সোমবার, ২ নভেম্বর, ২০২৬ এ ০৫:৩৪:২১ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• রাশেদ খানকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অবিলম্বে অপসারণের দাবি লেবার পার্টির •       • রাজশাহী ক্যাডেট কলেজে শতভাগ পাস, ৪৬ পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫ •       • এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •

গুলিস্তানে ১৭০টি মোবাইলসহ পাঁচ চোরাকারবারি গ্রেপ্তার 

গুলিস্তানে ১৭০টি মোবাইলসহ পাঁচ চোরাকারবারি গ্রেপ্তার 

রাজধানীর গুলিস্তান এলাকা থেকে ১৭০টি চোরাই মোবাইল ও ট্যাবসহ চোরাকারবারি চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। শনিবার (৬ জুলাই) বিকেলে র‌্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) সহকারী পুলিশ সুপার এম. জে. সোহেল এ তথ্য জানিয়েছেন।

 

র‌্যাবের এই কর্মকর্তা বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-১০ এর একটি দল শুক্রবার (৫ জুলাই) রাতে রাজধানীর ওসমানী উদ্যান এলাকায় একটি অভিযান পরিচালনা করে। অভিযানে চোরাইকৃত ১৬৩টি মোবাইল ফোন ও ৭টি ট্যাবসহ ১৭০টি বিভিন্ন ব্যান্ডের পুরাতন ব্যবহৃত মোবাইল ফোন ও ট্যাব উদ্ধার করা হয়। এসময় পাঁচ চোরাকারবারিকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলেন, মো. খোকন (৪৫), মো. হারুন (৪০), আব্দুর রহমান (২২), নেহাল রহমান সবুজ (৩০) ও কামাল হোসের (২৮)। 

 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেপ্তাররা মোবাইল চোরাকারবারি চক্রের সক্রিয় সদস্য। তারা বেশ কিছুদিন যাবৎ চোর ও ছিনতাইকারীদের কাছ থেকে চোরাই মোবাইল ও ট্যাব কিনে রাজধানীর গুলিস্তানসহ বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছিল। তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরপূর্বক সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।