৌশল দেয়া হয়েছে। ডিটক্স ওয়াটারে জুস বা স্মুদির মতো...
ওয়ান ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি
বেসরকারি ওয়ান ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ব্যাংকটি ‘সেলস অফিসার অ্যান্ড সিনিয়র সেলস অফিসার’ পদে ১০০ জনকে নিয়োগ দেবে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন। ব্যাংকটি কাজের চাপ সামলানোর ক্ষমতা, সৃজনশীল এবং উদ্ভাবনী, উদ্যমী, ভালো যোগাযোগ দক্ষতা ও আত্মবিশ্বাসী কর্মী নিয়োগ দিতে চায়। স্নাতক পাশের যে কোনো শিক্ষার্থী অভিজ্ঞতা না থাকলেও আবেদন করতে পা...
আগামী ২০২৪-২৫ অর্থবছরের বাজেট; পণ্যের দাম ও জীবনের বোঝা কমাতে চায় সাধারন মানুষ
বৃহস্পতিবার সংসদে উপস্থাপিত হবে আগামী ২০২৪-২৫ অর্থবছরের জাতীয় বাজেট। এমন সময়ে সাধারণ মানুষের সাথে কথা বলেছে একাত্তর। বাজেট নিয়ে তাদের ভাবনাও খুবই সাধারণ। তারা চান পণ্যের দাম কমুক। জীবনের বোঝা কমুক। আর বাজার বিশ্লেষকরা বলছেন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের জন্য আগামী বাজেটে বড় পরিকল্পনা থাকা জরুরি। বাজেটে আগামী এক বছর সরকারের আয়-ব্যয়, পরিচালনা ও উন্নয়ন ব...
টি-টোয়েন্টি বিশ্বকাপে টিকে রইল আইপিএল দাপিয়ে আশা মোস্তাফিজ
চলতি বছরের শুরু থেকেই টাইগারদের পরিকল্পনা ছিল যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপ ঘিরে। এর মধ্যে আইপিএলে খেলার প্রস্তাব পান টাইগার তারকা তিন পেসার তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও মোস্তাফিজুর রহমান। সে সময় শুধু ফিজকেই খেলতে যাওয়ার ছাড়পত্র দেওয়া হয়। বিশ্বকাপের আগে বাকি দুই পেসারকে ফ্রাঞ্চাইজি লিগে পাঠিয়ে চোটের ঝুঁকি নিতে চাইছিল না ক...






























