বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬ এ ০৮:১৪:৫৮ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •

ময়মনসিংহে ৪ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

ময়মনসিংহে ৪ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

ঢাকা প্রেস,ময়মনসিংহ প্রতিনিধি:-
 

ময়মনসিংহের মাসকান্দা এলাকায় অভিযান চালিয়ে চার হাজার পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। বুধবার (৪ ডিসেম্বর) সকালে নগরীর একটি ভাড়া বাসা থেকে তাদের আটক করা হয়।
 

গ্রেপ্তারকৃতরা হলেন- তারাকান্দা উপজেলার তিলাটিয়া গ্রামের মোজাম্মেল হকের ছেলে আবদুল কাইয়ুম (৩০) এবং গৌরীপুরের শাহাবাজপুর গ্রামের মৃত আবদুল কাদিরের ছেলে আমিরুল ইসলাম (৩৫)।
 

অধিদপ্তরের কর্মকর্তারা জানান, অভিযানের সময় তাদের কাছ থেকে চার হাজার পিস ইয়াবা, ১ লাখ ৭৫ হাজার টাকা এবং দুটি মুঠোফোন উদ্ধার করা হয়েছে।
 

আজ দুপুরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক মো. আনোয়ার হোসেন এসব তথ্য জানান। তিনি বলেন, অভিযানের খবর পেয়ে চক্রটির প্রধান পালিয়ে গেছে। তবে তার পরিচয় গোপন রেখে এ পর্যন্ত তার বিরুদ্ধে একাধিক মামলা থাকার বিষয়টি নিশ্চিত করেছেন।
 

উপপরিচালক আরও জানান, গ্রেপ্তারকৃতরা টেকনাফ থেকে ইয়াবার চালান এনে ময়মনসিংহে সরবরাহ করত। চক্রটির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।