শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬ এ ১২:৪৯:৫৭ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •       • মুরাদনগরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন গ্রেফতার •       • আল্লামা হাশেমী শিক্ষা বৃত্তি অর্জন: একই মঞ্চে বাবার গৌরব ও মেয়ের জোড়া সাফল্য •       • চুনারুঘাটে অবৈধ সিলিকা বালু উত্তোলন: চালক আটক, ১ লাখ টাকা জরিমানা •       • কক্সবাজারের হিমছড়ি সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মর্মান্তিক মৃত্যু, নিখোঁজ ২ •       • শান্তিপূর্ণ দুর্গোৎসবে অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করেছে আনসার-ভিডিপি: উপ-মহাপরিচালক ড. সাইফুর রহমান •       • হাতিয়ায় ছাত্রশিবিরের জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন: চ্যাম্পিয়ন তমরুদ্দি হাইস্কুল •

সিরাজগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে যুবককে কুপিয়ে হত্যা, আটক ১

সিরাজগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে যুবককে কুপিয়ে হত্যা, আটক ১

সিরাজগঞ্জ প্রতিনিধি:


সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আকরাম হোসেন (১৮) নামে এক যুবককে বাড়িতে ডেকে নিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত মারুফ বিন হাবিব তালুকদারকে আটক করেছে পুলিশ।

 

শুক্রবার (২৩ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার কোনাগাঁতী গ্রামে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত আকরাম হোসেন পাশের খোসালপুর গ্রামের আব্দুর রহিমের ছেলে।
 

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যায় কোনাগাঁতী গ্রামে মারুফের বাড়ির আঙিনায় আকরামের মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে তাঁরা পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং অভিযুক্ত মারুফকে আটক করে থানায় নিয়ে যায়।
 

স্থানীয়দের অভিযোগ, আকরামকে মারুফের বাড়িতে ডেকে নিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়। পরে তাঁর মরদেহ বাড়ির আঙিনায় ফেলে রাখা হয়। ঘটনার পরও মারুফ বাড়িতে অবস্থান করছিলেন বলে জানান স্থানীয়রা।
 

আটক মারুফ বিন হাবিব তালুকদার ওই গ্রামের নুর মোহাম্মদ তালুকদারের ছেলে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী। ঘটনার পর তাঁর পরিবারের সদস্যরা বাড়ি ছেড়ে চলে গেছেন বলে জানা গেছে।
 

নিহত আকরামের বাবা আব্দুর রহিম বলেন, “আমার ছেলেকে কেন ডেকে নিয়ে গেল, আর কেন হত্যা করা হয়েছে, তা আমি বুঝতে পারছি না।” এ হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি।
 

উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, অভিযুক্ত মারুফকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। হত্যাকাণ্ডের কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ঘটনার প্রকৃত কারণ উদ্‌ঘাটনে তদন্ত চলছে।
 

তিনি আরও জানান, এ ঘটনাকে কেন্দ্র করে যাতে এলাকায় নতুন করে কোনো সহিংসতা না ঘটে, সে জন্য কোনাগাঁতী গ্রামে পুলিশ মোতায়েন করা হয়েছে।