বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬ এ ০৮:১৩:৪৪ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •

বন্ধ হলো বাংলাদেশ-ভারত সীমান্তের ঐতিহ্যবাহী পাথরকালী মিলনমেলা

বন্ধ হলো বাংলাদেশ-ভারত সীমান্তের ঐতিহ্যবাহী পাথরকালী মিলনমেলা

ঢাকা প্রেস,স্টাফ রিপোর্টার (ঠাকুরগাঁও):-

 

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল ও হরিপুর উপজেলার ঐতিহ্যবাহী পাথরকালী মিলনমেলা এবার আর অনুষ্ঠিত হচ্ছে না। আগামী শুক্রবার (৬ ডিসেম্বর) মিলনমেলা হওয়ার কথা থাকলেও তা বাতিল করা হয়েছে।
 

বন্ধ হলো বাংলাদেশ-ভারত সীমান্তের ঐতিহ্যবাহী পাথরকালী মিলনমেলা


রবিবার (১ ডিসেম্বর) রাণীশংকৈল উপজেলা প্রশাসনের ফেসবুক পেজে প্রকাশিত এক জরুরি ঘোষণায় এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
 

ঘোষণায় জানানো হয়, বাংলাদেশ-ভারত সীমান্তবর্তী পাথরকালী মিলনমেলা নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। এ কারণে ওই দিন সেখানে না যাওয়ার জন্য সবার প্রতি অনুরোধ জানানো হয়েছে।
 

প্রতিবছর কুলিক নদীর তীরে রাণীশংকৈল ও হরিপুর উপজেলার চাপাসার-তাজিগাঁও সীমান্ত এলাকার টেংরিয়া গ্রামের গোবিন্দপুরে এই মিলনমেলা অনুষ্ঠিত হয়। দুই দেশের সীমান্তের কাঁটাতারের দুই পাশে প্রায় ২০ থেকে ৩০ হাজার নারী-পুরুষ একত্রিত হন।
 

তবে এবার প্রশাসনের পক্ষ থেকে বিশৃঙ্খলা, মারামারি এবং অপ্রীতিকর ঘটনার আশঙ্কায় মিলনমেলা নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।
 

এ বিষয়ে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি ও বিএসএফের মধ্যে অনুষ্ঠিত পতাকা বৈঠকে মেলা বন্ধ এবং কাঁটাতারের নিকটবর্তী এলাকায় জনসমাগম না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
 

উল্লেখ্য, কয়েক যুগ ধরে হিন্দু ধর্মাবলম্বীরা কুলিক নদীর ধারে কালীপূজা উদযাপন করে আসছেন। এ উপলক্ষে সেখানে বসত মেলা, যা স্থানীয়ভাবে সীমান্তের মানুষের মিলনমেলায় পরিণত হয়।