বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬ এ ০২:৫৩:৫৭ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

বাংলাদেশ দলকে বিপজ্জনক দল বললেন যুবরাজ

বাংলাদেশ দলকে বিপজ্জনক দল বললেন যুবরাজ

টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসরের শুভেচ্ছাদূত হয়েছেন যুবরাজ সিং। এজন্য এই টুর্নামেন্টের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছেন ভারতের সাবেক অলরাউন্ডার। নিজের অভিজ্ঞতা আর পর্যালোচনা থেকে জানিয়েছেন, এবার বিশ্বকাপে কারা কেমন করতে পারে। যেখানে বাংলাদেশ দলকে নিয়ে করা মন্তব্যে, বিপজ্জনক আখ্যা দিয়েছেন তিনি। যুবরাজ বলেন, 'বাংলাদেশের সম্ভাবনা আছে। বাংলাদেশ খুবই বিপজ্জনক দল। তারা বেশ কিছু অঘটন ঘটিয়েছে।

 

তবে বিশ্বকাপ জিততে হলে আপনাকে ধারাবাহিকভাবে পারফর্ম করতে হবে। আমি দেখছি না, বাংলাদেশ তেমনটি করছে। আমার মনে হয় তাদের সেই পটেনশিয়াল আছে। আপনাদের অপেক্ষা করতে হবে এবং দেখতে হবে।' এদিকে নিজের দেশকে নিয়ে প্রত্যাশার কমতি নেই যুবরাজের।


তার ধারণা, এই বিশ্বকাপের সেমিফাইনাল খেলবে ভারত। সঙ্গে ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তানকে শেষ চারে রেখেছেন তিনি। অবশ্য অস্ট্রেলিয়াকে এই তালিকায় রাখতে চান না যুবরাজ। একই সঙ্গে যুবরাজ আমেরিকানদের ক্রিকেটের প্রতি উৎসাহী হওয়ার আমন্ত্রণ জানান, 'আমেরিকাতে ক্রিকেটটা খুব ভালোভাবেই জনপ্রিয় হচ্ছে। তারা খুব ভালো আয়োজন করেছে এবং এখন পর্যন্ত সব ঠিকঠাক লাগছে। কিন্তু আরো অনেক দূর এগিয়ে যেতে হবে। লোকালদের খেলাটা আরো বেশি খেলতে হবে। তবে আমার মনে হয় সময়ের সাথে সাথে সেটিও সম্ভব হবে।'