বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬ এ ০৮:১৩:৪৫ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •

নিখোঁজের পাঁচ দিন পর যুবলীগ নেতার মরদেহ উদ্ধার

নিখোঁজের পাঁচ দিন পর যুবলীগ নেতার মরদেহ উদ্ধার

ঢাকা প্রেস
জিহাদ হোসেন,বিশেষ প্রতিনিধি (নারায়ণগঞ্জ):-


 

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ব্রহ্মপুত্র নদ থেকে নিখোঁজের পাঁচ দিন পর মোবারক হোসেন (৪৫) নামে এক যুবলীগ নেতার মরদেহ উদ্ধার করা হয়েছে।
 

বুধবার (৪ ডিসেম্বর) বিকেলে উপজেলার সাদিপুর ইউনিয়নের পঞ্চমীঘাট এলাকার নদীতে ভাসমান অবস্থায় মরদেহটি দেখতে পান স্থানীয়রা। পরে পুলিশ এসে তা উদ্ধার করে।
 

মোবারক হোসেন সাদিপুর ইউনিয়নের নানাখী গোলনগর এলাকার আওয়ামী লীগ নেতা আ. আউয়াল মিয়ার ছেলে। তিনি সাদিপুর ইউনিয়ন যুবলীগের সদস্য এবং পেশায় একজন রাজমিস্ত্রী ছিলেন।
 

নিহতের ভাই ওবায়দুল্লাহ বাদল, যিনি সাদিপুর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সহসভাপতি, জানান, পাঁচ দিন আগে তার ভাই বাড়ি থেকে বের হওয়ার পর আর ফেরেননি। বিষয়টি নিয়ে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছিল। বুধবার বিকেলে তার মরদেহ নদীতে ভাসতে দেখে এলাকাবাসী খবর দেয়।
 

বৈদ্যেরবাজার নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ মাহাবুব আলম বলেন, “নদীতে ভাসমান অবস্থায় মরদেহ দেখে স্থানীয়রা আমাদের জানায়। পরে আমরা মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠাই।”