সর্বশেষ সংবাদ — পাতা ৫৯৫
ব্রাজিলকে হারিয়ে সেমিফাইনালে উরুগুয়ে
কোপার টাই ব্রেকারে ব্রাজিলকে ৪-২ গোলে হারিয়ে সেমিতে পৌঁছাল উরুগুয়ে। নির্ধারিত সময়ের খেলা গোল শুন্য ভাবে শেষ হলে ম্যাচ গড়ায় টাই ব্রেকারে। সেখানেই ব্রাজিলকে হারিয়ে শেষ চারে পা রাখে উরুগুয়ে। আক্রমণ-পাল্টা আক্রমণের ম্যাচে গোল পাচ্ছিল না কোনো দল। লাস ভেগাসে শুরুতে গুছিয়ে নিতে কিছুটা সময় নেয় দু’দল। ধীরে ধীরে বাড়তে থাকে আক্রমণের ধার। হঠাৎ করেই ব্রাজি...
সরকারি চাকরিতে কোটার ব্যাপারে ছাত্র-তরুণদের দাবি ন্যায্য ও যৌক্তিক বলে মনে করে বিএনপি
সরকারি চাকরিতে কোটার ব্যাপারে ছাত্র-তরুণদের দাবি অবশ্যই ন্যায্য এবং যৌক্তিক বলে মনে করে বিএনপি। একই সঙ্গে কোটাবিরোধী চলমান আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছে দলটি। শনিবার দুপুরে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কথা বলেন। গত বৃহস্পতিবার স্থায়ী কমিটির জরুরি সভা হয...
৯ দিনে ৭০০ কোটি আয় প্রভাস-দীপিকা অভিনীত চলচ্চিত্র ‘কল্কি ২৮৯৮ এডি
যেমনটা প্রত্যাশা ছিল, মুক্তির পর তেমনটাই দেখা মিলেছে। ঝড়ের গতিতে প্রেক্ষাগৃহে তাণ্ডব চালাচ্ছে প্রভাস-দীপিকা অভিনীত চলচ্চিত্র ‘কল্কি ২৮৯৮ এডি।’ মাত্র ছয়দিনেই ভারতীয় বক্স অফিসে ৪৩১ কোটি রুপি আয় করে নিয়েছে সিনেমাটি। বাণিজ্য ওয়েবসাইট স্যাকনিল্ক-এর রিপোর্ট অনুসারে, মুক্তির ৯ম দিনে বিজ্ঞান-কল্পকাহিনীটি সিনেমাটি ভারতে ১৭ কোটি রুপি আয় করেছে। নয় দিনে ভারতে...
২০ লাখ মানুষ পাহাড়ি ঢল ও বন্যায় ক্ষতিগ্রস্ত
উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল এবং দেশের মধ্যে ভারী বৃষ্টিপাতের কারণে চলমান বন্যায় দেশের ২০ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মো. মহিববুর রহমান। শনিবার (৬ জুলাই) সচিবালয়ে সাম্প্রতিক উজান থেকে নেমে আসা পানি এবং ভারী বৃষ্টিপাতের ফলে দেশের বিভিন্ন স্থানে সৃষ্ট বন্যা পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলনে প...
ইরানের নতুন প্রেসিডেন্ট মাসুদ যেসব চ্যালেঞ্জের মুখে পড়বেন
ইরানের দ্বিতীয় দফার প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হয়েছেন মধ্যমপন্থী আইনপ্রণেতা মাসুদ পেজেশকিয়ান। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, মাসুদ পেজেশকিয়ান সাবেক পারমাণবিক আলোচক সাইদ জালিলিকে হারিয়ে প্রেসিডেন্ট নির্বাচনে জয়লাভ করেছেন। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, তিন কোটির বেশি ভোট গণনা সম্পন্ন হয়েছে। এর মধ্যে মাসুদ পেয়েছেন ৫৩ দশমিক ৩ শত...
রইস চলচ্চিত্রে শাহরুখ খান ও মাহিরা খানের চুম্বনের দৃশ্য: বিতর্ক ও পরিবর্তন
বিনোদন ডেস্ক, ঢাকা প্রেস নিউজ বলিউড অভিনেতা শাহরুখ খানের সঙ্গে স্ক্রিন শেয়ার করা যেন অনেকের কাছেই স্বপ্নের মতো। ব্যতিক্রম নন পাকিস্তানি অভিনেত্রী মাহিরা খানও। ইতোমধ্যে পূরণও হয়েছে অভিনেত্রীর সেই স্বপ্ন। বলিউড ক্যারিয়ারে নিজের প্রথম সিনেমাতেই শাহরুখের সঙ্গেই জুটি বেঁধেছেন তিনি। মাহিরা খানের আপত্তি: পাকিস্তানি অভিনেত্রী মাহিরা খান বলিউডে পা রাখার প্র...
