সর্বশেষ সংবাদ — পাতা ৫৯৬
রাজধানীতে প্রথম আন্তর্জাতিক জুয়েলারি মেশিনারিজ প্রদর্শনী
রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) প্রথম আন্তর্জাতিক জুয়েলারি মেশিনারিজ প্রদর্শনী (আইজেএমইবি) আয়োজিত হয়েছে। বৃহস্পতিবার (৪ জুলাই) তিন দিনব্যাপী এ প্রদর্শনীর উদ্বোধন করা হয়। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) ও ভারতীয় প্রতিষ্ঠান কেএনসি সার্ভিসেস যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করেছে। প্রতিদিন সকাল ১১টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্...
কোটাবিরোধী আন্দোলনে ঐক্যমত পোষণ জবি শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বর্জন
কোটাবিরোধী আন্দোলনের সঙ্গে ঐক্যমত পোষণ করে সকল প্রকার ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও ব্যাচের শিক্ষার্থীরা। চলমান আন্দোলনে বিশ্ববিদ্যালয়ের ২২টি বিভাগের ৫২ টি ব্যাচ এ ঘোষণার সঙ্গে ঐক্যমত পোষণ করেছে। শুক্রবার (৫ জুলাই) ‘আমরা জকসু চাই’ নামে এক ফেসবুক গ্রুপে বিভাগ ও ব্যাচের শিক্ষার্থী প্রতিনিধিরা এ ঘোষণা দেয়।...
কেন অ্যান্থনি টেলর জার্মানিকে পেনাল্টি দেননি?
ইউরো ২০২৪ এর প্রথম কোয়ার্টার ফাইনালে স্পেন ও জার্মানি রোমাঞ্চকর ফুটবল ম্যাচ উপহার দিয়েছে ফুটবলপ্রেমীদের। যেখানে ১২০ মিনিটের শ্বাসরুদ্ধকর লড়াই শেষে স্বাগতিক জামার্নিকে দর্শক বানিয়ে সেমিফাইনালের টিকিট কাটে স্পেন। তবে ম্যাচে রেফারি অ্যান্থনি টেলরের একটি সিদ্ধান্ত বেশ বিতর্কের জন্ম দিয়েছে। শুক্রবার (৫ জুলাই) ম্যাচ চলাকালীন ম্যাচের ১০৫তম মিনিটের ঘটনা...
বঙ্গবন্ধু কর্নার উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
জাতির পিতা শেখ মুজিবুর রহমানের ছেলেবেলার স্কুল গিমাডাঙ্গা টুঙ্গিপাড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বঙ্গবন্ধু কর্নার উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার বেলা ১১টার দিকে ‘বঙ্গবন্ধু কর্নার উদ্বোধন ও এসো বঙ্গবন্ধুকে জানি’ শীর্ষক অ্যালবামের মোড়ক উন্মোচন করেন তিনি। জানা গেছে, এখান থেকে টুঙ্গিপাড়া পৌর সুপার মার্কেট পরিদর্শন করবেন শেখ...
আগামী ১৫ আগস্ট ভারতে মুক্তি পাবে চঞ্চল চৌধুরী অভিনীত পদাতিক
প্রথমবার ভারতীয় পরিচালক সৃজিত মুখার্জির পরিচালনায় অভিনয় করেছেন বাংলাদেশের অভিনেতা চঞ্চল চৌধুরী। ‘পদাতিক’ সিনেমায় ভারতের প্রখ্যাত চলচ্চিত্র পরিচালক মৃণাল সেনের চরিত্রে অভিনয় করেছেন তিনি। সিনেমাটির মুক্তির তারিখ চূড়ান্ত হয়েছে। আগামী ১৫ আগস্ট ভারতে মুক্তি পাবে পদাতিক। বুধবার (৩ জুলাই) সিনেমাটি মুক্তির ঘোষণা দিয়েছেন পরিচালক সৃজিত মুখার্জি। ফেসবুকে একটি...
বন্যায় পানিবন্দি হাজারও শিক্ষাপ্রতিষ্ঠান, দুশ্চিন্তায় অভিভাবকরা:
ঢাকা প্রেস নিউজ বন্যার কবলে পড়েছে দেশের ১০ জেলার মানুষ। বন্যার পানিতে পানিবন্দি হয়েছে হাজার হাজার শিক্ষা প্রতিষ্ঠান। ফলে শিক্ষার্থীদের পাঠদান বন্ধ রয়েছে। এতে দুশ্চিন্তায় পড়েছেন শিক্ষার্থীদের অভিভাবকরা। কোন কোন জেলায় কত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ: সুনামগঞ্জ: ৫৩৮টি, মৌলভীবাজার: ৯৭টি, গাইবান্ধা: ৬৬টি, হবিগঞ্জ: ৫০টি, বগুড়া: ৪৮টি, টাঙ্গাইল: (সংখ্যা...
