সর্বশেষ সংবাদ — পাতা ৪৪৩
তারেক রহমানের বন্ধু মামুন সাত বছরের কারাদণ্ড থেকে খালাস পেলেন
ঢাকা প্রেস নিউজ অর্থপাচারের অভিযোগে করা একটি মামলায় গিয়াস উদ্দিন আল মামুনকে বিচারিক আদালতের দেওয়া সাত বছরের কারাদণ্ডের রায় বাতিল করে তাকে খালাস দিয়েছেন হাইকোর্ট। মামুন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘনিষ্ঠ বন্ধু। বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘ...
ময়মনসিংহে ৪ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
ময়মনসিংহের মাসকান্দা এলাকায় অভিযান চালিয়ে চার হাজার পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। বুধবার (৪ ডিসেম্বর) সকালে নগরীর একটি ভাড়া বাসা থেকে তাদের আটক করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- তারাকান্দা উপজেলার তিলাটিয়া গ্রামের মোজাম্মেল হকের ছেলে আবদুল কাইয়ুম (৩০) এবং গৌরীপুরের শাহাবাজপুর গ্রামের মৃত আবদুল কাদিরের...
পাচার হওয়া অর্থ ফেরত চেয়ে ব্রিটিশ হাইকমিশনারকে মাহফুজের আহ্বান
ঢাকা প্রেস নিউজ স্বৈরাচারী শাসক শেখ হাসিনার আমলে ব্রিটেনে পাচার হওয়া অর্থ ফেরতের জন্য কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন উপদেষ্টা মাহফুজ আলম। বুধবার (৪ ডিসেম্বর) রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুকের সঙ্গে সাক্ষাৎকালে মাহফুজ আলম এই আহ্বান জানান। তিনি বলেন, "বাংলাদেশ থেকে পাচার হওয়া অর্থ আপনার (সারাহ...
অবশেষে কারামুক্ত হলেন সাবেক এসপি বাবুল আক্তার
ঢাকা প্রেস নিউজ উচ্চ আদালত থেকে জামিন পাওয়ার পর অবশেষে কারাগার থেকে মুক্তি পেয়েছেন স্ত্রী মাহমুদা খানম মিতু হত্যা মামলার প্রধান আসামি ও সাবেক পুলিশ সুপার (এসপি) বাবুল আক্তার। বুধবার (৪ ডিসেম্বর) সন্ধ্যা পৌনে ৬টার দিকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্ত হন। বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম কারাগারের ডেপুটি জেলার মো. ইব্রাহিম। ২০১৬ সালে...
বন্ধ হলো বাংলাদেশ-ভারত সীমান্তের ঐতিহ্যবাহী পাথরকালী মিলনমেলা
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল ও হরিপুর উপজেলার ঐতিহ্যবাহী পাথরকালী মিলনমেলা এবার আর অনুষ্ঠিত হচ্ছে না। আগামী শুক্রবার (৬ ডিসেম্বর) মিলনমেলা হওয়ার কথা থাকলেও তা বাতিল করা হয়েছে। রবিবার (১ ডিসেম্বর) রাণীশংকৈল উপজেলা প্রশাসনের ফেসবুক পেজে প্রকাশিত এক জরুরি ঘোষণায় এ তথ্য নিশ্চিত করা হয়েছে। ঘোষণায় জানানো হয়, বাংলাদেশ-ভারত সীমান্তবর্তী পাথরকালী মিলনমেলা ন...
রোমানিয়ার শ্রমবাজারে বাংলাদেশের জন্য নতুন সম্ভাবনা
ঢাকা প্রেস নিউজ প্রায় হারিয়ে যাওয়া রোমানিয়ার শ্রমবাজারে আবারও বাংলাদেশের জন্য নতুন সুযোগ উন্মোচিত হয়েছে। রোমানিয়ার কনস্যুলার মিশন, যা গত বছর তিক্ত অভিজ্ঞতা নিয়ে দেশে ফিরে গিয়েছিল, আবার ঢাকায় আসছে। আগামী জানুয়ারিতে ঢাকায় বসে তারা ভিসা ইস্যু কার্যক্রম শুরু করবে। রোমানিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, নিয়োগকর্তাদের চাহিদার ভিত্তিতে এই মিশন চ...
