রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬ এ ০৫:৫৪:২৫ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •       • মুরাদনগরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন গ্রেফতার •       • আল্লামা হাশেমী শিক্ষা বৃত্তি অর্জন: একই মঞ্চে বাবার গৌরব ও মেয়ের জোড়া সাফল্য •       • চুনারুঘাটে অবৈধ সিলিকা বালু উত্তোলন: চালক আটক, ১ লাখ টাকা জরিমানা •

দ্রুত নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের দাবি বাম জোটের

দ্রুত নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের দাবি বাম জোটের

ঢাকা প্রেস নিউজ

 

নারী ও শিশুর প্রতি ধর্ষণ ও নির্যাতন, নারীবিদ্বেষী উসকানিমূলক বক্তব্য এবং চুরি, ডাকাতি ও মব সন্ত্রাস বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছে বাম গণতান্ত্রিক জোট। একই সঙ্গে, দ্রুত সময়ের মধ্যে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের দাবি তুলেছে তারা।
 

গতকাল বুধবার জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে এ দাবি জানানো হয়। জোটের সমন্বয়ক ইকবাল কবির জাহিদের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন রুহিন হোসেন প্রিন্স, বজলুর রশীদ ফিরোজ, মাসুদ রানা, মোশরেফা মিশু, আব্দুল আলী প্রমুখ।
 

নেতারা অভিযোগ করেন, দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে। সরকার এ পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হওয়ার পাশাপাশি ধর্ষণবিরোধী আন্দোলনরত শিক্ষার্থীদের মিছিলে পুলিশি হামলা চালিয়েছে। মধ্যরাতে একদল মব সিপিবি নেতা লাকী আক্তারের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মিছিল করেছে, শুধুমাত্র তিনি ধর্ষণের বিরুদ্ধে মশাল মিছিলে অংশ নিয়েছিলেন বলে।
 

নেতারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, লাকী আক্তারসহ যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে আন্দোলনকারী যেসব ব্যক্তিকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে, তাদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের আওতায় আনতে হবে। অন্যথায় উদ্ভূত পরিস্থিতির সম্পূর্ণ দায় প্রশাসনকেই বহন করতে হবে।