সর্বাধিক পঠিত সংবাদ — পাতা ৮৬০
মদিনার বিদ্যুৎকেন্দ্রে হুথিদের ড্রোন হামলার নিন্দা বাংলাদেশের
সৌদি আরবের পবিত্র মদিনা নগরীর তাইবাহ বিদ্যুৎকেন্দ্রে ড্রোন হামলার ঘটনায় গভীর নিন্দা জানিয়েছে বাংলাদেশ সরকার। রোববার সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ নিন্দা জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, মসজিদে নববীতে সেবা দেওয়া গুরুত্বপূর্ণ বেসামরিক অবকাঠামোকে লক্ষ্য করে এ ধরনের ইচ্ছাকৃত হামলা ইসলামের অন্যতম পবিত্র স্থানের পবিত্রতার ওপর অনাকাঙ...
ফ্রান্সে ফের বিক্ষোভের শঙ্কা, দেশজুড়ে মোতায়েন ৭০ হাজার পুলিশ
বিবিসি গত সপ্তাহের ভয়াবহ দাঙ্গার রেশ কাটতে না কাটতেই ফ্রান্সে আবারও দেশজুড়ে বিক্ষোভের আশঙ্কা দেখা দিয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে দেশটির নিরাপত্তা বাহিনী। সম্ভাব্য সহিংসতা ও নাশকতা ঠেকাতে শনিবার দেশজুড়ে ৭০ হাজার পুলিশ সদস্য মোতায়েনের ঘোষণা দিয়েছে ফ্রান্সের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। শিক্ষার্থী, শ্রমিক ইউনিয়ন ও সরকার...
রাঙামাটি-খাগড়াছড়িতে অর্ধদিবস সড়ক-নৌপথ অবরোধ, কয়েকটি সড়কে যান চলাচল বন্ধ
নিজস্ব প্রতিবেদক: সাজেকে অবরোধকারীদের ওপর হামলার প্রতিবাদে ছাত্র-জনতার সংগ্রাম পরিষদের কর্মসূচি রাঙামাটি ও খাগড়াছড়িতে সাজেকে অবরোধকারীদের ওপর হামলা, লাঠিচার্জ এবং ঘরবাড়ি ও দোকানপাট ভাঙচুরের প্রতিবাদে অর্ধদিবস সড়ক ও নৌপথ অবরোধ কর্মসূচি পালন করছে ছাত্র-জনতার সংগ্রাম পরিষদ। শনিবার (২৪ অক্টোবর) ভোর থেকে শুরু হওয়া এ কর্মসূচিতে রাঙামাটি-মহালছড়ি-খাগড়া...
২২ দিনের নিষেধাজ্ঞা শেষে আজ রাতে নদীতে নামছেন চাঁদপুরের জেলেরা
চাঁদপুর প্রতিনিধি ইলিশের উৎপাদন বৃদ্ধি ও মা ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে চাঁদপুরের পদ্মা-মেঘনা নদীর ৭০ কিলোমিটার এলাকাসহ দেশের ছয়টি অভয়াশ্রমে জারি করা ২২ দিনের সরকারি নিষেধাজ্ঞা শেষ হচ্ছে আজ বৃহস্পতিবার মধ্যরাতে। দীর্ঘ বিরতির পর আগামীকাল শুক্রবার থেকে আবারও নদীতে মাছ ধরতে নামার প্রস্তুতি নিচ্ছেন চাঁদপুরের জেলেরা। কাঙ্ক্ষিত ইলিশ আহরণের আশায় ন...
মুরাদনগরে বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক শহিদুল হকের স্মরণে দোয়া ও আলোচনা সভা
মিজানুর রহমান খান, স্টাফ রিপোর্টার: কুমিল্লার মুরাদনগর প্রেসক্লাবের সাবেক সভাপতি, বীর মুক্তিযোদ্ধা ও বিশিষ্ট সাংবাদিক শহিদুল হকের স্মরণে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল ১০টায় উপজেলার কোম্পানীগঞ্জের বাংলা রেস্তোরাঁয় এ সভার আয়োজন করে বাংলাদেশ সাংবাদিক সমিতি মুরাদনগর উপজেলা শাখা। বাংলাদেশ সাংবাদিক সমিতি মুরাদনগর উ...
মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ
মো. ইউনুছ মিয়া, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শনে গিয়ে ৫ চিকিৎসককে দীর্ঘদিন ধরে অনুপস্থিত পেয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তাঁদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি। একই সঙ্গে অন্যত্র সংযুক্তিতে থাকা সাত চিকিৎসককে নিজ কর্মস্থলে ফির...
অপারেশন ক্লিন হার্টের মতো অভিযানের পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী
ঢাকা প্রেস ডেস্ক: চট্টগ্রামে সিআইডির সাইবার পুলিশ সেন্টার ও ডিজিটাল ফরেনসিক ল্যাব উদ্বোধন..... স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, দেশে বর্তমানে ‘অপারেশন ক্লিন হার্ট’-এর মতো কোনো অভিযান পরিচালনার পরিকল্পনা সরকারের নেই। তবে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ দমন এবং জননিরাপত্তা নিশ্চিত করতে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। বুধবার...
বেগমগঞ্জে জমি দখলের অভিযোগ, শুনানি শেষে নিষ্পত্তির আশ্বাস
নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার একলাশপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে জমি দখল ও পরবর্তীতে হয়রানির অভিযোগ উঠেছে মোরশেদ আলমের বিরুদ্ধে। এ বিষয়ে জাহিদুল ইসলাম রাব্বি ওরফে রাব্বি মুন্সি ও তার বাবা মো. রফিক উল্লাহ অভিযোগ করেছেন। রাব্বি মুন্সির দাবি, তার বাবা কষ্টার্জিত অর্থে বৈধভাবে যে জমি কিনেছিলেন, তা মোরশেদ আলম প্রায় ১২ বছর ধরে ভোগদখল...
মিরপুর বিআরটিএ কার্যালয়ে দালালবিরোধী অভিযান, দুজনের কারাদণ্ড
নিজস্ব প্রতিবেদক রাজধানীর মিরপুরে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) ঢাকা মেট্রো-১ সার্কেল কার্যালয়ে দালালবিরোধী অভিযান চালিয়ে তিনজনকে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় তাঁদের মধ্যে দুজনকে কারাদণ্ড এবং অপর একজনকে পাঁচ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। মঙ্গলবার (৩ নভেম্বর) মিরপুর-১৩-এ অবস্থিত বিআরটিএ কার্যালয়ে সেবাগ্রহীতাদের হয়রানি বন্ধ এব...
কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার
তফছির আহাম্মদ, বিশেষ প্রতিনিধি, কুমিল্লা: কার্যক্রম নিষিদ্ধ কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আ ফ ম আহসান উদ্দিন টুটুলকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২৪ অক্টোবর) দুপুরে কুমিল্লা আদর্শ সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের বালুতোপা এলাকার নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। পরে সন্ধ্যায় কোতোয়ালি মডেল থানা পুলিশ বিষয়টি নিশ্চিত করে। পুলিশ...
রাষ্ট্রদূতকে ঢাকায় ফেরানোর সিদ্ধান্ত পররাষ্ট্র মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ বিষয়: শামা ওবায়েদ
নিজস্ব প্রতিবেদক: জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. দাউদ আলীকে ঢাকায় ফিরিয়ে আনার সিদ্ধান্ত পররাষ্ট্র মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ বিষয় বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। শনিবার (২৪ অক্টোবর) দুপুরে রাজধানীর সিরডাপ মিলনায়তনে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। জাতিসংঘের ৩১তম জলবায়ু সম্মেলন (কপ-৩১)...
হাতিয়ায় মোহাম্মদ আলী কলেজে নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত
আজিজুর রহমান, নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর হাতিয়া উপজেলার হরণী ইউনিয়নে মোহাম্মদ আলী কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তি হওয়া নবীন শিক্ষার্থীদের বরণ করে নিতে নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। মোহাম্মদ আলী বাজারসংলগ্ন কলেজ প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আজমীর হোসেন। অনুষ্ঠানে অ...
