সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৭:৩৮:০৫ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

ট্রাস্ট ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি, বসয়সীমা ৫০ বছর

ট্রাস্ট ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি, বসয়সীমা ৫০ বছর

বেসরকারি ট্রাস্ট ব্যাংক লিমিটেড জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ব্যাংকটি আইটি বিভাগে হেড অব ইনফরমেশন টেকনোলজি (ভিপি-ইভিপি) পদে একজন কর্মকর্তা নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।

 

পদের নাম: হেড অব ইনফরমেশন টেকনোলজি (ভিপি-ইভিপি)
পদসংখ্যা: ১


যোগ্যতা

স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সিএস/সিএসই/আইসিটি/ইইই বিষয়ে দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএসহ অন্তত স্নাতক বা সংশ্লিষ্ট যেকোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। প্রজেক্ট ম্যানেজমেন্ট বা বিজনেস সলুশন ডিপ্লয়মেন্টে আইটি সার্টিফিকেশন থাকতে হবে। আইসিটি সেক্টরে অন্তত ১২ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। এর মধ্যে কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানে অন্তত পাঁচ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানে হেড অব আইটি পদে কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। আইসিটি পলিসি অ্যান্ড প্ল্যানিং, ফিন্যান্সিয়াল নেটওয়ার্ক অ্যান্ড অ্যাপ্লিকেশন, ফিন্যান্সিয়াল ইনফরমেশন সিস্টেমস, সাইবার সিকিউরিটি টেকনোলজি, পেমেন্ট টেকনোলজি ইত্যাদি বিষয়ে অভিজ্ঞ হতে হবে। আইটি সিস্টেমস মনিটরিং টুলস, এসওসি, ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম ও ভার্সন কন্ট্রোল সিস্টেম যেমন জিআইটি বিষয়ে বিস্তর জানাশোনা থাকতে হবে।

 

বয়স: সর্বোচ্চ ৫০ বছর
চাকরির ধরন: ফুলটাইম
বেতন: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী


আবেদন যেভাবে
আগ্রহী প্রার্থীদের ট্রাস্ট ব্যাংকের চাকরিসংক্রান্ত ওয়েবসাইট থেকে নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য জেনে  আবেদন করতে হবে।

আবেদনের শেষ সময়: ৩০ জুন ২০২৪।