বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬ এ ০৮:১৪:৪৫ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •

শিক্ষা সামাজিক কাজে লংগদু সেনা জোনের ভূমিকা দৃশ্যমান 

শিক্ষা সামাজিক কাজে লংগদু সেনা জোনের ভূমিকা দৃশ্যমান 

ঢাকা প্রেস
বিপ্লব ইসলাম,লংগদু(রাঙ্গামাটি) প্রতিনিধি:-

 

পাহাড়ের পিছিয়ে পড়া রাঙ্গামাটির দুর্গম লংগদু উপজেলার পাহাড়ি বাঙ্গালী সাধারণ মানুষের সম্মান এবং ভালোবাসার জায়গা বাংলাদেশ সেনাবাহিনী।  অত্র এলাকার শান্তি সম্প্রীতি আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার পাশাপাশি মানব কল্যাণে এগিয়ে লংগদু জোন। 
 

বুধবার ( ৪ ডিসেম্বর ) সকাল দশটায় লংগদু জোন সদরে শিক্ষার্থীদের ফরম ফিলাপ  ও সামাজিক বিয়ে অনুষ্ঠান সম্পন্ন করতে অসহায় দুটি পরিবারের মাঝে নগদ অর্থ প্রদান করেন  লংগদু জোন।
 

রাবেতা মডেল হাই স্কুলের ছাত্র জালিয়াপাড়া এলাকার অসহায় জেলে সজল দাশের এক মাত্র মেয়ের বিয়ে সম্পন্ন ও তার ছেলে নারায়ন দাশের এসএসসি পরীক্ষার ফরম ফিলাপের জন্য নগদ অর্থ দেওয়া হয়। একই সময় আটারকছড়া ইউনিয়নের স্বরণিকা চাকমার মেয়েকে ফরম ফিলাপের জন্য নগদ অর্থ প্রদান করা হয়।
 

সহযোগীতা পেয়ে সজল দাশ আনন্দ অশ্রু নিয়ে বাসায় ফিরেন। সজল দাশ বলেন, আর্মিদের এই ঋণ আমি শেষ করতে পারবোনা। আমি এমন বিপদে পড়েছিলাম কিছু দিন পর মেয়ের বিয়ে,অপর দিকে ছেলের পরীক্ষা। বাবা ছেলে দুজনই সারা রাত কেচকি জাল মারি। আর দিন হলে ছেলে স্কুল করে আমি অন্য কাজ করি। এমন অবস্থায় স্থানীয়দের পরামর্শে আর্মি ক্যাম্পে স্যারকে জানালে স্যার আর দেরী না করেই আমাদের পাশে টেনে নিয়েছেন। আমার পরিবার স্যারের কাছে ঋণী হয়ে থাকবেন।
 

স্বরণীকা চাকমা বলেন, আমি আমার পরিবার যখনি সেনাবাহিনীর কাছে বিপদে আপদে এসেছি সেনাবাহিনী আমাদের সহযোগীতা করেছেন। শুধু তাই নয় এছাড়াও এলাকার শান্তি সম্প্রীতি বজায় রেখে সেনাবাহিনীর মানবিক কাজ আমাদের মিলেমিশে থাকতে উৎসাহিত করে। 
 

জোন অধিনায়ক লে.কর্নেল হিমেল মিয়া পি এসসি"র নির্দেশনায় অনুদান হিসেবে নগদ অর্থ, সেবাগ্রহীতদের হাতে তুলেদেন অত্র জোনের উপ-অধনিয়াক মেজর আহমদ ফারশাদ কবির।