সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৩:১৭:৫৩ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

৯ দিনে ৭০০ কোটি আয় প্রভাস-দীপিকা অভিনীত চলচ্চিত্র ‘কল্কি ২৮৯৮ এডি

৯ দিনে ৭০০ কোটি আয় প্রভাস-দীপিকা অভিনীত চলচ্চিত্র ‘কল্কি ২৮৯৮ এডি

যেমনটা প্রত্যাশা ছিল, মুক্তির পর তেমনটাই দেখা মিলেছে। ঝড়ের গতিতে প্রেক্ষাগৃহে তাণ্ডব চালাচ্ছে প্রভাস-দীপিকা অভিনীত চলচ্চিত্র ‘কল্কি ২৮৯৮ এডি।’ মাত্র ছয়দিনেই ভারতীয় বক্স অফিসে ৪৩১ কোটি রুপি আয় করে নিয়েছে সিনেমাটি। বাণিজ্য ওয়েবসাইট স্যাকনিল্ক-এর রিপোর্ট অনুসারে, মুক্তির ৯ম দিনে বিজ্ঞান-কল্পকাহিনীটি সিনেমাটি ভারতে ১৭ কোটি রুপি আয় করেছে। নয় দিনে ভারতে ৪৩১ কোটি আয় তুলে নিয়েছে কল্কি। বিশ্বব্যাপী সিনেমাটির আয় দাঁড়িয়েছে ৭০৯ কোটি রুপি।


২৭ জুন মুক্তির প্রথম দিন ভারতে ৯৫ কোটি আয়ের পাশাপাশি বিশ্বব্যাপী ১৮০ কোটির মতো আয় করে নেয় কল্কি। দ্বিতীয় দিন ভারতে আয় করে ৫৪ কোটি। তৃতীয় দিন ৬৪ কোটি ৫০ লাখ এবং চতুর্থ দিন কল্কির আয় ৮৮ কোটি। পঞ্চম দিনে কল্কির আয় ৩৪ কোটি ৬০ লাখ রুপি। আর ষষ্ঠ দিনে আয় কিছুটা কমে ২৭.০৫ কোটি। সপ্তম দিনে কল্কির আয় ২২ কোটি।

 

অস্টম দিনেও ভারতে ২২ কোটি রুপি আয় করেছে সিনেমাটি। বাণিজ্য বিশ্লেষকদের মতে, শিগগিরই ৫০০ কোটির ক্লাবে পৌঁছে যাবে কল্কি। এবং বিশ্বব্যাপী হাজার কোটির ক্লাবেও পা রাখতে চলেছে সিনেমাটি।
তবে শুধু বক্স অফিসই নয়, দর্শকদের কাছ থেকেও দারুণ প্রশংসা পাচ্ছে নাগ অশ্বিনের সিনেমাটি। সমালোচকরাও দিচ্ছেন বাহবা।


সিনেমার ভিএফএক্স ও চিত্রনাট্যের প্রশংসায় পঞ্চমুখ সবাই। সায়েন্স ফিকশন ও মিথলজির দারুণ সংমিশ্রন ঘটিয়েছেন নির্মাতা নাগ আশ্বিন, এমনটাই মন্তব্য সবার মুখে মুখে। ‘কল্কি ২৮৯৮ এডি’ পরিচালনা করেছেন নাগ অশ্বিন। এতে প্রধান ভূমিকায় অভিনয় করেছেন প্রভাস, দীপিকা পাড়ুকোন, অমিতাভ বচ্চন, কমল হাসান, দিশা পাটানি, প্রমুখ। এছাড়াও বিশেষ ক্যামিও দিয়েছেন বিজয় দেবেরকোন্ডা, দুলকার সালমান ও ম্রুনাল ঠাকুরের মতো তারকা।