কুমিল্লায় পুলিশের বিশেষ অভিযান, এক রাতেই আটক ৩৮৫
তফছির আহাম্মদ, বিশেষ প্রতিনিধি, কুমিল্লা: কুমিল্লায় এক রাতের বিশেষ সাঁড়াশি অভিযানে ৩৮৫ জনকে আটক করেছে জেলা পুলিশ। সোমবার (২ নভেম্বর) সন্ধ্যার পর থেকে মধ্যরাত পর্যন্ত জেলার ১৮টি থানা এলাকায় একযোগে এ অভিযান পরিচালনা করা হয়। শিল্পকারখানায় শ্রমিকদের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টির উসকানি, কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের সদস্য, কিশোর গ্যাং, ছিনতাইকারী ও মাদক কারবার...
মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সংকোচনমূলক মুদ্রানীতি অব্যাহত রাখার পরামর্শ আইএমএফের
অর্থনৈতিক স্থিতিশীলতা ফেরাতে আর্থিক খাতের সংস্কার ও রাজস্ব আয় বাড়ানোর তাগিদ আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) বাংলাদেশের মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সংকোচনমূলক মুদ্রানীতি অব্যাহত রাখার পরামর্শ দিয়েছে। সংস্থাটির মতে, দীর্ঘদিনের মূল্যস্ফীতির চাপ মোকাবিলা করে অর্থনীতিতে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে শুধু কঠোর মুদ্রানীতি যথেষ্ট নয়। এ জন্য আর্থিক খাতের সংস্কার,...
নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী
জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র সফররত প্রধানমন্ত্রী তারেক রহমান নিউইয়র্কে পৌঁছেছেন। ইস্তাম্বুলে সংক্ষিপ্ত বিরতির পর প্রধানমন্ত্রী, তার স্ত্রী ডা. জুবাইদা রহমান এবং উচ্চপর্যায়ের প্রতিনিধিদলকে বহনকারী টার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট স্থানীয় সময় সোমবার বিকেল ৬টা ২০ মিনিটে নিউইয়র্কের জন এফ কেনেডি (জেএফকে) আন্তর্জা...
‘শর্ত মানলে স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন আ.লীগের নেতাকর্মীরা’
আগামীতে অনুষ্ঠিতব্য স্থানীয় সরকার নির্বাচনে নির্ধারিত আইনি শর্ত পূরণ সাপেক্ষে বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ থাকা রাজনৈতিক দল আওয়ামী লীগের নেতাকর্মীরাও অংশ নিতে পারবেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব গুরুত্বপূর্ণ কথা জানান। ভারতের সাথে সম্পর্ক নিয়ে...
লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান
ডেস্ক নিউজ, ঢাকা প্রেস: ২০০৬ সালের ২৮ অক্টোবরের পল্টন হত্যাকাণ্ডকে ফ্যাসিবাদী বর্বরতার নিকৃষ্টতম দৃষ্টান্ত হিসেবে আখ্যায়িত করেছেন বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান। তিনি বলেছেন, "প্রকাশ্য দিবালোকে রাজনৈতিক নেতাকর্মীদের পিটিয়ে হত্যা এবং লাশের ওপর নৃত্য করার পৈশাচিক উল্লাস ছিল বাংলাদেশের রাজনীতিতে মানবিকতা, সভ্যতা...
টঙ্গীতে সাত বছরের শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে মাদ্রাসাশিক্ষক গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: গাজীপুরের টঙ্গীতে সাত বছর বয়সী এক শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে মোসলেম আহম্মদ নামে এক মাদ্রাসাশিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় শিশুটির বাবা নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন। বৃহস্পতিবার আদালতের মাধ্যমে গ্রেপ্তার শিক্ষককে কারাগারে পাঠানো হয়েছে। অন্যদিকে, ওই শিক্ষককে মারধর, মাদ্রাসায় ভাঙচুর এবং অর্থ ও মোব...






























