মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ এ ০১:১৪:২৬ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

পলাশবাড়ীতে নব নির্বাচিত চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানদের সংবর্ধনা অনুষ্ঠিত

পলাশবাড়ীতে নব নির্বাচিত চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানদের সংবর্ধনা অনুষ্ঠিত

সিরাজুল ইসলাম রতন (স্টাফ রিপোর্টার);-


ঢাকা প্রেসঃ
পলাশবাড়ী উপজেলা প্রশাসনের আয়োজনে নব নির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

 

ই জুন বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পলাশবাড়ী উপজেলা নির্বাহী অফিসার কামরুল হাসান।

এই অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন তিন বারের সফল উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব একেএম মোকছেদ চৌধুরী বিদুৎ, পৌর মেয়র জননেতা গোলাম সারোয়ার প্রধান বিপ্লব, নবাগত ভাইস চেয়ারম্যান আবু ফরহাদ মন্ডল, দুই বারের মহিলা ভাইস চেয়ারম্যান আনোয়ারা বেগম, বেতকাপা ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান, প্রেসক্লাব সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম রতন ও রিপোর্টার্স ইউনিটির সভাপতি আশরাফুল ইসলাম ছাড়াও আরও অনেকে।

সংবর্ধনা অনুষ্ঠানে নব নির্বাচিত চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানদের ফুল মালা ও উপহার দেওয়া হয়।

অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা নব নির্বাচিতদের প্রতি শুভেচ্ছা জ্ঞাপন করে তাদের এলাকার উন্নয়নে কাজ করার জন্য আহ্বান জানান।

নব নির্বাচিত চেয়ারম্যান তার ভাষণে প্রতিশ্রুতি দিয়েছেন যে তিনি সকলের সমান উন্নয়ন নিশ্চিত করার জন্য কাজ করবেন।

এই সংবর্ধনা অনুষ্ঠানের মাধ্যমে নব নির্বাচিত চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানদের উপর জনগণের আশা-আকাঙ্ক্ষা প্রকাশ পেয়েছে বলে মনে করা হচ্ছে।