সোমবার, ২ নভেম্বর, ২০২৬ এ ০৪:৫৬:৪৬ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• রাশেদ খানকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অবিলম্বে অপসারণের দাবি লেবার পার্টির •       • রাজশাহী ক্যাডেট কলেজে শতভাগ পাস, ৪৬ পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫ •       • এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •

মূলধনী যন্ত্রপাতি আমদানিতে শুল্ক প্রত্যাহারের দাবি এফবিসিসিআইর 

মূলধনী যন্ত্রপাতি আমদানিতে শুল্ক প্রত্যাহারের দাবি এফবিসিসিআইর 

রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকায় (ইপিজেড) বিনিয়োগকারীদের মূলধনী যন্ত্রপাতি আমদানির ওপর আরোপ করা শুল্ক প্রত্যাহারের দাবি জানিয়েছেন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন দ্য ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) সভাপতি মাহবুবুল আলম। তিনি বলেন, ইপিজেডে বিনিয়োগকারীদের সুবিধা থাকলে বিদেশিরা বিনিয়োগে আগ্রহী হবে, এগিয়ে আসবে দেশীয় উদ্যোক্তারা।

 

শনিবার প্রস্তাবিত বাজেট ২০২৪-২৫ নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। 

 

২০২৪-২৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে ইপিজেডে বিনিয়োগকারীদের মূলধনী যন্ত্রপাতি আমদানির ওপর এক শতাংশ শুল্ক আরোপ করা হয়েছে। এর আগে মূলধনী যন্ত্রপাতি আমদানিতে শূন্য শতাংশ শুল্ক ছিল।

 

এ সময় মেট্রপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এমসিসিআই) সভাপতি কামরান টি রহমান, ঢাকা চেম্বার সভাপতি আশরাফ আহমেদসহ এফবিসিসিআই পরিচালনা পর্ষদের সদস্য ও ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

 

এফবিসিসিআই সভাপতি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফসলি জমিতে কারখানা গড়তে নিরুৎসাহিত করছেন। এক্ষেত্রে ইপিজেডে বিনিয়োগকারীদের মূলধনী যন্ত্রপাতি আমদানির ওপর শুল্ক বসলে আমদানিকারক উৎসাহ পাবেন না। শুল্কমুক্ত সুবিধা আরও ৫ বছর রাখার দাবি জানাচ্ছি।