খালেদা জিয়ার মুক্তি, ‘দুর্নীতি-অনিয়ম’ ও ভারতের সঙ্গে ‘দেশবিরোধী’ চুক্তি-সমঝোতার প্রতিবাদে কর্মসূচি করতে চায় বিএনপি
খালেদা জিয়ার মুক্তি আন্দোলনের পাশাপাশি ক্ষমতাসীন সরকারের নানা ‘দুর্নীতি-অনিয়ম’ ও ভারতের সঙ্গে ‘দেশবিরোধী’ চুক্তি-সমঝোতার প্রতিবাদে কর্মসূচি দেওয়ার কথা ভাবছে বিএনপি। দলটির শীর্ষ পর্যায়ে বিষয়টি নিয়ে আলোচনা-পর্যালোচনা চলছে। বিএনপির নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, আগামী সোমবার দলের জাতীয় স্থায়ী কমিটির বৈঠকে নতুন কর্মসূচির বিষয়ে সিদ্ধান্ত হতে পারে। দলের চ...
আজ যুব মহিলা লীগের প্রতিষ্ঠাবার্ষিকী
আওয়ামী লীগের সহযোগী সংগঠন বাংলাদেশ যুব মহিলা লীগের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ শনিবার (৬ জুলাই)। এ উপলক্ষ্যে ব্যাপক কর্মসূচি নিয়েছে সংগঠনটি। ২০০২ সালের এই দিনে ছাত্রলীগের একঝাঁক সাবেক নেত্রীকে নিয়ে প্রতিষ্ঠিত হয় যুব মহিলা লীগ। শুক্রবার (৫ জুলাই) সংগঠনটির সভাপতি আলেয়া সারোয়ার ডেইজি ও সাধারণ সম্পাদক শারমিন সুলতানা লিলি এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রতিষ্...
ঢাকার বাজারে সবজির দামে আগুন
টানা কয়েকদিনের বৃষ্টির প্রভাব পড়েছে রাজধানীর বাজারগুলোতে। সপ্তাহরে ব্যবধানে প্রতিটি সবজিতে বেড়েছে ১০ থেকে ২০ টাকা পর্যন্ত। এছাড়া প্রতিকেজি কাঁচামরিচ বিক্রি হচ্ছে ২৮০ টাকা। শুক্রবার (৫ জুলাই) রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে এ চিত্র দেখা গেছে। যাত্রাবাড়ী, কারওয়ান বাজার, রামপুরা, শান্তিনগর ও সেগুনবাগিচা বাজারে বরবটি, করলা, বেগুনসহ বেশ কয়েকটি সবজি দাম ১২...
রাজশাহীতে অফিসে বসে ওসির ‘খাম’ আদান–প্রদানের ভিডিও ফাঁস
ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম রাজশাহী মহানগরের চন্দ্রিমা থানার তার দপ্তরে বসে এক ব্যক্তির সঙ্গে খাম আদান-প্রদান করছেন-এমন একটি ভিডিও ফাঁস হয়েছে। এ নিয়ে নানা আলোচনা চলছে।ভিডিওতে দেখা গেছে, ‘ওসি তার দপ্তরে নিজের চেয়ারে বসে রয়েছেন। সামনে থাকা এক ব্যক্তি তার কাছে একটি খাম চান। এসময় ওসি তার ড্রয়ার থেকে খাম বের করে দেন। পরে ওই ব্যক্তি সেই খামে অ...
গাজার কেন্দ্রে ও উত্তরাঞ্চলে ব্যাপক হামলা চালিয়েছে ইসরায়েলের সামরিক বাহিনী
ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাস নিয়ন্ত্রিত গাজার কেন্দ্রে ও উত্তরাঞ্চলে ব্যাপক হামলা চালিয়েছে ইসরায়েলের সামরিক বাহিনী। এতে অন্তত ১১ ফিলিস্তিনি নিহত হয়েছে। স্থানীয় সময় শনিবার ভোরে এই হামলা চালানো হয়েছে বলে ওয়াফা নিউজ এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে। ওয়াফার বরাত দিয়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা বলছে, ইসরায়েলি বাহিনী কেন্দ্রীয় গাজার পাশের মাগ...
গোসাইরহাটে বৃক্ষমেলা: এক দোকানেই সব গাছের চারা!
ঢাকা প্রেস শরীয়তপুর প্রতিনিধি শরীয়তপুরের গোসাইরহাট উপজেলা পরিষদের কেন্দ্রীয় শহীদ মিনার মাঠে ১ জুলাই থেকে ১৫ জুলাই পর্যন্ত ১৫ দিনব্যাপী বৃক্ষমেলা অনুষ্ঠিত হচ্ছে। তবে, মেলার মূল আকর্ষণ গাছের চারা বিক্রির পরিবর্তে, ফুচকা, চটপটি, আঁচার, কসমেটিকস, প্রসাধনী, দা-বটি, ভূতুড়ে বাড়ি, শিশুদের খেলনা ও রাইড। এই বৃক্ষমেলায় মাত্র একটি নার্সারি, "মান্নান না...