রপ্তানি আয়ে সুখবর, সম্ভাবনা জাগাচ্ছে হোমটেক্সটাইল
ঢাকা প্রেস নিউজ সদ্য সমাপ্ত নভেম্বর মাসে দেশের রপ্তানি আয়ে এসেছে ৪১১ কোটি ৯৭ লাখ ডলার, যা গত বছরের একই সময়ের তুলনায় ১৫ দশমিক ৬৩ শতাংশ বেশি। বুধবার (৪ ডিসেম্বর) রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি)-এর হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ইপিবি জানায়, চলতি অর্থবছরের প্রথম পাঁচ মাস (জুলাই থেকে নভেম্বর) পর্যন্ত মোট রপ্তানি আয় দাঁড়িয়েছে ১,৯৯০ কোটি ৬০...
মাতারবাড়ি গভীর সমুদ্রবন্দরের মহাপরিকল্পনা পুনর্গঠনের কাজ চলছে: নৌপরিবহন উপদেষ্টা
ঢাকা প্রেস নিউজ মাতারবাড়ি গভীর সমুদ্রবন্দর নির্মাণের মহাপরিকল্পনা পুনর্গঠন করা হচ্ছে বলে জানিয়েছেন নৌপরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ড. এম সাখাওয়াত হোসেন। তিনি জানান, সবকিছু সঠিকভাবে সম্পন্ন হলে ২০৩০ সালের মধ্যেই দেশের প্রথম গভীর সমুদ্রবন্দরটির কার্যক্রম শুরু করা সম্ভব হবে। বুধবার (৪ ডিসেম্বর) বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইওয়ামা...
লক্ষ্মীপুরে দুই শিক্ষকের পক্ষে-বিপক্ষে শিক্ষার্থীদের বিক্ষোভ, সড়ক অবরোধ
লক্ষ্মীপুর বালিকা বিদ্যানিকেতনের দুই শিক্ষককে কেন্দ্র করে শিক্ষার্থীরা বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছে। বুধবার (৪ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে বিদ্যালয় প্রাঙ্গণে শিক্ষার্থীরা দুই গ্রুপে বিভক্ত হয়ে, একে অপরের পক্ষে-বিপক্ষে বিক্ষোভ শুরু করে। তাদের দাবি, অভিযুক্ত দুই শিক্ষক— বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক লিটন চন্দ্র দেবনাথ ও সহকারী শিক্ষিকা ফরিদা ইয়...
সিরাজগঞ্জে হেরোইনসহ সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
সিরাজগঞ্জ শহরে ৩২ গ্রাম হেরোইনসহ সাজাপ্রাপ্ত বিএনপি নেতা বাবু শেখ (৪৫) কে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী। মঙ্গলবার (৩ ডিসেম্বর) রাত সাড়ে ১০টার দিকে শহরের মাসুমপুর এলাকায় অভিযান চালিয়ে বাবুকে আটক করা হয়। অভিযানে তার কাছে থাকা মাদক ক্রয়-বিক্রয়ের কাজে ব্যবহৃত একটি মোবাইল ফোন এবং ৮ হাজার ৮৫০ টাকা নগদও জব্দ করা হয়। সিরাজগঞ্জ সদর থানার পরিদর্শক (তদন্ত)...
শ্রীপুরে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে স্কুলছাত্র নিহত
গাজীপুরের শ্রীপুর উপজেলায় মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক স্কুলছাত্র নিহত হয়েছে। দুর্ঘটনাটি ঘটেছে ৪ ডিসেম্বর, বুধবার সকাল ৮টার দিকে টেংরা-জৈনা বাজার আঞ্চলিক সড়কে। নিহতের নাম সাব্বির হোসেন (১৬), তিনি শ্রীপুর উপজেলার বেকাসাহারা এলাকার মো. সোহেল মিয়ার ছেলে এবং নওয়াব আলী আদর্শ উচ্চবিদ্যালয়ের ছাত্র ছিলেন। এ ঘটনায় তার বন্ধু আদিল (১৭) আহত হয়েছেন। এলাকা...
ফ্যাটি লিভার থেকে বাঁচতে ওজন নিয়ন্ত্রণে রাখা জরুরি
ঢাকা প্রেস নিউজ লিভারে কিছু পরিমাণ চর্বি থাকা স্বাভাবিক, তবে অতিরিক্ত চর্বি জমলে তা বিভিন্ন স্বাস্থ্য সমস্যা তৈরি করতে পারে, যা লিভার ক্যানসার ও সিরোসিসের দিকে এগিয়ে যেতে পারে। প্রায় এক বছর আগে হাঁটু ও পিঠে ব্যথার জন্য ডাক্তারের কাছে গিয়েছিলেন ইয়ানিক ফ্যাশার। তখন তার লিভার পরীক্ষা করা হলে ডা. ফ্রিডহেল্ম জাইক জানান, তিনি ফ্যাটি লিভারে আক্রান্ত।...
