সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০১:৩৩:২৭ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

লিচু দীর্ঘদিন তাজা রাখার উপায়

লিচু দীর্ঘদিন তাজা রাখার উপায়

লিচু নামক সুস্বাদু ফলটি বাজারে উঠতে না উঠতেই শেষ হয়ে যায় যেন। এরপর আবার সারা বছরের অপেক্ষা। সুমিষ্ট এই ফল খেতে পছন্দ করেন সবাই। কিন্তু লিচু কিনে আনার পর তা বেশিদিন ভালো রাখা যায় না, দ্রুতই নষ্ট হয়ে যায়। তবে কিছু উপায় আছে যেগুলো মেনে চললে খুব সহজেই লিচু তাজা রাখা সম্ভব। এর ফলে আপনি আরও বেশিদিন লিচুর স্বাদ উপভোগ করতে পারবেন।

 

লিচু সংরক্ষণের উপায়- লিচু বাড়িতে আনার পর তার ডাল ও পাতা ছাড়িয়ে নিয়ে কাগজে মুড়িয়ে নিন। এরপর এভাবে নরমাল ফ্রিজে সংরক্ষণ করুন। এভাবে রাখলে লিচুগুলো চুপসে যাবে না। যখনই বের করে খাবেন, লিচু টাটকা ও রসালো থাকবে। সাধরণত লিচু ফ্রিজে রাখলে একদিনেই তা চুপসে যায় এবং লিচুর রসালো ভাব নষ্ট হয়ে যায়। এক্ষেত্রে সেটি হওয়ার ভয় থাকবে না। লিচুর বোটা প্রথমেই ছাড়িয়ে নেবেন না। বরং লিচুর সঙ্গে এক ইঞ্চির মতো রেখে তারপর বোটাগুলো কেটে নিন। এরপর সেই লিচুগুলো পানিতে ভিজিয়ের রাখুন মিনিট দশেক। এরপর লিচুগুলো ভালোভাবে ধুয়ে নিতে হবে। এবার পরিষ্কার ও শুকনো কাপড় দিয়ে লিচুগুলো মুছে নিতে হবে। লিচুগুলো খোসায় যেন কোনো পানি না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। 
 

 

এবার লিচুগুলো খবরের কাগজ দিয়ে ভালোভাবে মুড়িয়ে নিতে হবে। তারপর মোটা একটি পলিথিনে সেগুলো রেখে মুখ শক্ত করে আটকে দিতে হবে। এরপরে একটি কাপড়ের ব্যাগ নিন। এবার সেই কাপড়ের ব্যাগের ভেতরে কাগজে মোড়ানো লিচুগুলো রেখে দিন। এবার ব্যাগটির মুখ বেঁধে ডিপ ফ্রিজে রেখে দিন। কাপড়ের ব্যাগ পাওয়া না গেলে একটি প্লাস্টিকের বক্সে করেও একইভাবে লিচু সংরক্ষণ করতে পারবেন।