সেমিফাইনালে আর্জেন্টিনার প্রতিপক্ষ কানাডা
যুক্তরাষ্ট্রের টেক্সাসে শনিবার (৬ জুলাই) টাইব্রেকারে ভেনেজুয়েলাকে হারিয়ে সেমিফাইনালে উঠেছে কানাডা। নির্ধারিত সময়ের খেলা ১-১ গোলে ড্র হওয়ার পর খেলা গড়িয়েছে টাইব্রেকারে। সেখানে ভেনেজুয়েলাকে ৩-৪ ব্যবধানে হারিয়েছে কানাডা। সেমিফাইনালে তাদের মোকাবিলা করতে হবে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার। সেমিফাইনালের প্রতিপক্ষ আর্জেন্টিনার বিপক্ষে গ্রুপ পর্বেও একবার খ...
ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধে মাভাবিপ্রবি শিক্ষার্থীদের বিক্ষোভ, দীর্ঘ যানজট
ঢাকা প্রেস টাঙ্গাইল প্রতিনিধি কোটাবিরোধী আন্দোলনে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) শিক্ষার্থীরা আজ শনিবার সকাল সাড়ে ১০টার দিকে টাঙ্গাইল শহরের বাইপাসনগর জলপাই এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেছেন। এই বিক্ষোভের ফলে নাটিয়াপাড়া থেকে এলেঙ্গা পর্যন্ত প্রায় ২০ কিলোমিটার রাস্তায় দীর্ঘ যানজটের স...
রংপুরের গঙ্গাচড়ায় তিস্তার ভাঙনের দেড় শতাধিক পরিবার হুমকির মুখে
রংপুরের গঙ্গাচড়ায় গত এক সপ্তাহ ধরে তিস্তার পানি বাড়ছে। এর ফলে দেখা দিয়েছে নদীভাঙন। তিস্তার ভাঙনের দেড় শতাধিক পরিবার হুমকির মুখে পড়েছে। ভাঙনের কবলে পড়েছে রাস্তাঘাট, বসতবাড়িসহ বিভিন্ন স্থাপনা। তিস্তা নদীর ভাঙনে গঙ্গাচড়া উপজেলার প্রায় পাঁচটি ইউনিয়নের মানুষ এখন হুমকির মুখে। তথ্য অনুযায়ী ঘরবাড়ি ছাড়ছেন প্রায় ৫০ পরিবার। পরিবারগুলো আশ্রয় নিয়েছে উঁচু স্থানে...
হুটহাট বৃষ্টিতে ইলেকট্রনিকস পণ্যে ভিজে গেলে করণীয় কি?
হুটহাট বৃষ্টিতে মোবাইল, হেডফোন বা সঙ্গে থাকা ইলেকট্রনিকস পণ্য ভিজতেই পারে। অনেক সময় হঠাৎ পানিতে পড়ে যায়। এ সময় তাৎক্ষণিক কিছু টিপস মেনে চললে বড় ক্ষতি এড়াতে পারবেন। বিস্তারিত জানাচ্ছেন শাকিল রানা। মোবাইল, হেডফোনসহ যেকোনো ইলেকট্রনিকস পণ্য পানিতে পড়া মাত্র যত তাড়াতাড়ি সম্ভব পানি থেকে তুলে নিন। যত তাড়াতাড়ি পণ্যটি পানি থেকে তুলে নিতে পারবেন তত বেশি এটার...
দাম বাড়ছে ভোগ্যপণ্যের
ভোগ্যপণ্যের দাম বৃদ্ধির ফলে সাধারণ মানুষের জীবনযাত্রার খরচ বেড়েছে।মানুষের ক্রয়ক্ষমতা হ্রাস পেয়েছে।দেশের সবচেয়ে বড় ভোগ্যপণ্যের বাজারে গুদাম ভোগ্যপণ্যে ঠাসা। তবুও অস্থির পণ্যের দাম। সবচেয়ে বেশি বেড়েছে পেঁয়াজের দাম। ভোগ্য এ পণ্যটির সরবরাহ পর্যাপ্ত থাকলেও সিন্ডিকেটের কারণে বাড়ছে দাম। গত এক সপ্তাহের ব্যবধানে পাইকারি বাজারে দেশি ও ভারতীয় পেঁয়াজের দাম...
আশুরার দিন রোজা রাখার বিশেষ ফজিলত
আরবি বর্ষপঞ্জির প্রথম মাস মহররম। রজব, জিলকদ ও জিলহজ ছাড়াও এই মাসকে বিশেষ মর্যাদা দেয়া হয়েছে। এই মাসগুলোয় যুদ্ধবিগ্রহ নিষিদ্ধ রয়েছে। এ কারণে আরব সংস্কৃতি অনুযায়ী, স্থানীয়রা এ মাসে যুদ্ধবিগ্রহ, অন্যায়-অপরাধ থেকে বিরত থাকার পাশাপাশি বিশ্রামে সময় অতিবাহিত করত। মহররমের ১০ তারিখ আশুরার দিন। এই দিনে রোজা রাখার বিশেষ ফজিলত রয়েছে। আরবি শব্দ ‘আশারা’ থেকে আশু...






























