সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৩:১৭:৫১ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

সুশান্ত অভিনীত এমএস ধোনি: দ্য আনটোল্ড স্টোরি আবার সিনেমাহলে!

সুশান্ত অভিনীত এমএস ধোনি: দ্য আনটোল্ড স্টোরি আবার সিনেমাহলে!

বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতকে মৃত্যুর চার বছরের বেশি সময় পর বড় পর্দায় আবার হাজির হলেন। সিনেমাহলে মুক্তি পেলো সুশান্ত অভিনীত ক্রিকেট তারকা মহেন্দ্র সিং ধোনির বায়োপিক ‘এমএস ধোনি: দ্য আনটোল্ড স্টোরি’। টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, ২০১৬ সালে মুক্তি পেয়েছিল ‘এমএস ধোনি: দ্য আনটোল্ড স্টোরি’ সিনেমাটি। এতে অভিনয় করে তাক লাগিয়েছিলেন প্রয়াত অভিনেতা সুশান্ত।


সিনেমাটি গত ৫ জুলাই সিনেমাহলে মুক্তি পেয়েছে। আগামী ১১ জুলাই পর্যন্ত চলবে। মূলত আগামীকাল ৭ জুলাই প্রাক্তন ক্রিকেটার ধোনির ৪৩তম জন্মদিন উপলক্ষেই নির্মাতারা ফের ‘এমএস ধোনি: দ্য আনটোল্ড স্টোরি’ মুক্তির সিদ্ধান্ত নিয়েছেন। কিছু দিন আগেই টি-টোয়েন্টি বিশ্বকাপে জয়ী হয়েছে ভারত। ক্রিকেট তারকা রোহিত শর্মার নেতৃত্বে তৃতীয় বার জয়ী হয়েছে ভারত। দ্বিতীয় বার ভারতের জয়ের সময়ে অধিনায়ক ছিলেন মহেন্দ্র সিং ধোনি।

 
‘এমএস ধোনি: দ্য আনটোল্ড স্টোরি’তেও সেই বিষয়টি তুলে ধরা হয়। তাই সেই স্মৃতিচারণ করতে মানুষ প্রেক্ষাগৃহে এই ছবি দেখতে ভিড় করবেন, এমন আশাই করছেন নির্মাতারা। ২০২০ সালের ১৪ জুন বান্দ্রার ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছিল সুশান্তের দেহ। মুম্বাই পুলিশ জানিয়েছিল, আত্মহত্যা করেছিলেন এ অভিনেতা। যদিও তার মৃত্যু নিয়ে জলঘোলা হয়েছে বিস্তর। সুশান্তকে শেষ দেখা গিয়েছিল ‘দিল বেচারা’ নামে একটি ছবিতে। এই ছবিটি মুক্তি পায় তার মৃত্যুর পরে।