রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬ এ ০৫:৫২:৩৬ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •       • মুরাদনগরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন গ্রেফতার •       • আল্লামা হাশেমী শিক্ষা বৃত্তি অর্জন: একই মঞ্চে বাবার গৌরব ও মেয়ের জোড়া সাফল্য •       • চুনারুঘাটে অবৈধ সিলিকা বালু উত্তোলন: চালক আটক, ১ লাখ টাকা জরিমানা •

ময়মনসিংহে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এর উদ্যোগে ধর্ষণের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

ময়মনসিংহে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এর উদ্যোগে ধর্ষণের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:-

 

ময়মনসিংহে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ময়মনসিংহ উত্তর-দক্ষিণ ও মহানগরের যৌথ উদ্যোগে দেশব্যাপী সকল ধর্ষণের বিচার ও ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

 

আজ ১২মার্চ বুধবার দুপুর ২ ঘটিকা নগরীর বড় মসজিদ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়েছে। 

 

উক্ত বিক্ষোভ মিছিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় জাতীয় বিশ্ববিদ্যালয় সম্পাদক উবায়দুল্লাহ মাহমুদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইএবি দক্ষিণের সভাপতি মাওলানা মামুনুর রশীদ সিদ্দিকী।

 

এছাড়াও বক্তব্য রাখেন ছাত্র আন্দোলন দক্ষিণের সভাপতি আব্দুল্লাহ আল মামুন, উত্তরের সভাপতি আবু সাইদ, মহানগর সভাপতি নুর মুহাম্মদ, আইএবি দক্ষিণের এসিস্ট্যান্ট সেক্রেটারি আরিফুল ইসলাম জুয়েল, ছাত্র আন্দোলনের সাবেক সভাপতি আশেকে এলাহি, দক্ষিণ শাখার সহ-সভাপতি দেলোয়ার হোসেন শরীফ সহ অন্যান্য জেলা ও থানা নেতৃবৃন্দ। 

 

মিছিল পূর্ব সমাবেশে বক্তারা দ্রুততম সময়ে ধর্ষকের শাস্তি নিশ্চিতে ট্রাইবুনাল গঠন এবং সর্বোচ্চ শাস্তির দাবি জানান।