মিতালি রাজের বিয়ে না করার কারণ: ছেলেদের অদ্ভুত কিছু প্রশ্ন
ভারতীয় নারী ক্রিকেট দলের কিংবদন্তি খেলোয়াড় মিতালি রাজ, যিনি ভারতের দুটি বিশ্বকাপ ফাইনালের নেতৃত্ব দিয়েছেন, বয়স ৪১ হলেও এখনও বিয়ে করেননি। দীর্ঘ সময় বিয়ে নিয়ে কিছু না বললেও, সম্প্রতি এক শোতে নিজের এই সিদ্ধান্তের কারণ জানালেন তিনি। রণবীর আলাবাদিয়ার শোতে মিতালি বিয়ে না করার পেছনের কারণ হিসেবে ছেলেদের কিছু অদ্ভুত প্রশ্নকে দায়ী করেছেন। তার মতে, এসব প...
নিউইয়র্কে স্বামীর সঙ্গে অবকাশ যাপনে মিম
চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম কাজের পাশাপাশি ভ্রমণেও বেশ পছন্দ করেন। সুযোগ পেলেই পরিবার নিয়ে দেশের বাইরে ছুটে যান তিনি, যা তার সামাজিক যোগাযোগমাধ্যমে লক্ষ্য করা যায়। পর্দায় তাকে দীর্ঘদিন দেখা না গেলেও সোশ্যাল মিডিয়ায় তিনি বেশ সরব। সম্প্রতি মিম তার ভেরিফায়েড ফেসবুক পেজে নতুন কিছু পোস্ট শেয়ার করেছেন, যা তার ভ্রমণের স্মৃতি। এবারের সফরটি শুরু হয়েছ...
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তনের দাবিতে বিক্ষোভ
ঢাকা প্রেস নিউজ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) নাম পরিবর্তনের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-চিকিৎসক, কর্মকর্তা-নার্স এবং কর্মচারীরা। বুধবার (৪ ডিসেম্বর) অনুষ্ঠিত এই কর্মসূচিতে অংশগ্রহণকারীরা বলেন, ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলার ঘটনা অত্যন্ত নিন্দনীয়। তারা অভিযোগ করেন, আওয়...
দোলনায় ফাঁস লেগে কিশোরীর মৃত্যু
ঢাকা প্রেস নিউজ রাজধানী ঢাকার বংশালে দোলনা বানিয়ে খেলার সময় গলায় ফাঁস লেগে ঝুমুর (১২) নামে এক কিশোরীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৩ ডিসেম্বর) রাতে আগামাছি লেনের একটি বাসার দ্বিতীয় তলায় এই দুর্ঘটনাটি ঘটে। কিশোরীকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক রাত ৯টার দিকে তাকে মৃত ঘোষণা করেন। নিহতের বাবা মো. ইউসুফ জানান,...
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সকল কার্যক্রম ভ্যাটমুক্ত
ঢাকা প্রেস নিউজ দেশ বা বিদেশের বিভিন্ন ব্যক্তি বা প্রতিষ্ঠান থেকে দান বা অনুদানের মাধ্যমে পরিচালিত ‘জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন’-এর সেবা বা পণ্যের জোগান দেওয়া হলে, তা থেকে কোনো ভ্যাট কাটতে হবে না। অর্থাৎ, ফাউন্ডেশনের সকল কার্যক্রমকে মূল্য সংযোজন কর (মূসক) বা ভ্যাট থেকে অব্যাহতি দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। সম্প্রতি এনবিআর একটি আদেশ জারি...
ভারতের সঙ্গে বাণিজ্যিক সম্পর্কের ক্ষেত্রে রাজনীতি হস্তক্ষেপ করবে না: অর্থ উপদেষ্টা
ঢাকা প্রেস নিউজ ভারতের সঙ্গে বাণিজ্য ইস্যুতে কোনো রাজনীতি জড়াবে না বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। বুধবার (৪ ডিসেম্বর) সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে তিনি সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন, "ভারতের সঙ্গে আমাদের বাণিজ্যিক বিষয়ে রাজনীতি কোনোভাবেই আসবে না। আমরা ভারত থেকে চাল আমদানি করব কি না, এসব প্রশ্...






























