সর্বশেষ সংবাদ — পাতা ৬২৪
মূলধনী যন্ত্রপাতি আমদানিতে শুল্ক প্রত্যাহারের দাবি এফবিসিসিআইর
রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকায় (ইপিজেড) বিনিয়োগকারীদের মূলধনী যন্ত্রপাতি আমদানির ওপর আরোপ করা শুল্ক প্রত্যাহারের দাবি জানিয়েছেন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন দ্য ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) সভাপতি মাহবুবুল আলম। তিনি বলেন, ইপিজেডে বিনিয়োগকারীদের সুবিধা থাকলে বিদেশিরা বিনিয়োগে আগ্রহী হবে, এগিয়ে আসবে দেশীয় উদ্যোক্...
বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়ে নবনিযুক্ত প্রেস সচিবের প্রতিশ্রুতি
ঢাকা প্রেসঃ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রীর নবনিযুক্ত প্রেস সচিব মো. নাঈমুল ইসলাম খান। আজ শনিবার (৮ জুন) সকালে ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে তিনি শ্রদ্ধা নিবেদন করেন। শ্রদ্ধা নিবেদন শেষে নাঈমুল ইসলাম খান বলেন, "এটা আমার জন্য একটা অভাবনীয় সুযোগ। আমার জন্য খুব আনন্দের এবং গৌরবের বিষয়।" প...
সাবেক এমপি ফরহাদ আহমেদ আর নেই, ৮০ বছর বয়সে বার্ধক্যজনিত কারণে মৃত্যু
কিশোরগঞ্জ প্রতিনিধি ঢাকা প্রেসঃ কিশোরগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য এবং মুক্তিযোদ্ধা ফরহাদ আহমেদ কাঞ্চন ৮০ বছর বয়সে বার্ধক্যজনিত নানা রোগে আক্রান্ত হয়ে শনিবার (১০ জুন) রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে মারা গেছেন। ইন্নালিল্লাহি... রাজিউন। তার পরিবারের সদস্যরা জানিয়েছেন, তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। শনিবার বেলা সাড়ে ১২টার দিকে তিনি ঢাকার ওই হ...
অপ্রদর্শিত অর্থ মূল ধারায় আনতেই কালোটাকা সাদা করার সুযোগ: কাদের
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, অপ্রদর্শিত অর্থ মূল ধারায় আনতেই কালোটাকা সাদা করার সুযোগ রাখা হয়েছে। শনিবার ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে বাজেটপরবর্তী সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, হাজার হাজার কোটি টাকা পাচারের জন্য হলেও কালোটাকা সাদা করায় মূল ধারার ব্...
নয়াদিল্লি পৌঁছেছেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদির শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে নয়াদিল্লি পৌঁছেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইটটি দিল্লি সময় বেলা ১১টা ৫১ মিনিটে অবতরণ করে জানানো হয়েছে প্রধানমন্ত্রী প্রেস উইং থেকে। বাংলাদেশ সময় সকাল ১০টা ১৫ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান...
সাভানা ইকো রিসোর্ট অ্যান্ড ন্যাচারাল পার্ক: মাইকিং করে পার্ক নিয়ন্ত্রণে
ঢাকা প্যেসঃ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে, পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ ও তার পরিবারের নামে গোপালগঞ্জের সাভানা ইকো রিসোর্ট অ্যান্ড ন্যাচারাল পার্কের নিয়ন্ত্রণ জেলা প্রশাসন গ্রহণ করেছে। আদালতের নির্দেশে রিসিভার নিয়োগ করে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। জেলা প্রশাসন ও দুর্নীতি দমন কমিশনের (দুদক) একটি যৌথ অভিযানের মাধ্যমে রিসোর্টের নিয়ন্ত...
শচীন দেব বর্মণের ‘রঙ্গিলা’ গানটি গাইলেন মাশা
তরুণদের মধ্যে এই সময়ের জনপ্রিয় সংগীতশিল্পী মাশা ইসলাম। চলচ্চিত্র থেকে শুরু করে সব খানেই নিজের প্রতিভার জানান দিচ্ছেন এই শিল্পী। এবার তিনি গাইলেন শচীন দেব বর্মনের একটি গান। সংগীত পরিচালক পাভেল লিভিং রুম সেশানের ইউটিউব চ্যানেলে বৃহস্পতিবার সন্ধ্যায় শচীন দেব বর্মণের ‘রঙ্গিলা’ গানটি প্রকাশিত হয়। লিভিং রুম সেশানে এর আগে প্রকাশিত হয় রবীন্দ্রনাথ ঠাকুর, ক...
