মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ এ ০৫:০৬:২৯ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

জাপানের মধ্যাঞ্চলে মাত্র ১০ মিনিটের ব্যবধানে দুইবার ভূমিকম্প

জাপানের মধ্যাঞ্চলে মাত্র ১০ মিনিটের ব্যবধানে দুইবার ভূমিকম্প

জাপানের মধ্যাঞ্চলে মাত্র ১০ মিনিটের ব্যবধানে দুইবার ভূমিকম্প অনুভূত হয়েছে। তবে দুই দফা ভূমিকম্প হলেও এখনো দেশটিতে সুনামি সতর্কতা জারি করা হয়নি। জাপানি আবহাওয়া সংস্থার (জেএমএ) বরাতে এ তথ্য জানিয়েছে আরব নিউজ। সোমবার (৩ জুন) ভোর ৬টা ৩১ মিনিটে ৫ দশমিক ৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে দেশটিতে। এর কেন্দ্রস্থল জাপানের নোটো উপদ্বীপে। এই অঞ্চলে গত ১ জানুয়ারি ভয়াবহ ভূমিকম্পে ২৩০ জনের বেশি মানুষ নিহত হয়েছিলেন।

 

জাপানি সরকারি সম্প্রচারমাধ্যম এনএইচকে বলছে, ভূমিকম্পের পর ক্ষয়ক্ষতির কোনো তাৎক্ষণিক খবর পাওয়া যায়নি। তবে স্থানীয় কর্মকর্তারা এই সংক্রান্ত তথ্য সংগ্রহ করছেন। এ ছাড়াও তারা এনএইচকে সতর্ক করে বলেছে, গত জানুয়ারির ভূমিকম্পে জাপান সাগরের উপকূলীয় অঞ্চলে অনেক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। এবারের ভূমিকম্পে সেগুলো ধসে পড়তে পারে। এদিকে, সোমবার সকালের ভূমিকম্পের প্রায় ১০ মিনিট পরই একই এলাকায় আরেকটি ভূমিকম্প অনুভূত হয়েছে।

 

তবে দ্বিতীয় ভূমিকম্পের মাত্রা প্রথমটির চেয়ে কম ছিল। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪ দশমিক ৮। প্রশান্ত মহাসাগরীয় ‘রিং অব ফায়ারে’ অবস্থিত জাপান বিশ্বের অন্যতম ভূমিকম্প প্রবণ দেশ। সাড়ে ১২ কোটি মানুষের এই দেশে বছরে দেড় হাজার ভূমিকম্প অনুভূত হয়, যা বিশ্বের মোট ভূমিকম্পের প্রায় ১৮ শতাংশ। তবে এর বেশিরভাগই মৃদু হয়ে থাকে। তারপরও অঞ্চল ও অবস্থান ভেদে এসব ভূমিকম্পে ক্ষয়ক্ষতি ও প্রাণহানির তারতম্য ঘটে।