মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ এ ০১:১৬:৪২ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

রোববার আনুষ্ঠানিক বাজেট প্রতিক্রিয়া জানাবে বিএনপি 

রোববার আনুষ্ঠানিক বাজেট প্রতিক্রিয়া জানাবে বিএনপি 

২০২৪-২০২৫ অর্থ বছরের প্রস্তাবিত বাজেটের ওপর আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাবে বিএনপি। দলের পক্ষ থেকে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্যরা সংবাদ সম্মেলন করে প্রতিক্রিয়া জানাবেন। 
রোববার (৯ জুন) বিকেল ৩টায় গুলশান বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বাজেট প্রতিক্রিয়া জানাতে সংবাদ সম্মেলনের আয়োজন করেছে বিএনপি।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, আগামীকাল দুপুর ৩টায় গুলশান চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলন ডাকা হয়েছে। সেখানে বক্তব্য রাখবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ স্থায়ী কমিটির নেতারা। সংবাদ সম্মেলনে নেতারা বাজেট নিয়ে কথা বলবেন কিনা জানতে চাইলে শায়রুল কবির খান ঢাকা পোস্টকে বলেন, প্রস্তাবিত বাজেটের ওপর কথা বলতে পারেন সিনিয়র নেতারা। বিএনপির চেয়ারপারসনের অফিসের একটি সূত্রে জানা, সংবাদ সম্মেলন প্রস্তাবিত বাজেটের বরাদ্দের খাত অনুযায়ী বিশ্লেষণ করে বক্তব্য তুলে ধরবে বিএনপি। এই লক্ষ্যে ইতোমধ্যে দলের অর্থনৈতিক উপদেষ্টা পেপার ওয়ার্কের কাজ শেষ করেছেন।