বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬ এ ০৮:১৩:৫২ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •

রপ্তানি আয়ে সুখবর, সম্ভাবনা জাগাচ্ছে হোমটেক্সটাইল

রপ্তানি আয়ে সুখবর, সম্ভাবনা জাগাচ্ছে হোমটেক্সটাইল

ঢাকা প্রেস নিউজ
 

সদ্য সমাপ্ত নভেম্বর মাসে দেশের রপ্তানি আয়ে এসেছে ৪১১ কোটি ৯৭ লাখ ডলার, যা গত বছরের একই সময়ের তুলনায় ১৫ দশমিক ৬৩ শতাংশ বেশি।
 

বুধবার (৪ ডিসেম্বর) রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি)-এর হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
 

ইপিবি জানায়, চলতি অর্থবছরের প্রথম পাঁচ মাস (জুলাই থেকে নভেম্বর) পর্যন্ত মোট রপ্তানি আয় দাঁড়িয়েছে ১,৯৯০ কোটি ৬০ লাখ ডলার। গত বছরের একই সময়ের তুলনায় এই আয় বেড়েছে প্রায় ১২ শতাংশ। এর মধ্যে সবচেয়ে বেশি প্রবৃদ্ধি হয়েছে হোমটেক্সটাইল পণ্য রপ্তানিতে।
 

নভেম্বরে প্রাপ্ত রপ্তানি আয়ের মধ্যে ৩৩০ কোটি ৬২ লাখ ডলার এসেছে তৈরি পোশাক খাত থেকে, যেখানে প্রবৃদ্ধি হয়েছে ১৬ দশমিক ২৫ শতাংশ।
 

বিশেষ করে হোমটেক্সটাইল পণ্যে রপ্তানি বেড়েছে প্রায় ২১ শতাংশ। কৃষি খাতের রপ্তানি বেড়েছে প্রায় ১৬ শতাংশ এবং উৎপাদনমুখী শিল্প খাতেও প্রবৃদ্ধি হয়েছে ১৫ দশমিক ৬০ শতাংশ। তবে চামড়া ও চামড়াজাত পণ্যের রপ্তানি কিছুটা কমেছে।
 

চলতি অর্থবছরের প্রথম পাঁচ মাসে তৈরি পোশাক খাত থেকে রপ্তানি আয় হয়েছে ১,৪৩৪ কোটি ৬৫ লাখ ডলার, যা গত বছরের তুলনায় প্রায় সাড়ে ১২ শতাংশ বেশি।
 

এই প্রবৃদ্ধি সামগ্রিকভাবে দেশের রপ্তানি খাতে ইতিবাচক সম্ভাবনার ইঙ্গিত দিচ্ছে।