আত্মহত্যাকারী জেসমিনের প্রেমিক ফরহাদ গ্রেফতার
তাজ মাহমুদ, লংগদু (রাঙ্গামাটি) প্রতিনিধি ঢাকা প্রেসঃ রাঙ্গামাটি পার্বত্য জেলাধীন লংগদু উপজেলার বাইট্টাপাড়া তিনটিলা এলাকায় নিজ বসত ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যাকারী জেসমিন আক্তার (১৯) নামের এক কলেজ ছাত্রীর গলায় ফাস দিয়ে আত্মহত্যার অভিযোগে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। নিহত জেসমিন আক্তার তিনটিলা এলাকার মোঃ জাহাঙ্গীর আলম জাবেদ (প্রবাসী) ও আনোয়ারা দম্পতি...
টেকনাফে নাফ নদীতে বিজিবি সদস্যদের সাথে চোরাকারবারিদের গুলাগুলি, দুজন আহত
মঈনুদ্দীন শাহীন, উখিয়া; ঢাকা পধ্রেসঃ টেকনাফের নাফ নদীতে চোরাকারবারিদের সাথে গুলাগুলির ঘটনায় বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী (বিজিবি) এর দুই সদস্য আহত হয়েছেন। ঘটনাটি মঙ্গলবার (৪ জুন) রাতে টেকনাফের নাজিরপাড়া এলাকা সংলগ্ন নাফ নদীতে ঘটে। সশস্ত্র চোরাকারীদের গুলিতে বিজিবি সদস্যরা আহত হন বলে জানিয়েছে বিজিবি। আহত বিজিবি সদস্যরা টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়...
পলাশবাড়ীতে নব নির্বাচিত চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানদের সংবর্ধনা অনুষ্ঠিত
সিরাজুল ইসলাম রতন (স্টাফ রিপোর্টার);- ঢাকা প্রেসঃ পলাশবাড়ী উপজেলা প্রশাসনের আয়োজনে নব নির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। ই জুন বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পলাশবাড়ী উপজেলা নির্বাহী অফিসার ক...
কর হারে কালো টাকার মালিকরা পাবেন সুবিধা আর সাধারণ করদাতারা দিতে হবে অতিরিক্ত কর
বাজেটে বৈধ আয়ের ওপর ৩০ শতাংশ এবং কালো টাকা সাদা করতে ১৫ শতাংশ করারোপের কথা বলা হয়েছে। ফলে সৎ করদাতাদের তিরস্কার আর কালোটাকার মালিকদের পুরস্কার দেয়া হয়েছে বলে মন্তব্য করেছেন গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়লগের (সিপিডি) নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন। শুক্রবার (৭ জুন) রাজধানীর আগারগাঁওয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ২০২৪-২৫ অর্থবছ...
জাতিসংঘ অর্থনৈতিক ও সামাজিক পরিষদে (ইকোসোক) নির্বাচনে বাংলাদেশের জয়
ঢাকা প্রেসঃ জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক পরিষদের (ইকোসোক) ২০২৫-২০২৭ মেয়াদের নির্বাচনে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল থেকে বাংলাদেশ জয়ী হয়েছে। ১৮৯ ভোটের মধ্যে ১৮১ ভোট পেয়ে নির্বাচনে জয়ী হয় বাংলাদেশ। শুক্রবার (৭ জুন) জাতিসংঘ সাধারণ পরিষদের সভাকক্ষে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। জাতিসংঘের ২০৩০ এজেন্ডা ও ভিশন-২০৪১: স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ ব...
