রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬ এ ০৭:১২:০৫ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •       • মুরাদনগরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন গ্রেফতার •       • আল্লামা হাশেমী শিক্ষা বৃত্তি অর্জন: একই মঞ্চে বাবার গৌরব ও মেয়ের জোড়া সাফল্য •

জামায়াত আমিরের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ

জামায়াত আমিরের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ

ঢাকায় নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুক জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন। এ সময় তিনি দলটির নারী নেত্রীদের সঙ্গেও বৈঠক করেন। সাক্ষাতের মুহূর্তের ছবি জামায়াতের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে প্রকাশ করা হয়েছে। উল্লেখযোগ্যভাবে, কূটনীতিকদের সঙ্গে জামায়াতের নারী নেত্রীদের সাক্ষাতের এমন নজির আগে দেখা যায়নি।
 

মঙ্গলবার রাজধানীর মগবাজারে অবস্থিত জামায়াত কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। দলটির পক্ষ থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বৈঠকে বাংলাদেশে চলমান রাজনৈতিক পরিস্থিতি, গণতন্ত্র প্রতিষ্ঠা, আসন্ন নির্বাচন, মানবাধিকার, সংখ্যালঘুদের অবস্থা এবং রোহিঙ্গা সংকটসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়েছে।
 

এই বৈঠকে হাইকমিশনার সারাহ কুকের সঙ্গে ছিলেন ব্রিটিশ হাইকমিশনের পলিটিক্যাল কাউন্সিলর টিমোথি ডকেট।