রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬ এ ০৭:১৩:৪৬ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •       • মুরাদনগরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন গ্রেফতার •       • আল্লামা হাশেমী শিক্ষা বৃত্তি অর্জন: একই মঞ্চে বাবার গৌরব ও মেয়ের জোড়া সাফল্য •

বড়াইগ্রামে নসিমন ও ভুটভুটি মুখোমুখি সংঘর্ষে নিহত১,আহত ১

বড়াইগ্রামে নসিমন ও ভুটভুটি মুখোমুখি সংঘর্ষে নিহত১,আহত ১

সুরুজ আলী, নাটোর প্রতিনিধি:-

 

নাটোরের বড়াইগ্রামে গরু বোঝায় নছিমন ও পণ্যবাহী ভুটভুটির মুখোমুখি সংঘর্ষে রুবেল হোসেন (২৫) নামের ১জন নিহত  ও শাকুর আলী (২৭) নামের ১জন আহত হয়েছেন।।


বুধবার  সকাল ১১টার দিকে বনপাড়া-লালপুর রোডের চন্ডিপুর মোল্লাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রুবেল লালপুর উপজেলার ইসলামপুর গ্রামের আবু বক্কর এর ছেলে এবং আহত শাকুর আলী একই এলাকার মৃত মানিক হোসেন এর ছেলে।


স্থানীয়রা জানায়, লালপুরের ওয়ালিয়া থেকে বনপাড়া দিকে পন্যবাহি ভুটভুটি যাবার পথে বনপাড়া থেকে গরু বোঝায় নছিমন আসার পথে মুখোমুখি সংঘর্ষ হয়, এই সময় রুবেল হোসেন ও শাকুর আলী দুইজন গুরুতর আহত হয়। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে বনপাড়া পাটোয়ারী জেনারেল হাসপাতালে পাঠান। রুবেল হোসেনের অবস্থা আশঙ্কাজনক হলে তাকে উন্নত চিকিৎসার জন্য নাটোর সদর হাসপাতালে পাঠালে পথিমধ্যে তার মৃত্যু হয়। শাকুর আলী পাটোয়ারী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।


এ বিষয়ে বড়াইগ্রাম থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মাহবুবুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে  অবৈধ নছিমন ও  ভুটভুটি জব্দ করেছে, আহত দুইজনের মধ্যে ১জন মারা গেছে, এখন পযর্ন্ত কোন মামলা হয়নি মামলা হলে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হইবে।