বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬ এ ০৮:১৪:৩৬ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •

বিজিবির অভিযানে কুড়িগ্রামে ১১৬৫ পিস ইয়াবা উদ্ধার

বিজিবির অভিযানে কুড়িগ্রামে ১১৬৫ পিস ইয়াবা উদ্ধার

ঢাকা প্রেস
মোঃ আবু মুছা, কুড়িগ্রাম সদর প্রতিনিধি:-.

 

কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) এর যাত্রাপুর বিওপির একটি বিশেষ অভিযানে ভারত থেকে বাংলাদেশে পাচারের সময় মাদকদ্রব্য জব্দ করেছে।

 

বুধবার (৪ ডিসেম্বর) দুপুর আনুমানিক ১টা ৪০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে কুড়িগ্রাম ব্যাটালিয়ন অভিযান চালানোর সিদ্ধান্ত নেয়। ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মুহাম্মদ মাসুদুর রহমানের দিক-নির্দেশনায় যাত্রাপুর বিওপির একটি ৪ সদস্যের টহল দল মাদকবিরোধী এই অভিযান পরিচালনা করে। অভিযানের সময় চরপার্বতীপুর এলাকায় একটি পরিত্যক্ত কালো পলিথিন ব্যাগ দেখতে পায় টহল দল।

 

তল্লাশি করে ব্যাগটির ভেতর থেকে ৬টি প্লাস্টিক মোড়ানো প্যাকেটে ১,১৬৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। জব্দকৃত ইয়াবার আনুমানিক মূল্য ৩,৪৯,৫০০/- (তিন লক্ষ ঊনপঞ্চাশ হাজার পাঁচশত) টাকা।

 

উদ্ধারকৃত মাদকদ্রব্য আইনি প্রক্রিয়ার মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে বলে জানায় বিজিবি।