সোমবার, ২ নভেম্বর, ২০২৬ এ ০৪:৫৬:৪৮ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• রাশেদ খানকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অবিলম্বে অপসারণের দাবি লেবার পার্টির •       • রাজশাহী ক্যাডেট কলেজে শতভাগ পাস, ৪৬ পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫ •       • এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •

কক্সবাজারে ইয়াবাসহ এপিবিএন সদস্য আটক! 

কক্সবাজারে ইয়াবাসহ এপিবিএন সদস্য আটক! 

মঈনুদ্দীন শাহীন, উখিয়া ;

ঢাকা প্রেসঃ

কক্সবাজারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ২০ হাজার পিস ইয়াবাসহ ৩ জনকে আটক করা হয়েছে। 

৫ জুন বুধবার বিকেলে ঈদগাঁও বাস ষ্টেশন এলাকার একটি তেলের পাম্পে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতদের মাঝে তৈয়বুল ইসলাম নামে একজন আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) সদস্য ও রয়েছে বলে জানা গেছে। তিনি উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে কর্মরত রয়েছেন বলে সুত্র জানিয়েছে। 

 

অপর আটককৃতরা হলেন, উখিয়ার কোর্ট বাজার মতিউর রহমানের ছেলে মো. শফিক ও আব্দুল হাকিমের ছেলে নুরুছালাম।

 

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কক্সবাজারের সহকারী পরিচালক সিরাজুল মোস্তফা মুকুল জানান, ইয়াবার একটি বড় চালান নিয়ে ধৃতরা ঢাকার উদ্দেশ্যে যাওয়ার প্রস্তুতিকালে গোপন সংবাদের ভিত্তিতে ঈদগাঁও সৌদিয়া কাউন্টারের পাশে তেলের পাম্প থেকে ২০ হাজার পিস ইয়াবাসহ তাদের আটক করা হয়।