নিউজিন্যান্ডকে ৮৪ রানের বিশাল ব্যাব্ধানে হারাল আফগানিস্তান
নিউজিল্যান্ডকে ১৬০ রানের টার্গেট দেয় আফগানিস্তান । রহমানউল্লাহ গুরবাজের ক্যারিয়ার সেরা ইনিংস খেলেন ৫৬ বলে ৮০ রানের। এই ম্যাচের সেরা খেলোয়ারও হন গুরবাজ। ৮৪ রানের বিশাল জয় পায় আফগানিস্তান। আগে ব্যাটিং করে ৬ উইকেটে ১৫৯ রান সংগ্রহ করে আফগানিস্তান। প্রথমে ব্যাট করে উদ্বোধনী জুটিতে ১০৩ রান যোগ করেন জাদরান ও গুরবাজ। ব্যক্তিগত ৪৪ রানে ম্যাট হেনরির বলে জ...
দেশের ৮ বিভাগে আজ বৃষ্টির পূর্বাভাস
ঢাকা প্রেসঃ রংপুর, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায়: অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। রংপুর, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও: মাঝারী ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায়: হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি...
কক্সবাজারে ইয়াবাসহ এপিবিএন সদস্য আটক!
মঈনুদ্দীন শাহীন, উখিয়া ; ঢাকা প্রেসঃ কক্সবাজারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ২০ হাজার পিস ইয়াবাসহ ৩ জনকে আটক করা হয়েছে। ৫ জুন বুধবার বিকেলে ঈদগাঁও বাস ষ্টেশন এলাকার একটি তেলের পাম্পে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতদের মাঝে তৈয়বুল ইসলাম নামে একজন আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) সদস্য ও রয়েছে বলে জানা গেছে। তিনি উখিয়ার রোহিঙ্গা ক্...
পলাশবাড়ী এল এস ডি গোডাউন হতে প্রায় ২ শ মে: টন চাল ৫৮ মে:টন গম গায়েব।। গুদাম কর্মকর্তা পালাতক!
---গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা সরকারি খাদ্য গুদাম (এলএসডি) গোডাউন থেকে প্রায় ২শ মে: টন চাল ৫৮ মে:টন গম আত্মসাত এর অভিযোগ ওঠেছে ভারপ্রাপ্ত গুদাম কর্মকর্তা আব্দুল্যা আল মামুনের বিরুদ্ধে। এদিকে চাল ও গম আত্মসাত এর ঘটনা জানাজানি হলে গা ঢাকা দিয়েছে ওই গুদাম কর্মকর্তা। যদি ও কর্তৃপক্ষ বলছে তাকে বদলী করার পাশাপাশি ৫ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা...
শ্রীলঙ্কার বিরুদ্ধে জয় পাওয়ার পর যা বললেন তামিম ইকবাল
বিশ্বকাপের পূর্বে যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজ হার। এরপর ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে ব্যাটিংয়ে দৈন্যদশা। আশার আলো দেখাতে পারছিল না টপ অর্ডার। সব কিছু মিলিয়ে চলতি আসর শুরুর আগেই বাংলাদেশ দল নিয়ে হতাশ ছিল সমর্থকরা। তবে শ্রীলঙ্কার বিপক্ষে বিশ্বকাপ মিশন শুরুর ম্যাচে সব আক্ষেপ ঘুচিয়েছে টাইগাররা। সাবেক ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল বলছেন, সমালোচনায় জর্জ...
কুড়িগ্রাম জেলা পুলিশের অভিযানে ২৪ ঘন্টায় গ্রেফতার ৩২
ঢাকা প্রেসঃ কুড়িগ্রাম জেলার বিভিন্ন থানায় গত ২৪ ঘন্টায় বিশেষ অভিযান পরিচালনা করে জিআর ওয়ারেন্ট মূলে ০৯ জন (কুড়িগ্রাম-০২, উলিপুর-০২, নাগেশ্বরী-০১, কচাকাটা-০৪), সিআর ওয়ারেন্ট মূলে ০৫ জন (কুড়িগ্রাম), নিয়মিত মামলায় গ্রেফতার ১৬ জন (কুড়িগ্রাম-০৩, উলিপুর-০১, ফুলবাড়ী-১১, রৌমারী-০১), ১৫১ ধারায় গ্রেফতার ০২ জন (কুড়িগ্রাম) সহ মোট ৩২ জন আসামী গ্র...






























