রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬ এ ০৭:১৪:০৫ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •       • মুরাদনগরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন গ্রেফতার •       • আল্লামা হাশেমী শিক্ষা বৃত্তি অর্জন: একই মঞ্চে বাবার গৌরব ও মেয়ের জোড়া সাফল্য •

শিশুকে বলাৎকারের দায়ে মাদরাসা শিক্ষকের যাবজ্জীবন কারাদণ্ড

শিশুকে বলাৎকারের দায়ে মাদরাসা শিক্ষকের যাবজ্জীবন কারাদণ্ড

নাটোর প্রতিনিধি:-

 

নাটোরের বড়াইগ্রামে এক শিশুকে বলাৎকারের অভিযোগে মাদরাসা শিক্ষক আব্দুর রহিম কালু (২৭)-কে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি তাকে ৫০ হাজার টাকা জরিমানাও করা হয়েছে।
 

বুধবার সকাল ১১টার দিকে নাটোরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মুহাম্মদ আব্দুর রহিম এ রায় ঘোষণা করেন।
 

দণ্ডপ্রাপ্ত আব্দুর রহিম কালু বড়াইগ্রাম উপজেলার তালশো আল জামিয়া হুসাইনিয়া মদিনাতুল হাফিজিয়া মাদরাসার শিক্ষক। তিনি নাটোর সদর উপজেলার কাঠালবাড়িয়া গ্রামের মৃত আব্দুল জব্বারের ছেলে।

 

মামলার এজাহার অনুযায়ী, ২০২১ সালের ১৮ মে সন্ধ্যায় শিক্ষক আব্দুর রহিম কালু পঞ্চম শ্রেণির এক ছাত্রকে মোটরসাইকেলে করে তার বাড়ি থেকে মাদরাসায় নিয়ে যান। সেখানে শিশুটিকে বলাৎকার করেন এবং পরে বাড়িতে নামিয়ে দিয়ে যান। ভুক্তভোগী শিশুটি কান্নাকাটি করে ঘটনাটি তার বাবাকে জানালে তিনি ছেলেকে নাটোর আধুনিক সদর হাসপাতালে ভর্তি করান। এরপর, ২১ মে বড়াইগ্রাম থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে আব্দুর রহিম কালুর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।

 

চার বছর ধরে মামলার সাক্ষ্যগ্রহণ ও শুনানি শেষে আদালত অভিযুক্ত শিক্ষক আব্দুর রহিম কালুকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন। সেই সঙ্গে ৫০ হাজার টাকা জরিমানা আদায়ের নির্দেশ দেন।
 

মামলার বিশেষ পিপি অ্যাডভোকেট আব্দুল কাদের জানান, রায়ের সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন এবং তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় এই দণ্ডাদেশ দেওয়া হয়।