যমুনা নদীর পানি বিপৎসীমার ওপরে থাকায় ইসলামপুর উপজেলার সাতটি ইউনিয়নের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন
জামালপুরের ইসলামপুরে বন্যা পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছে। যমুনা নদীর পানি বিপৎসীমার ওপরে থাকায় উপজেলার সাতটি ইউনিয়নের সঙ্গে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। জানা গেছে, যমুনা নদীর পানি বিপৎসীমার ৯৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি হুহু করে বৃদ্ধি পেয়ে উপজেলার সঙ্গে বানিয়াবাড়ী, দেলীরপাড়, গুঠাইল বাজার, আমতলী বাজার হতে ডেবরাইপ্যাচ, উলিয়া বাজার...
ইলন মাস্ক ৭ মাসে ৩০ বিলিয়ন ডলার হারালেন: কারণ কী?
বিশ্বের শীর্ষ ধনী ব্যক্তি ইলন মাস্ক ২০২৪ সালের জানুয়ারি থেকে জুন পর্যন্ত ৭ মাসে প্রায় ৩০ বিলিয়ন ডলার হারিয়েছেন।টেসলার শেয়ারের দাম কমে যাওয়া এবং মামলার ক্ষতিপূরণের কারণে তার সম্পদ হ্রাস পেয়েছে। যুক্তরাষ্ট্রভিত্তিক সাময়িকী ফোর্বসের প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৪ সালের পহেলা জানুয়ারি টেসলা এবং স্পেসএক্সের প্রতিষ্ঠাতা ও স্বত্বাধিকারী মাস্কের মোট স...
বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সিপিডি -এ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ
নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)। প্রতিষ্ঠানটি রিসার্চ অ্যাসোসিয়েট পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। গত ৪ জুলাই থেকেই আবেদন নেয়া শুরু হয়েছে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক ৬১ হাজার ৬ শত টাকা বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরও বিভিন্ন...
চাঁদপুরের মসজিদে ইমামের চাকরি হারানো এবং ৪ পরিবারের সমাজচ্যুতি:
ঢাকা প্রেস চাঁদপুর প্রতিনিধি চাঁদপুরের মতলব উত্তর পৌরসভার মসজিদের একজন ইমাম সুদ ও ঘুষের বিরুদ্ধে বয়ান করার পর চাকরি হারান। ইমামকে চাকরি থেকে বাদ দেওয়ায় ক্ষুব্ধ হয়ে স্থানীয় এক ব্যক্তি ফেসবুকে পোস্ট করলে, পোস্ট ও মন্তব্যকারীসহ মোট ৪ পরিবারকে সমাজচ্যুত করা হয়। মসজিদ কমিটি ও এলাকাবাসীর সম্মানহানির দাবি করে তাদের উপর এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।...
চিকেন কাবাব মালাইকারি রেসিপি
বেশি বেশি তেল–মসলা দিয়ে রান্নার কারণে মুরগির মাংসও হয়ে উঠতে পারে অস্বাস্থ্যকর। বদলে মুরগির এই স্বাস্থ্যকর খাবারটা চেখে দেখতে পারেন। জেনে নিন রেসিপি চিকেন কাবাব মালাইকারি উপকরণ মুরগির কিমা আধা কেজি, ক্রিম ১ টেবিল চামচ, পেঁয়াজ মিহি করে কুচি ১টি, আদাবাটা আধা চা–চামচ, রসুনবাটা আধা চা–চামচ, জিরাগুঁড়া ১ চা–চামচ, গরমমসলার গুঁড়া ১ চা–চামচ, ব্রেড ক্রাম্ব সি...
পবিত্র কাবাঘর নতুন গিলাফ দিয়ে মোড়ানো হবে যখন
হিজরি নববর্ষের রাতে পবিত্র কাবাঘর নতুন গিলাফ দিয়ে মোড়ানো হবে। ১৪৪৬ হিজরির ১ মহররম রাতে সৌদি আরবের মক্কায় পবিত্র মসজিদুল হারাম প্রাঙ্গণে গিলাফ পরিবর্তনের আনুষ্ঠানিক কার্যক্রম অনুষ্ঠিত হবে। ঐতিহ্যবাহী এ কাজে অংশ নেবেন ১৫৯ জন বিশেষজ্ঞ কারিগর। গতকাল বৃহস্পতিবার (৪ জুলাই) সৌদি সংবাদমাধ্যম আরব নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়। তবে হিজরি নববর্ষের মহরর...
