রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬ এ ০৫:৫৪:২৬ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •       • মুরাদনগরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন গ্রেফতার •       • আল্লামা হাশেমী শিক্ষা বৃত্তি অর্জন: একই মঞ্চে বাবার গৌরব ও মেয়ের জোড়া সাফল্য •       • চুনারুঘাটে অবৈধ সিলিকা বালু উত্তোলন: চালক আটক, ১ লাখ টাকা জরিমানা •

চট্টগ্রামে দারিদ্র বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার যাকাত দিলে সম্পদ কমে না বরং বাড়ে

চট্টগ্রামে দারিদ্র বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার যাকাত দিলে সম্পদ কমে না বরং বাড়ে

হোসেন বাবলা (চট্টগ্রাম):-



বুধবার সকাল ১১ টায়  চট্টগ্রাম সার্কিট হাউজ সম্মেলন কক্ষে "দারিদ্র বিমোচনে যাকাতের ভূমিকা " শীর্ষক বিভাগীয় সেমিনার আয়োজন করা হয়। জেলা প্রশাসন  এবং ইসলামিক ফাউন্ডেশন, চট্টগ্রাম  কর্তৃক এই আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগের বিভাগীয় কমিশনার ড. মো: জিয়াউদ্দিন। সেমিনারে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলার জেলা প্রশাসক ফরিদা খানম।


 

চট্টগ্রামে দারিদ্র বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার যাকাত দিলে সম্পদ কমে না বরং বাড়ে



সেমিনারে যাকাতের তাত্ত্বিক পর্যালোচনা ও গুরুত্ব বিষয়ে একটি উপস্থাপনা প্রদর্শন করা হয়। এরপর চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলা হতে আগত ইসলামিক ব্যক্তিবর্গের সাথে উন্মুক্ত আলোচনা করা হয়। 


বিভাগীয় কমিশনার তার বক্তব্যে বলেন, "আমরা যেহেতু সবাই দায়িত্বশীল এবং নিজ দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত হব, তাই সকলকেই নিজ অধিক্ষেত্রে যাকাতের গুরুত্ব সম্পর্কে প্রচারণা চালাতে হবে, যাকাত প্রদান প্রক্রিয়া সহজতর করতে হবে।


" চট্টগ্রামের জেলা প্রশাসক ফরিদা খানম  তার বক্তব্যে বলেন, "যাকাত প্রদান করলে সম্পদ কমে না বরং বাড়তে থাকে, তাই যাকাত  প্রদানের গুরুত্ব সম্পর্কে সকলকেই অবগত ও সচেতন করতে হবে।" 
এ সময় জনগণকে উৎসাহ প্রদানের জন্য বিভাগীয় কমিশনার এবং জেলা প্রশাসক চট্টগ্রাম উভয়ই ইসলামিক ফাউন্ডেশন  যাকাত ফান্ডে অর্থ প্রদান করেন। 


এ সময় চট্টগ্রাম বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক)মুহাম্মদ আনোয়ার পাশা, চট্টগ্রাম জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)  মোঃ কামরুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি)  মোঃ শরীফ উদ্দিন, ইসলামিক ফাউন্ডেশন এর সমন্বয় বিভাগের পরিচালক মোঃ মহিউদ্দিন, কেন্দ্রীয় যাকাত বোর্ডের সদস্য শায়খ মুফতি জসীম উদ্দিন, চট্টগ্রাম বিভাগের ইসলামিক ব্যক্তিত্ববর্গ উপস্থিত ছিলেন।