মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ এ ০২:৩২:৪৮ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

ইলন মাস্ক ৭ মাসে ৩০ বিলিয়ন ডলার হারালেন: কারণ কী?

ইলন মাস্ক ৭ মাসে ৩০ বিলিয়ন ডলার হারালেন: কারণ কী?

বিশ্বের শীর্ষ ধনী ব্যক্তি ইলন মাস্ক ২০২৪ সালের জানুয়ারি থেকে জুন পর্যন্ত ৭ মাসে প্রায় ৩০ বিলিয়ন ডলার হারিয়েছেন।টেসলার শেয়ারের দাম কমে যাওয়া এবং মামলার ক্ষতিপূরণের কারণে তার সম্পদ হ্রাস পেয়েছে।

 

যুক্তরাষ্ট্রভিত্তিক সাময়িকী ফোর্বসের প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৪ সালের পহেলা জানুয়ারি টেসলা এবং স্পেসএক্সের প্রতিষ্ঠাতা ও স্বত্বাধিকারী মাস্কের মোট সম্পদের পরিমাণ ছিলো ২৫১ দশমিক তিন বিলিয়ন ডলার। কিন্তু জুনের ২৮ তারিখ মার্কিন শেয়ার বাজারের নথি থেকে জানা গেছে, তার সম্পদ নেমে এসেছে ২২১ দশমিক চার বিলিয়ন ডলারে। 

 

বৃহস্পতিবার প্রকাশিত ফোর্বসের ওই প্রতিবেদনে আরও বলা হয়েছে, জানুয়ারি মাসে টেসলার সাবেক কর্মচারীদের করা একটি মামলায় ক্ষতিপূরণ হিসেবে মাস্ককে ৫১ বিলিয়ন বা পাঁচ হাজার ১০০ কোটি ডলার দিতে হয়েছিলো। আর এ কারণেই তার অর্থের পরিমাণ কমেছে। 

 

তবে এই পরিমাণ অর্থ খোয়ানোর পরও এখন পর্যন্ত ইলন মাস্কই বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বিরা এখনও তাকে অতিক্রম করতে পারেননি।

 

ফোর্বস ম্যাগাজিন মাস্কের এই সম্পদ হ্রাসকে ‘বিরল লোকসান’ বলে উল্লেখ করেছে।