প্রশাসনের তত্ত্বাবধানে যাচ্ছে বেনজীরের বাড়ি
পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ ও তার পরিবারের সদস্যদের নামে দেশের বিভিন্ন এলাকায় থাকা বিপুল পরিমাণ ‘অবৈধ সম্পদ’ জব্দ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এবার নারায়ণগঞ্জের রূপগঞ্জের ২৪ কাঠা জমির ওপর বেনজীরের দৃষ্টিনন্দন ডুপ্লেক্স বাড়িটিও প্রশাসনের তত্ত্বাবধানে নেয়া হচ্ছে। শনিবার (৬ জুলাই) দুপুরে রূপগঞ্জের আনন্দ হাউজিং সোসাইটি এলাকা...
সরকারি চাকরিতে কোটাব্যবস্থা সংস্কারের দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে শিক্ষার্থীদের অবরোধে দীর্ঘ যানজট
সরকারি চাকরিতে কোটাব্যবস্থা সংস্কারের দাবিতে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করেছেন মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। অবরোধের ফলে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। আজ শনিবার (৬ জুলাই) সকাল সাড়ে ১০টায় মহাসড়কের শহর বাইপাস আশেকপুর এলাকায় অবস্থান করে মানববন্...
কোপা আমেরিকা সেমিফাইনাল: আর্জেন্টিনার বিপক্ষে কানাডার কঠিন লড়াই
কোপা আমেরিকার প্রথম কোয়ার্টার ফাইনালে ইকুয়েডরের বিপক্ষে শ্বাসরুদ্ধকর ম্যাচে জয় তুলে নিয়ে প্রথম দল হিসেবে আগেই সেমিফাইনাল নিশ্চিত করে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। অপেক্ষায় ছিল কারা প্রতিপক্ষের। অবশেষে সেমির প্রতিপক্ষ পেয়ে গেছে তারা। প্রথমবারের মতো কোপা আমেরিকায় খেলতে নেমে ভেনেজুয়েলার বিপক্ষে টাইব্রেকারে জয় তুলে নিয়ে ইতিহাস গড়ে সেমিফাইনালে নিশ্চ...
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে বার্ন ইউনিট:
ঢাকা প্রেস নিউজ চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ১৫০ শয্যার একটি বিশেষায়িত বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিট নির্মাণ করা হচ্ছে। এটি প্রধানমন্ত্রীর অগ্রাধিকার প্রকল্প। নির্মাণকাজ শুরু হবে সেপ্টেম্বর ২০২৪ সালে এবং দুই বছরের মধ্যে সমাপ্ত হওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। প্রকল্পের মোট ব্যয় ২৮৫ কোটি টাকা। চীন সরকার ১৮০ কোটি টাকা অনুদ...
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমরা একদিন চাঁদেও যাব!
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন যে বাংলাদেশ একদিন অবশ্যই চাঁদে যাবে। বৃহস্পতিবার (২৭ জুন) সকালে রাজধানীর ওসমানী স্মৃতিমন্দিরে "প্রাথমিক শিক্ষা পদক-২০২৩" ও "জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ-২০২৪" উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।প্রধানমন্ত্রী বলেন, "আমাদের শিশুদের মধ্যে বিজ্ঞানমনস্কতা বৃদ্ধি করতে হবে। সেই জন্য তাদেরকে ছোটবেলা থেকেই মহাকাশ গবেষণার প্রত...
সুশান্ত অভিনীত এমএস ধোনি: দ্য আনটোল্ড স্টোরি আবার সিনেমাহলে!
বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতকে মৃত্যুর চার বছরের বেশি সময় পর বড় পর্দায় আবার হাজির হলেন। সিনেমাহলে মুক্তি পেলো সুশান্ত অভিনীত ক্রিকেট তারকা মহেন্দ্র সিং ধোনির বায়োপিক ‘এমএস ধোনি: দ্য আনটোল্ড স্টোরি’। টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, ২০১৬ সালে মুক্তি পেয়েছিল ‘এমএস ধোনি: দ্য আনটোল্ড স্টোরি’ সিনেমাটি। এতে অভিনয় করে তাক লাগিয়েছিলেন প্রয়াত অভিনেত...






























