সোমবার, ২ নভেম্বর, ২০২৬ এ ০৪:৫৬:৪৭ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• রাশেদ খানকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অবিলম্বে অপসারণের দাবি লেবার পার্টির •       • রাজশাহী ক্যাডেট কলেজে শতভাগ পাস, ৪৬ পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫ •       • এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়ে নবনিযুক্ত প্রেস সচিবের প্রতিশ্রুতি

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়ে নবনিযুক্ত প্রেস সচিবের প্রতিশ্রুতি

ঢাকা প্রেসঃ

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রীর নবনিযুক্ত প্রেস সচিব মো. নাঈমুল ইসলাম খান। আজ শনিবার (৮ জুন) সকালে ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে তিনি শ্রদ্ধা নিবেদন করেন।

শ্রদ্ধা নিবেদন শেষে নাঈমুল ইসলাম খান বলেন, "এটা আমার জন্য একটা অভাবনীয় সুযোগ। আমার জন্য খুব আনন্দের এবং গৌরবের বিষয়।" প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তার কাজের সহায়ক হিসেবে জ্ঞান, বুদ্ধি ও পরিশ্রম দিয়ে চেষ্টা করবেন বলে জানান তিনি।

বাংলাদেশের মানুষের সামগ্রিক কল্যাণ এবং উন্নয়নে প্রধানমন্ত্রী যেভাবে কাজ করছেন, সেটা দেশে বিদেশের মিডিয়া এবং সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে চেষ্টা করবেন বলেও জানান নবনিযুক্ত প্রেস সচিব।

 

নতুন দায়িত্ব কতটা চ্যালেঞ্জিং মনে করছেন জানতে চাইলে নাঈমুল ইসলাম খান বলেন, "আমার কাছে মনে হয়, চ্যালেঞ্জ আসলে প্রধানমন্ত্রীর। তিনি যে চ্যালেঞ্জগুলো মোকাবিলা করছেন, সেটা যথাযথভাবে আমরা রিপ্রেজেন্ট করি না, ফুটিয়ে তুলতে পারি না। এই অক্ষমতা আমাদের জন্য দুঃখজনক।"
 

এ সময় প্রধানমন্ত্রীর উপ-প্রেসসচিব কে এম শাখাওয়াত মুন, এম এম ইমরুল কায়েস ও প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এ বি এম সরওয়ার-ই-আলম সরকার উপস্থিত ছিলেন।

 

গত বৃহস্পতিবার (৬ জুন) নাঈমুল ইসলাম খানকে প্রধানমন্ত্রীর নতুন প্রেস সচিব ঘোষণা করে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়। প্রধানমন্ত্রীর পূর্ববর্তী প্রেস সচিব ইহসানুল করিম হেলাল গত ১০ মার্চ মারা যান। তারপর থেকেই পদটি শূন্য ছিল।