সোমবার, ২ নভেম্বর, ২০২৬ এ ০৫:৩৪:১৫ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• রাশেদ খানকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অবিলম্বে অপসারণের দাবি লেবার পার্টির •       • রাজশাহী ক্যাডেট কলেজে শতভাগ পাস, ৪৬ পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫ •       • এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমরা একদিন চাঁদেও যাব!

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমরা একদিন চাঁদেও যাব!

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন যে বাংলাদেশ একদিন অবশ্যই চাঁদে যাবে। বৃহস্পতিবার (২৭ জুন) সকালে রাজধানীর ওসমানী স্মৃতিমন্দিরে "প্রাথমিক শিক্ষা পদক-২০২৩" ও "জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ-২০২৪" উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।প্রধানমন্ত্রী বলেন, "আমাদের শিশুদের মধ্যে বিজ্ঞানমনস্কতা বৃদ্ধি করতে হবে। সেই জন্য তাদেরকে ছোটবেলা থেকেই মহাকাশ গবেষণার প্রতি আকৃষ্ট করতে হবে।"

 

তিনি আরও বলেন, "আমাদের ইতিমধ্যে বিশ্ববিদ্যালয়, অ্যারোস্পেস ও অ্যাভিয়েশন বিশ্ববিদ্যালয় এবং অ্যারোনটিক্যাল সেন্টার স্থাপন করা হয়েছে। গবেষণার পাশাপাশি আমাদের শিশুদের এখন থেকেই মহাকাশ গবেষণার প্রতি উদ্বুদ্ধ করতে হবে।"

 

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, "সরকার শিশুদের সুপ্ত প্রতিভা বিকাশের জন্য যুগোপযোগী শিক্ষা ব্যবস্থা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।""আমরা সবসময় একটি সুষম, জনকল্যাণমুখী, সর্বজনীন ও মানসম্মত শিক্ষা ব্যবস্থা প্রদান করতে চাই। শুধুমাত্র বই পড়া নয়, ছোট ছোট শিশুদের মধ্যে যে মেধা ও চিন্তাভাবনা আছে তা আমাদের বের করে আনতে হবে। তাদেরকে সুযোগ দিতে হবে।"