সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ১১:০৪:০১ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

নিউজিন্যান্ডকে ৮৪ রানের বিশাল ব্যাব্ধানে হারাল আফগানিস্তান

নিউজিন্যান্ডকে ৮৪ রানের বিশাল ব্যাব্ধানে হারাল আফগানিস্তান

নিউজিল্যান্ডকে  ১৬০ রানের টার্গেট দেয় আফগানিস্তান । রহমানউল্লাহ গুরবাজের ক্যারিয়ার সেরা ইনিংস খেলেন ৫৬ বলে ৮০ রানের। এই ম্যাচের সেরা খেলোয়ারও হন গুরবাজ। ৮৪ রানের বিশাল জয় পায় আফগানিস্তান। 

আগে ব্যাটিং করে ৬ উইকেটে ১৫৯ রান সংগ্রহ করে আফগানিস্তান। প্রথমে ব্যাট করে উদ্বোধনী জুটিতে ১০৩ রান যোগ করেন জাদরান ও গুরবাজ। ব্যক্তিগত ৪৪ রানে ম্যাট হেনরির বলে জাদরান বোল্ড হলে ভাঙে এ জুটি। সঙ্গী না পারলেও অনবদ্য এক ফিফটি তুলে নেন গুরবাজ। দলের পক্ষে সর্বোচ্চ ৮০ রান করেন তিনি।

এরপর তিনে নামা আজমতউল্লাহ ওমরজাই ২২ রান করেন। আর কেউ দুই অঙ্কের ঘরে যেতে পারেননি। নিউজিল্যান্ডের হয়ে ট্রেন্ট বোল্ট ও ম্যাট হেনরি দুটি এবং লকি ফার্গুসন একটি উইকেট শিকার করেন।
আজ, বল হাতে জ্বলে ওঠে ফজল হক ফারুকি ও অধিনায়ক রশিদ খান। দু’জন মিলে ধসিয়ে দেন কিউই ব্যাটারদের লাইনআপ। 

বোলিংয়ে এসে প্রথম বলেই ফিন অ্যালেনকে বোল্ড করে শুরুতেই দলকে এগিয়ে নেন ফারুকি। এই বাঁহাতি পেসার পরের ২ ওভারে তুলে নেন আরও ২ উইকেট। তাতে পাওয়ার প্লে’তে নিউজিল্যান্ড ৩ উইকেট হারিয়ে তুলতে পারে মাত্র ২৮ রান।

শুরুর ওই ধাক্কার পর আফগান বোলিং সামলাতে পারেনি কিউইরা। বোলিংয়ে এসে তাদের আরও কঠিন পরীক্ষায় ফেলেন রশিদ খান। স্পেলের প্রথম বলেই তার শিকার কিউই অধিনায়ক কেন উইলিয়ামসন। এক ওভার পর টানা দুই উইকেট তুলে নিয়ে হ্যাটট্রিকের সম্ভাবনা জাগিয়ে তোলেন তিনি। তবে সেটি আর হয়নি।

এরপর বোলিংয়ে এসে দশম ওভারে ফিলিপসের উইকেট তুলে নেন নবী। ইনিংসের অর্ধেকতম ওভারে নিউজিল্যান্ডের ব্যাটিং স্কোরবোর্ডের চিত্র দাঁড়ায় ৫৪ রানে ৭। সেখান থেকে আর ফিরে আসতে পারেনি কিউইরা। পরের ব্যাটাররা স্কোরবোর্ডে অল্প কিছু রান যোগ করে শুধু পরাজয়ের ব্যবধানই কমিয়েছে।