সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৯:২৩:২২ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

ইউরো কাপে কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হচ্ছে ইংল্যান্ড ও সুইজারল্যান্ড

ইউরো কাপে কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হচ্ছে ইংল্যান্ড ও সুইজারল্যান্ড

ইউরো কাপে কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হচ্ছে ইংল্যান্ড ও সুইজারল্যান্ড। আজ শনিবার (৬জুন) বাংলাদেশ সময় রাত ১০টায় ম্যাচটি শুরু হবে। শেষ ষোলোর ম্যাচে স্লোভাকিয়ার বিপক্ষে কষ্টের জয় পেয়েছিল ইংল্যান্ড। ম্যাচের ইনজুরি টাইমে জুড বেলিংহামের গোলে সমতার ফেরার পর অধিনায়ক হ্যারি কেইনের অতিরিক্ত সমযয়ের গোলে ম্যাচ জিতে ইংল্যান্ড।


স্লোভাকিয়ার বিপক্ষে ম্যাচে নাটকীয় জয়ের পরেও দলের পারফরম্যান্স নিয়ে খুশি নন ইংল্যান্ড কোচ গ্যারেথ সাউথগেট। ইংল্যান্ড ফেভারিট তকমা নিয়ে এবারের ইউরোতে খেলতে গেছে। দুর্দান্ত তারকায় গড়া দলটিতে আছে বুন্দেসলিগার সেরা স্ট্রাইকার হ্যারি কেইন, রিয়াল মাদ্রিদের বেলিংহাম ও সিটির ফিল ফোডেনের মতো তারকারা। কিন্তু এবারের ইউরোতে ইংল্যান্ডের পারফরম্যান্স হতাশাজনক।


খারাপ পারফরম্যান্স সত্ত্বেও ইউরোতে ১১ ম্যাচে অপরাজিত ইংল্যান্ড। সাত জয়ের পাশাপাশি ড্র করেছে চার ম্যাচে। ইউরোতে তারা শেষবার হেরছিল ২০১৬ সালে আইসল্যান্ডের বিপক্ষে।  ইংল্যান্ড এর আগে ছয়টি কোয়ার্টার ফাইনালে খেলে হেরেছে তিনটি। শেষ তিনটির মধ্যে দুটি হেরেছে পেনাল্টিতে।

 

২০২২ সালে ইউরোর ফাইনালে ইতালীর কাছে টাইব্রেকারে হেরে রানার্সআপ হয়েছিল ইংল্যান্ড। অন্যদিকে শেষ ষোলোয় ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইতালিকে হারিয়ে কোয়ার্টারে উঠেছে সুইজারল্যান্ড। আজ্জুরিদের হারিয়ে বেশ আত্সবিশ্বাসী সুইসরা। গ্রুপ পর্বে তারা ড্র করেছে স্বাগতিক জার্মানির সাথেও। ২০২০ ইউরোতে স্পেনের কাছে টাইব্রেকারে হেরে কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিয়েছিল সুইজারল্যান্ড।